আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু, কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায় ॥ যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত, অবশ তনু অলসিত মুরছি জনু যায় । আজু মধু চাঁদনী প্রাণউনমাদনী, শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ । বচন মৃদু মরমর কাঁপে রিঝ থরথর, শিহরে তনু জরজর কুসুমবনমাঝ । মলয় মৃদু কলয়িছে, চরণ নহি চলয়িছে, বচন মুহু খলয়িছে, অঞ্চল লুটায় । আধফুট শতদল বায়ুভরে টলমল আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায় । অলকে ফুল কাঁপয়ি কপোলে পড়ে ঝাঁপয়ি, মধু-অনলে তাপয়ি খসয়ি পড়ু পায় । ঝরই শিরে ফুলদল, যমুনা বহে কলকল হাসে শশি ঢলঢল— ভানু মরি যায় ॥
প্রতিবর্ণীকরণ
Aaju, sakhi, muhu muhu gahe pika kuhu kuhu, Kunjabone dnuhu dnuhu dnohar paane chaay. Jubanamadabilasita pulake hiya ulashita, Abasha tanu alashita murachhi janu jaay. Aaju madhu chaandani praanaunmadani, Shithila sab bnaadhani, shithila bhai laaj. Bachana mridu maramara, knaape rijha tharathara, Shihare tonu jarajara kusumabanamaajh. Malaya mridu kalayichhe, charana nahi chalayichhe, Bachana muhu khalayichhe, anchala lutaay. Aadhaphuta shatadala baayubhare talamala Aankhi jonu dhaladhala chaahite naahi chaay. Alake phula knaapayi kapole pare jhnaapayi, Madhu-anale taapayi khasayi paru paay. Jharai shire phuladala, jamuna bahe kalakala, Haase shashi dhaladhala - bhaanu mari jaay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 11(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- Behag-Kirtan
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনথ তগোরে
- রচনাকাল
- 1883(১২৯০)
ইংরেজি
Arboreal cuckoos coo ceaseless Glancing at each other. Youthful and sensuous, my gleaming heart, Limbs numb, feels like dazed. Romantic is the moon, overjoyed mind, All restrictions loosen, shyness dismissed. Murmuring words, lips tremble, Limbs shudder amid blooming arbour. Gentle wind, feet staggering, Words of exclamation, robes dragged behind. Blooming lotus unsteady with gusts of wind Soothing eyes halfway shut. Clipped flower on the hair, love stricken, Agitatedly loosen its grip. Showering petals over head, trickling Yamuna, Composed lunar smile - leaves Bhanu mesmerised.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
বাদরবরখন, নীরদগরজন, বিজুলী চমকন ঘোর, উপেখই কৈছে আও তু কুঞ্জে নিতিনিতি, মাধব মোর । ঘন ঘন চপলা চমকয় যব পহু, বজরপাত যব হোয়, তুঁহুক বাত তব সমরয়ি প্রিয়তম, ডর অতি লাগত মোয় । অঙ্গবসন তব ভীঁখত মাধব, ঘন ঘন বরখত মেহ, ক্ষুদ্র বালি হম, হমকো লাগয় কাহ উপেখবি দেহ ॥ বইস বইস, পহু, কুসুমশয়ন-'পর পদযুগ দেহ পসারি । সিক্ত চরণ তব মোছব যতনে কুন্তলভার উঘারি । শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর, রাখ বক্ষ-'পর মোর । তনু তব ঘেরব পুলকিত পরশে বাহুমৃণালক ডোর। ভানু কহে, বৃকভানুনন্দিনী, প্রেমসিন্ধু মম কালা তোঁহার লাগয়, প্রেমক লাগয় সব কছু সহবে জ্বালা ॥
প্রতিবর্ণীকরণ
Baadarabarakhana, neeradagarajana, bijuleechamakana ghor, Upekhai kaichhe aao tu kunje nitiniti maadhaba mor. Ghana ghana chapala chamakaya jaba pohu, bajarapat jab hoy, Tuhuk baat taba samarayi priyatama, dar ati laagato moy. Angabasana taba bheekhata maadhaba, ghana ghana barakhata meha, Khudra baali hama, hamko laagaya kaaha upekhabi deha. Baisa baisa, pahu, kusumashyana-para padajuga deha pasaari. Sikta charana taba mochhaba jatane kuntalabhaar ughari. Shraanta anga taba hey brajasundara, rakha bakkha-para mor. Tanu taba gheraba pulakita parashe bahumrinaalaka dor. Bhaanu kahe, brikabhaanunandinee, premasindhu mama kaala Tnohar laagaya premako laagaya sab kachhu sahabe jwaala.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 13(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- মল্হর
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1878(১২৮৫)
এখনও কোনো অনুবাদ নেই।
বজাও রে মোহন বাঁশি ! সারা দিবসক বিরহদহনদুখ মরমক তিয়াষ নাশি ॥ রিঝমন-ভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কান ! – হানে থিরথির, মরম-অবশকর লহু লহু মধুময় বাণ । ধসধস করতহ উরহ বিয়াকুলু, ঢুলু ঢুলু অবশ নয়ান । কত শত বরষক বাত সোঁয়ারয়, অধীর করয় পরান । কত শত আশা পূরল না বঁধু, কত সুখ করল পয়ান । পহু গো কত শত পীরিতযাতন হিয়ে বিঁধাওল বাণ । হৃদয় উদাসয়, নয়ন উছাসয় দারুণ মধুময় গান । সাধ যায় ইহ যমুনা-বারিম ডারিব দগধ পরান । সাধ যায় বঁধু, রাখি চরণ তব হৃদয়মাঝ হৃদয়েশ – হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব হেরব জীবনশেষ । সাধ যায় ইহ চাঁদমকিরণে, কুসুমিত কুঞ্জবিতানে বসন্তবায়ে প্রাণ মিশায়ব বাঁশিক সুমধুর গানে । প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়, রাধাময় তব বেণু । জয় জয় মাধব, জয় জয় রাধা, চরণে প্রণমে ভানু ॥
