মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান
Maron re tuhu mamo
ভানুসিংহ ঠাকুরের পদাবলী ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে
মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান । মেঘবরণ তুঝ, মেঘজটাজূট, রক্তকমলকর, রক্ত-অধরপুট, তাপবিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান ॥ আকুল রাধা-রিঝ অতি জরজর, ঝরই নয়নদউ অনুখন ঝরঝর— তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর, তুঁহুঁ মম তাপ ঘুচাও । মরণ, তু আও রে আও । ভুজপাশে তব লহ সম্বোধয়ি, আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি, কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি, নীদ ভরব সব দেহ । তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি, রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন— অতুলন তোঁহার লেহ । গগন সঘন অব, তিমিরমগন ভব, তড়িতচকিত অতি, ঘোর মেঘরব, শালতালতরু সভয়-তবধ সব— পন্থ বিজন অতি ঘোর । একলি যাওব তুঝ অভিসারে, তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে— ভয়বাধা সব অভয় মুরতি ধরি, পন্থ দেখায়ব মোর । ভানু ভণে— 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে চঞ্চল চিত্ত তোহারি । জীবনবল্লভ মরণ-অধিক সো, অব তুঁহুঁ দেখ বিচারি ॥'
প্রতিবর্ণীকরণ
Maran re, tuhu mamo shyamsaman Meghabarana tujha meghajatajuta, raktakamalakara rakta-adharaputa, Taapabimochana karuna kor taba mrityu-amrita kare daan. Aakul raadha-rijha ati jarajara, jharayi nayanadaau anukhana jharajhara - Tnuhu mama maadhaba, tnuhu mama dosar, tnuhu mama taap ghuchao. Maran, tu aao re aao. Bhujapaashe taba laho sambodhayi, aakhipat maju deho tu rodhayi, Kor-upar thuja rodayi rodayi, nid bharaba saba deha. Tnuhu nahi bisrabi, tnuhu nahi chhorabi, raadhahriday tu kabahun na torbi Hiya-hiya raakhabi anudina anukhana - atulan tnohar leha. Gagana saghana aba, timiramagana bhaba, taritchakita ati ghora megharaba, Shaltaltaru sabhaya-tabadha saba - pantha bijan ati ghora. Ekali jaawoba tujha abhisare, tnuhu mama priyatama, ki phal bichare - Bhayabaadha saba abhaya murati dhari, pantha dekhayaba mor. Bhaanu bhane - 'Ayi raadha, chhiye chhiye chanchala chitta tohari. Jibanaballabha marana-adhika so, aba tnuhu dekha bichari.'
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- তাল
- কাহারবা
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী / সমরেশ চৌধুরী
- রচনাকাল
- 1881(১২৮৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?