প্রতিবর্ণীকরণ
Bajao re mohano bnashi ! Saara dibasaka birahadahanodukh maramako tiyaasha nashi. Rijhamon-bhedana bnaasharibaadana knaaha sikhali re kaan !- Haane thirathira marama-abashakara lahu lahu madhumaya baan. Dhasadhasa karataha uraha biyakulu, dhulu dhulu abasha nayaan. Kata shata barashaka baata snoyaraya adhira karaya paraan. Kata shata aasha purala na bnadhu, kata sukha karala payaan. Pohu go, kata shato piritajaatana hiye bindhayola baan. Hridaya udaasaya nayana uchhaasaya daaruna madhumaya gaan. Saadh jaay iha jamuna-baarim daaraba dagadha paran. Saadh jaay bnadhu, raakhi charana taba hridayamaajha hridayesha - Hridaya juraawana badanachandra taba heraba jeebanoshesha. Saadh jaay iha chnadamakirane kusumita kunjabitaane Basantabaaye praana mishaayaba bnashika sumadhura taane. Praana bhaibe majhu benugeetamaya, raadhamaya taba benu. Jaya jaya maadhaba, jaya jaya raadha, charane praname bhaanu.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 10(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- Pilu-Kirtan
- তাল
- বৈতলিক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1877(১২৮৪)
এখনও কোনো অনুবাদ নেই।
বার বার সখি, বারণ করনু, ন যাও মথুরাধাম। বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম । ধিক্ তুঁহু দাম্ভিক, ধিক্ রসনা ধিক্, লইলি কাহারই নাম । বোল তো সজনি, মথুরা-অধিপতি সো কি হমারই শ্যাম । ধনকো শ্যাম সো, মথুরাপুরকো, রাজ্যমানকো হোয় । নহ পীরিতিকো, ব্রজকামিনীকো, নিচয় কহনু ময় তোয় । যব তুঁহু ঠারবি সো নব নরপতি জনি রে করে অবমান – ছিন্নকুসুমসম ঝরব ধরা-'পর, পলকে খোয়ব প্রাণ । বিসরল বিসরল সো সব বিসরল বৃন্দাবনসুখসঙ্গ – নব নগরে, সখি, নবীন নাগর - উপজল নব নব রঙ্গ । ভানু কহত, অয়ি বিরহকাতরা, মনমে বাঁধহ থেহ – মুগুধা বালা, বুঝই বুঝলি না, হমার শ্যামক লেহ ॥
প্রতিবর্ণীকরণ
Bar bar sakhi, barana karanu, na jaao mathuradham. Bisari premdukha raajabhoga jathi karata hamarai shyam. Dhik tnuhu dambhik, dhik rasana dhik, laili kahari nam. Bol to sajani, mathura-adhipati so ki hamari shyam. Dhanko shyam so, mathurapurko, rajyamanko hoy. Naha piritiko, brajakaminiko, nichay kahanu may toy. Jab tnuhu ttharabi so naba narapati jani re kare abaman - Chinnakusuma-sama jharaba dhara-par palake khoyaba pran. Bisarala bisarala so sab bisarala brindabanasukhasanga, Naba nagare, sakhi, nabin nagara, upajala naba naba ranga. Bhanu kahata, ayi birahakatara, maname bandhaha theha - Mugudha bala, bujhai bujhali na, hamar shyamaka leha.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 18(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- Iman-Kalyan
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্থান
- Mumbai / Ahmedabad
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1878(১২৮৫)
এখনও কোনো অনুবাদ নেই।
বসন্ত আওল রে! মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী কানন ছাওল রে। শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল, জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল। মরমে বহই বসন্তসমীরণ, মরমে ফুটই ফুল, মরমকুঞ্জ-’পর বোলই কুহুকুহু অহরহ কোকিলকুল। সখি রে, উচ্ছল প্রেমভরে অব ঢলঢল বিহ্বল প্রাণ, মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে গায় রভসরসগান! বসন্তভূষণভূষিত ত্রিভুবন কহিছে– দুখিনী রাধা, কঁহি রে সো প্রিয়, কঁহি সে প্রিয়তম, হৃদিবসন্ত সো মাধা! ভানু কহে– অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্লবাসনা-বাসে॥
প্রতিবর্ণীকরণ
Basanta aawala re ! Madhukara gun gun, amuyamanjari kanana chhawala re. Shuna shuna sajani, hridaya praan mama harakhe aakul bhela, Jara jara rijhase dukkhadahana saba dur dur chali gelo. Marame bahai basantasamiran, marame phutoi phul, Maramakunja para boloi kuhu kuhu aharaha kokilakul. Sakhi re, uchchhal premabhare aba dhaladhala bihwala praan , Mugdha nikhilaman dakkhinpabane gaay rabhasarasagaan ! Basantabhushanabhushita tribhubana kahichhe dukhinee raadha, Knahi re so priya, knahi so priyatama, hridibasanta so madha ! Bhanu kahe ati gahana rayana aba, basantasameerashwase Modita bihwala chittakunjatala phullabasana-base.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 1(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- বহার
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।
বঁধুয়া, হিয়া- 'পর আও রে ! মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ- 'পর চাও রে ! যুগ-যুগ-সম কত দিবস বহয়ি গল, শ্যাম তু আওলি না – চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-'পর মুরলি বজাওলি না ! লয়ি গলি সাথ বয়ানক হাস রে, লয়ি গলি নয়ন-আনন্দ ! শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন, কঁহি তব ও মুখচন্দ ! ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি ! ইথি ছিল নীরব বংশীবটতট, কথি ছিল ও তব বাঁশি ! তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান । লেশ হাসি তুঝ দূর করল রে বিপুল খেদ-অভিমান । ধন্য ধন্য রে, ভানু গাহিছে প্রেমক নাহিক ওর । হরখে পুলকিত জগত-চরাচর দুঁহুঁক প্রেমরস-ভোর ॥
প্রতিবর্ণীকরণ
Bodhuya, hiya par aao re ! Mithi mithi haasayi, mridu madhu bhashoyi, hamar mukha para chaao re ! Jug-jug-sama kata dibasa bhela gato, shyam, tu aaoli na - Chanda-ujara madhu-madhur kunja-para murali bajaoli na ! Layi gali sath bayanaka haasa re , layi gali nayana aananda ! Shunya kunjabana, shunya hridaya mana, knahi taba o mukhachanda ! Ethi chhila aakula gopannayanjala, kathi chhila o taba haasi ! Ethi chhila neeraba bangsheebatatata, kathi chhila o taba baanshi ! Tujha mukha chaahayi shatajugabhara dukha kshnae bhela abasan. Lesha hasi tujha dura karala re, bipula kheda-abhiman. Dhanya dhanya re, bhanu gaahichhe, premaka nahika or. Harakhe pulakita jagata-charachara dnuhnuka premarasa-bhor.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 6(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- ভৈরবি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।
গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে, বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো ॥ পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়কুসুমরাশ, হরিণনেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আও লো ॥ ঢালে কুসুম সুরভভার, ঢালে বিহগ সুরবসার, ঢালে ইন্দু অমৃতধার বিমল রজতভাতি রে । মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে বকুল যূথি জাতি রে ॥ দেখ, লো সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায় — মধুর বদন অমৃতসদন চন্দ্রমায় নিন্দিছে । আও আও সজনিবৃন্দ, হেরব সখি শ্রীগোবিন্দ— শ্যামকো পদারবিন্দ ভানুসিংহ বন্দিছে ॥
প্রতিবর্ণীকরণ
Gahana kusumakunja maajhe mridula madhura bangshi baje, Bisari traasa lokalaje sajani, aao aao lo. Pinaha charu neela basa, hridaye pranayakusumarasha, Harinanetre bimala haasa, kunjabaname aao lo. Dhale kusuma surabhabhara, dhale bihagasurabasara, Dhale indu amritadhar bimalarajata bhati re. Manda manda, bhringa gunje, ajuta kusuma kunje kunje Phutala sajani punje punje bakula juthi jati re. Dekha, lo sakhi shyamaraay nayane prema uthala jaay - Madhura badana amritasadana chandramaay nindichhe. Aao aao sajanibrinda, heraba sakhi shreegobinda - Shayamako padarabinda bhanusingha bandichhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 8(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- কির্তন
- তাল
- এক্তাল
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনথ তগোরে / সরল দেবি
- রচনাকাল
- 1877(১২৮৪)
ইংরেজি
Deep in the arbour, flute sound hover Come on darling shake off fear and blushing. Clad in all blue robes, heart full of love'n rose, Doe-eyes gleam, come to this arbour Olean. Aroma of flowers sensuous, birds call mellifluous, The moon spraying silver, tendering its light delicate. Slew of bees buzz around millions of arboreal flowers, BAKUL and JUTHI blooming in bunches. Lo dear, eyes of SHYAMRAAY brim out love, His gorgeous face heavenly, teasing moon generously. Let us go, in groups, and see SRI-GOVINDA, Bhanu-singha felicitating SHYAM with the lotus of ode.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
হিন্দি
गहन कुसुम कुंज माझ मृदुल मधुर बंसी बाजे बिसरि त्रास लोकलाज सजनी आओ आओ हो ॥ पहन चारु नील बसन, हिय में प्रणय कुसुम राशि हिरण नेत्र बिमल हास कुंज बन में आओ आओ हो ॥ ढाले कुसुम सुरभि धारा, ढाले बिहग सु-रव सार डारे इंदु अमृत वारि विमल रजत भाति रे ॥ मंद मंद भृंग गूँजे अयुत कुसुम कुंजे कुंजे खिलत सजनी पुंजे पुंजे वकुल जूही जाति रे ॥ देख हो सखी साँवरा यही नयने प्रेम उथलि धाए मधुर वदन अमृत सदन यही लजाए इंदु रे ॥ आओ आओ सजन वृंद हेर हो सखी श्रीगोविंद श्याम को पदारविंद भानुसिंह वन्दे रे ॥
অনুবাদক জলজ ভদুরি উৎস
হম যব না রব সজনী, নিভৃত বসন্ত-নিকুঞ্জবিতানে আসবে নির্মল রজনী, মিলনপিপাসিত আসবে যব সখি শ্যাম হমারি আশে, ফুকারবে যব রাধা রাধা মুরলী ঊরধ শ্বাসে, যব সব গোপিনী আসবে ছুটই, যব হম আসব না, যব সব গোপিনী জাগবে চমকই, যব হম জাগব না, তব কি কুঞ্জপথ হমারি আশে হেরবে আকুল শ্যাম ? বন বন ফেরই সো কি ফুকারবে রাধা রাধা নাম ? না যমুনা, সো এক শ্যাম মম, শ্যামক শত শত নারী — হম যব যাওব শত শত রাধা চরণে রহবে তারি । তব সখি যমুনে, যাই নিকুঞ্জে, কাহ তয়াগব দে ? হমারি লাগি এ বুন্দাবনমে, কহ সখি, রোয়ব কে ? ভানু কহে চুপি — মানভরে রহ, আও বনে, ব্রজনারী, মিলবে শ্যামক থরথর আদর ঝরঝর লোচনবারি ॥
প্রতিবর্ণীকরণ
Hum jab na rabo, sajani, Nibhrita basantanikunjabitane Aasabe nirmala rajani, Milanapipasita aasabe jab, sakhi, Shyam hamari aashe, Phukarabe jab raadha raadha Murali uradha shwase, Jab sab gopini aasabe chhutai, Jab hum aasaba na, Jab sab gopini jaagabe chamakai, Jab hum jaagabo na, Tab ki kunjapatha hamari aashe Herabe aakula shyam ? Ban ban pherai so ki phukarabe Raadha raadha naam ? Na jamuna, so ek shyam mama, Shyamka shata shata naari - Hum jab jaawaba shata shata raadha Charane rahabe taari. Taba sakhi jamune, jaai nikunje, Kah tyagaba de ? Hamari laagi e brindavaname Kaha sakhi royaba ke ? Bhaanu kahe chupi - maanbhare raho, Aao bane, brajanari, Milabe shyamaka tharathara aadara, Jharajhara lochanabari.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 19(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- বেহাগ
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
হম সখি দারিদ নারী ! জনম অবধি হম পীরিতি করনু মোচনু লোচন-বারি । রূপ নাহি মম, কছুই নাহি গুণ দুখিনী আহির জাতি, নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম যৌবন গরবে মাতি । অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি পীরিত করনে জানি; এক নিমিখ পল, নিরখি শ্যাম জনি সোই বহুত করি মানি । কুঞ্জ পথে যব নিরখি সজনি হম, শ্যামক চরণক চীনা, শত শত বেরি ধূলি চুম্বি সখি, রতন পাই জনু দীনা । নুঠুর বিধাতা, এ দুখ-জনমে মাঙব কি তুয়া পাশ ! জনম অভাগী, উপেখিতা হম, বহুত নাহি করি আশ,— দূর থাকি হম রূপ হেরইব, দূরে শুনইব বাঁশি । দূর দূর রহি সুখে নিরীখিব শ্যামক মোহন হাসি । শ্যাম-প্রেয়সি রাধা ! সখিলো ! থাক' সুখে চিরদিন ! তুয়া সুখে হম রোয়ব না সখি অভাগিনী গুণ হীন । অপন দুখে সখি, হম রোয়ব লো, নিভৃতে মুছইব বারি । কোহি ন জানব, কোন বিষাদে তন-মন দহে হমারি । ভানু সিংহ ভনয়ে, শুন কালা দুখিনী অবলা বালা— উপেখার অতি তিখীনি বাণে না দিহ না দিহ জ্বালা ।
প্রতিবর্ণীকরণ
Hum, sakhi, daarid naari ! Janam abadhi hum piriti koranu, Mochanu lochana-baari Rupa naahi mama, kachhui naahi guna, Dukhini aahira jaati, Naahi jaani kachhu bilas-bhangim Joubanagarabe maati. Abala ramani, khudra hridaya bhari Pirita karane jaani; Ek nimikh pal nirakhi shyam jani, Soi bahuta kari mani. Kunjapathe jaba nirakhi sajani hum Shyamaka charanka china, Shata shata beri dhuli chumbi sakhi, Ratana paai janu dina. Nithura bidhata, e dukha-janame Mangaba ki tua pash ! Janama abhagi, upekhita hum Bahuta naahi kari aash, - Dur thaki hum rupa heraiba, Dure shunaiba bnaashi, Dura dura rahi sukhe nirikhiba Shyamaka mohana haasi. Shyama-preyasi raadha ! Sakhi lo, Abhagini guna hina. Apan dukhe, sakhi hum royaba lo, Nibhrite muchhaiba baari. Kohi na jaanaba, kona bishade Tan man dahe hamari. Bhanu singha bhanaye, shuna kala, Dukhini abala bala - Upekhar ati tikhini baane Na diha na diha jwaala.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 15(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1877(১২৮৪)
এখনও কোনো অনুবাদ নেই।
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে বিমলিন মালা । বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওল কালা ॥ বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব, বিফল এ পীরিতি লেহা— বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা ॥ চল সখি গৃহ চল, মুঞ্চ নয়ন-জল, চল সখি চল গৃহকাজে, মালতিমালা রাখহ বালা, ছি ছি সখি মরু মরু লাজে । সখি লো দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর, সখি লো দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর ॥ তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন আশে, আকুল জীবন থেহ ন মানে, অহরহ জ্বলত হুতাশে । সজনি, সত্য কহি তোয়, খোয়াব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয়ে মোয় । হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে, বাত ন বোলবে, বদন ন হেরবে, মরিব হলাহল ভখি রে । ঐস বৃথা ভয় না কর বালা, ভানু নিবেদয় চরণে, সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি, নহি টুটে জীবন-মরণে ॥
প্রতিবর্ণীকরণ
Hridayaka sadh mishaolo hridaye, kanthe shukhaolo maala. Birahabishe dahi dahi gala rayani, nahi nahi aaol kaala. Bujhnu bujhnu, sakhi , biphala biphala sab, biphala e piriti leha - Biphala re e majhu jibana joubana, biphala re e majhu deha. Chala sakhi, griha chala, muncha nayanajal chala sakhi, chala griha kaaje, Malatimala rakhaha bala chhi chhi sakhi, maru maru laaje. Sakhi lo daruna aadhibharatur e taruna jouban mor, Sakhi lo daarun pranaya halahal jibana karalo aghor. Trishita praana mama dibasajamini shyamaka darashana aashe, Aakula jibana theha na mane, aharaha jwalata hutashe. Sajani, satya kahi toy, Khoyaba kaba hum shyamaka prem sada dar laagaye moy. Hiye hiye aba raakhata maadhaba, so din aasaba sakhi re, Baata na bolbe, badana na herabe ! Mariba halahal bhakhi re. Oiso britha bhay na kara bala, bhaanu nibedaya charane, Sujanaka piriti noutun niti niti, nahi tute jibana-marane.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 3(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1884(১২৯১)
ইংরেজি
Faded desires, dried garlands. Pang of separation, nights pass, yet Kaala won’t reveal. Well, friends, all in vain, futile is my love. Useless is my youth, worthless is my soma. Wipe off tears, dear, get back to household arts. Keep aside garlands, darling, shame is what I feel. Extremely miserable is my youth, O dear. Potion of love makes my life woeful. Glimpse of Shyam, my soul sears for, all day long. Inconsolable heart, unending agony. To tell you the truth, darling. Lest I may lose His affection, I am afraid. He is connected now, that day isn’t far off – He won’t talk, nor be seen! I’ll drink poison to die. Bhanu hails her feet – Do not panic, dear lady – Love with good people is evergreen, everlasting.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
কো তুঁহু বোলবি মোয় ! হৃদয়মাহ মঝু জাগসি অনুখন, আঁখউপর তুঁহু রচলহি আসন, অরুণ নয়ন তব মরমসঙে মম
কো তুঁহু বোলবি মোয় ! হৃদয়কমল তব চরণে টলমল, নয়নযুগল মম উছলে ছলছল, প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
কো তুঁহু বোলবি মোয় ! বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে, হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে, আকুল কাকলি ভুবন ভরল রে, কো তুঁহু বোলবি মোয় ! হেরি হাসি তব মধুঋতু ধাওল, শুনয়ি বাঁশি তব পিককুল গাওল, বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল,
কো তুহু বোলবি মোয় ! গোপবধূজন বিকশিতযৌবন, পুলকিত যমুনা, মুকুলিত উপবন, নীলনীর'পর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খোয় কো তুঁহু বোলবি মোয় ! তৃষিত আঁখি, তব মুখ'পর বিহরই, মধুর পরশ তব রাধা শিহরই, প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই কো তুঁহু বোলবি মোয় ! কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি, অনুদিন সঘন নয়নজল মুছয়ি, যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি, জনম চরণ 'পর গোয় । কো তুঁহু বোলবি মোয় !
প্রতিবর্ণীকরণ
Ko tnuhu bolbi moy! Hridayamah majhu jagasi anukhana, Aankha-upara tnuhu rachalahi aasana, Aruna nayana taba marama-sange mama Nimikh na antara hoy. Ko tnuhu bolabi moy! Hridaya-kamala taba charane talamala, Nayana-jugala mama uchhale chhalachhala, Premapurna tanu pulake dhaladhala Chaahe milaayite toy. Ko tnuhu bolabi moy! Bnaashari-dhwani tuh amiya garala re, Hridaya bidarayi hridaya harala re, Aakula kaakalibhubana bharala re Utala praan utaroy. Ko tnuhu bolabi moy! Heri haasi taba madhuritu dhaawala, Shunayi bnaashi taba pikakula gaawala, Bikala bhrmara-sama tribhubana aawala, Charana-kamala-juga chhnoy. Ko tnuhu bolabi moy! Gopa-badhu-jana bikashita-joubana, Pulakita jamuna, mukulita upabana, Neela-neera-para dheera sameerana, Palake praan-mon khoy. Ko tnuhu bolabi moy! Trishita aankhi, taba mukhapara biharai, Madhura parasha taba raadha shiharai, Prema-ratana bhari hridaya praan loi Padatale apna thoy. Ko tnuhu bolabi moy! Ko tnuhu ko tnuhu sab jan puchhayi, Anudina saghana nayanajala muchhayi, Jaache Bhaanu, sab sangsaya ghuchayi, Janama charana para goy. Ko tnuhu bolabi moy!
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 20(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- Iman-Kalyan
- তাল
- এক্তাল
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম । জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম । কপট, কাহ তুঁহু ঝূট বোলসি, পীরিত করসি তু মোয় ? ভালে ভালে হম অলপে চিহ্ননু, না পতিয়াব রে তোয় । ছিদল-তরী-সম কপট প্রেম-'পর ডারনু যব মনপ্রাণ, ডুবনু ডুবনু রে ঘোর সায়রে অব কুত নাহিক ত্রাণ । মাধব, কঠোর বাত হমারা মনে লাগল কি তোর ? মাধব, কাহ তু মলিন করলি মুখ, ক্ষমহ গো কুবচন মোর ! নিদয় বাত অব কবহুঁ ন বোলব, তুঁহু মম প্রাণক প্রাণ । অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব ছোড়য়ি কুবচনবাণ মিটল মান অব— ভানু হাসতহিঁ হেরই পীরিতলীলা । কভু অভিমানিনী, আদরিণী কভু পীরিতিসাগর বালা ॥
প্রতিবর্ণীকরণ
Madhabo, na koho aadarabani, na karo premako naam. Janayi mujhko abala sarala chhalana na karo shyam. Kapata, kaah tnuhu jhuta bolasi, piriti karasi tu moy ? Bhaale bhaale hum alape chinhanu, na patiyaba re toy. Chhidala-tari-sama kapata prema-para darnu jab manapraan, Dubnu dubnu re ghor sayare, ab kuta naahika traan. Maadhaba, katthor baat hamara mane laagala ki tor ? Maadhaba, kaaho tu malin karali mukh, kshamaha go kubachana mor ! Nidaya baata aba kabahnu na bolaba, tuhu mamo praanaka praan. Atishaya nirmama, byathinu hiya taba chhorayi kubachanabaan. Mitalo maan aba - bhaanu hasatahi herayi piritalila. Kabhu abhimaanini, aadarini kabhu piritisaagara baala.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 16(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- বহার
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1879(১২৮৬)
এখনও কোনো অনুবাদ নেই।
মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান । মেঘবরণ তুঝ, মেঘজটাজূট, রক্তকমলকর, রক্ত-অধরপুট, তাপবিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান ॥ আকুল রাধা-রিঝ অতি জরজর, ঝরই নয়নদউ অনুখন ঝরঝর— তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর, তুঁহুঁ মম তাপ ঘুচাও । মরণ, তু আও রে আও । ভুজপাশে তব লহ সম্বোধয়ি, আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি, কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি, নীদ ভরব সব দেহ । তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি, রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন— অতুলন তোঁহার লেহ । গগন সঘন অব, তিমিরমগন ভব, তড়িতচকিত অতি, ঘোর মেঘরব, শালতালতরু সভয়-তবধ সব— পন্থ বিজন অতি ঘোর । একলি যাওব তুঝ অভিসারে, তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে— ভয়বাধা সব অভয় মুরতি ধরি, পন্থ দেখায়ব মোর । ভানু ভণে— 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে চঞ্চল চিত্ত তোহারি । জীবনবল্লভ মরণ-অধিক সো, অব তুঁহুঁ দেখ বিচারি ॥'
প্রতিবর্ণীকরণ
Maran re, tuhu mamo shyamsaman Meghabarana tujha meghajatajuta, raktakamalakara rakta-adharaputa, Taapabimochana karuna kor taba mrityu-amrita kare daan. Aakul raadha-rijha ati jarajara, jharayi nayanadaau anukhana jharajhara - Tnuhu mama maadhaba, tnuhu mama dosar, tnuhu mama taap ghuchao. Maran, tu aao re aao. Bhujapaashe taba laho sambodhayi, aakhipat maju deho tu rodhayi, Kor-upar thuja rodayi rodayi, nid bharaba saba deha. Tnuhu nahi bisrabi, tnuhu nahi chhorabi, raadhahriday tu kabahun na torbi Hiya-hiya raakhabi anudina anukhana - atulan tnohar leha. Gagana saghana aba, timiramagana bhaba, taritchakita ati ghora megharaba, Shaltaltaru sabhaya-tabadha saba - pantha bijan ati ghora. Ekali jaawoba tujha abhisare, tnuhu mama priyatama, ki phal bichare - Bhayabaadha saba abhaya murati dhari, pantha dekhayaba mor. Bhaanu bhane - 'Ayi raadha, chhiye chhiye chanchala chitta tohari. Jibanaballabha marana-adhika so, aba tnuhu dekha bichari.'
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- তাল
- কহর্ব
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি / সমরেশ চোব্ধুর্য
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।
সজনি সজনি রাধিকা লো দেখ অবহুঁ চাহিয়া, মৃদুলগম শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া । পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া । সুন্দরী সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া । সহচরি সব নাচ নাচ মিলন-গীতি গাও রে, চঞ্চল মঞ্জীর-রাব কুঞ্জগগন ছাও রে । সজনি অব উজার মঁদির কনকদীপ জ্বালিয়া, সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল ঢালিয়া । মল্লিকা চমেলী বেলি কুসুম তুলহ বালিকা, গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুল-মালিকা । তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া মৃদুল গমন শ্যাম আওয়ে, মৃদুল গান গাহিয়া ।
প্রতিবর্ণীকরণ
Sajani sajani raadhika lo, dekha abahun chaahiya Mridulagamana shyam aaoye mridula gaan gahiya. Pinaha jhatita kusumahaar, pinaha nil aangiya. Sundari sindoor deke seethi karaha rangiya. Sahachari sab naach naach milan-geet gaao re, Chanchala manjeeraraba kunjagagana chaao re. Sajani, aba ujaar madir kanakadeep jwaaliya , Surabhi karaha kunjabhabana gandhasalila dhaaliya. Mallika chameli beli kusuma tulaha balika. Gaantha juthi, gaantha jaati, gaantha bakulamaalika; Trishitanayana bhanusingha kunjapathame chaahiya - Mridulagamana shyama aawe mridula gaana gaahiya.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 5(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- Behag-Kirtan
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- সরল দেবি
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।
সখিরে— পীরিত বুঝবে কে ! অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী বোলব, শুনবে কে । রাধিকার অতি অন্তর বেদন কে বুঝবে অয়ি সজনী । কে বুঝবে সখি রোয়ত রাধা কোন দুখে দিনরজনী । কলঙ্ক রটায়ব জনি সখি রটাও— কলঙ্ক নাহিক মানি, সকল তয়াগব লভিতে শ্যামক একঠো আদরবাণী । মিনতি করিলো সখি শত শত বার, তু শ্যামক না দিহ গারি— শীল মান কুল, অপনি সজনি হম চরণে দেয়নু ডারি । সখিলো— বৃন্দাবনকো দুরুজন মানুখ পিরীত নাহিক জানে, বৃথাই নিন্দা কাহ রটায়ত হমার শ্যামক নামে । কলঙ্কিনী হম রাধা, সখিলো ঘৃণা করহ জনি মনমে । ন আসিও তব্ কবহু সজনিলো হমার অঁধা ভবনমে । কহে ভানু অব— বুঝবে না সখি কোহি মরমকো বাত— বিরলে শ্যামক কহিও বেদন বৃক্ষে রাখয়ি মাথ ॥
প্রতিবর্ণীকরণ
Sakhi re - pirita bujhabe ke. Andhar hridayaka dukkha kaahini balaba, sunabe ke. Raadhikar ati antar bedan ke bujhabe ayi sajani. Ke bujhbe, sakhi, royata raadha kon dukkhe dinarajani. Kalanka ratayab jani, sakhi, ratao - kalanka naahi maani, Sakal tayagaba labhite shamak aktha aadara baani. Minati karala sakhi, shata shata baar, tu shamak na diha gaari - Shila maan kul aapani, sajani, ham charane deyanu daari. Sakhilo brindabanko durujan maanukh pirita naahik jane, Brithai ninda kaah ratayata hamar shyamaka naame. Kalangkini ham raadha, sakhilo, ghrina karah jani maname. Na aashiyo tab kabuhun, sajanilo, hamar andha bhabaname. Kahe bhaanu aba, bujabe na sakhi, kohi maramko baata - Birale shamaka kahiyo bedana brikkhe raakhayi maatha.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 17(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- তোউরি
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1877(১২৮৪)
এখনও কোনো অনুবাদ নেই।
সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য। কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ॥ নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান। পাদপ-মরমর, নির্ঝর-ঝরঝর, কুসুমিত বল্লিবিতান। তৃষিত নয়ানে বনপথপানে নিরখে ব্যাকুল বালা– দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা! সহসা রাধা চাহল সচকিত, দূরে খেপল মালা– কহল, সজনি, শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা। চমকি গহন নিশি দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে– কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে। ভনে ভানু– অব শুন গো কানু, পিয়াসিত গোপিনিপ্রাণ তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান॥
প্রতিবর্ণীকরণ
Satimira rajani sachakita sajani shunya-nikunja-aranya. kalayita malaye, subijana nilayae baala birahabishanna. Nila aakashe, taaraka bhaase, jamuna gaawata gaan, Paadapa-maramara, nirjhara-jharajhara kusumita ballibitan. Trishita nayaane, banapatha-paanenirakhe byakulabaala - Dekh na paawye, aankh phiraawe, gnaathe banaphulamaala. Sahasa raadha chaahala sachakita dure khepala maala - Kahala, sajani, shuna bnaashari baaje, kunje aawala kaala. Chakita gahana nishi, dura dura nishi baajata bnaashi sutaane - Kanttha milawala dhaladhala jamuna kalakala kallolagaane. Bhane bhaanu - aba shunago kaanu, piyasita gopinipraan. Tnohara pirita bimala amritarasa harashe karabe paan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 9(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- Desh-Kirtan
- তাল
- ত্রিতাল
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1877(১২৮৪)
ইংরেজি
Dark is the night, alert is she, in the vacant arbour and woods. Whistling breeze, lonesome home, maiden is sad estranged. Stars twinkle in the blue sky, Yamuna singing quiet, Rustling leaves, gurgling springs creepers blossom. Thirsty eyes, anxious, she looks at the forest path – Disappointed, turns her eyes, restarts stringing flowers. Suddenly alarmed Radha looks, shoves garland away – 'O' dear, it must be Kaala' – she says, 'listen to the flute'. Deep night awakened, mellifluous flute goes on – Yamuna seems to be in chorus, songs rolling and gurgling. 'Listen O' dear Kanu,' – says Bhanu, 'Gopini-souls starve, They would ecstatically drink your sublime love-potion.'
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
শুন, সখি, বাজই বাঁশী । শশীকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি । দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল যমুনাবারি । কুসুমসুবাস উদাস ভইল, সখি, উদাস হৃদয় হমারি । বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর । নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর । কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারই শ্যাম ॥ গগনে গগনে ধ্বনিছে বাঁশরি বজায় হমারি নাম ॥ কত কত যুগ সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান— তব্ ত মিলল, সখি, শ্যামরতন মম— শ্যাম পরানক প্রাণ । শুনত শুনত তব্ মোহন বাঁশি, জপত জপত তব্ নামে সাধ ভইল ময়্ প্রাণ মিলায়ব চাঁদ-উজল যমুনামে ! চলহ তুরিত গতি, শ্যাম চকিত অতি— ধরহ সখীজন-হাত । নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ ॥
প্রতিবর্ণীকরণ
Shuna, sakhi, baajai baanshi. Shashikarabeuhala nikhila shunyatala ek harasharasaraashi. Dakkhinapabanabichanchala torugana, chanchala jamunabari. Kusumasubasa udaas bhailo, sakhi udaas hriday hamari. Bigalita marama, charana khalitagati, sharama bharama gai dur. Nayana baaribhara, garagara antara, hridaya pulakaparipur. Kaha sakhi, kaha sakhi, minati raakha sakhi, so ki hamari shyam. Gagane gagane dhwanichhe baanshari bajaay hamari naam. Kato kato yuga sakhi, punnya karanu ham, debata karanu deheyan - Tab to milala, sakhi, shyamaratana mama - shyama paraanaka praan. Shunata shunata tab mohana baanshi, japata japata tab naame Saadh bhaila may praana milaayaba chaand-ujala jamuname ! Chalaha turitagati, shyama chakita ati - dharaha sakhijana haat. Nidamagana mahi, bhaay dara kachu nahi, bhaanu chale tabo saath.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 7(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- বেহাগ
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।
শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা, কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে ॥ দুলই কুসুমমুঞ্জরি, ভমর ফিরই গুঞ্জরি, অলস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে ॥ শশিসনাথ যামিনী, বিরহবিধুর কামিনী, কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে । অধর উঠই কাঁপিয়া সখিকরে কর আপিয়া— কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে । মৃদু সমীর সঞ্চলে হরয়ি শিথিল অঞ্চলে, বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে । কুঞ্জপানে হেরিয়া, অশ্রুবারি ডারিয়া ভানু গায়— শূন্যকুঞ্জ, শ্যামচন্দ্র নাহি রে ॥
প্রতিবর্ণীকরণ
Shun lo shun lo baalika, raakho kusumamalika, Kunja kunja pheranu sakhi, shyamachandra naahi re. Dulai kusumamunjari, bhamara phirai gunjari, Alas jamun bahayi jaay lalita gita gaahi re. Shashisanatha jamini, birahabidhura kamini, Kusumahar bhaila bhara hriday taar daahichhe. Adhara uthoi knaapiya sakhikare kara aapiya - Kunjabhabane papiya kahe gita gaahichhe. Mridu sameer sanchale harayi shithila anchale, Balihriday chanchale kaananapatha chaahi re. Kunja paane heriya ashrubaari daariya Bhaanu gaay - shunyakunja, shyamchandra naahi re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 2(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- স্বরবিতান খণ্ড
- 21
- স্বরলিপি
- সরল দেবি
- রচনাকাল
- 1884(১২৯১)
ইংরেজি
Listen O maid; keep the floral garland aside, We have searched through the bushes, nowhere is Shyam. Blossoming twigs swing, wasps buzz, Quietly the Yamuna continues to flow like a song so delightful. Moonlit night, estranged are the blossoms of KAMINI, Heart twitches, floral garland appears to be a burden. Tremble the lips; hands need support from that of friends'. Songs of PAPIYA in the woods appears, mindless. Light breeze seeks entry through gaps of loose clothing Restless is the maid's heart, looking along the pathway. Staring down the woods, tears roll down, Sings Bhanu – Deserted woods, Shyamchandra is absent.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায় কোন স্বপন অব দেখত মাধব, কহবে কোন হমায় ! নীদ-মেঘ-'পর স্বপনবিজলিসম রাধা বিলসত হাসি । শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব তুঁহুক প্রেমঋণরাশি । বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি ? শ্যাম ঘুমায় হমারা । রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব শীতল জোছনধারা । তারকমালিনী সুন্দর যামিনী অবহুঁ ন যাও রে ভাগি— নিরদয় রবি, অব কাহ তু আওলি জ্বাললি বিরহক আগি । ভানু কহত অব — অব রবি অতি নিষ্ঠুর নলিন-মিলন অভিলাষে কত নরনারীক মিলন টুটাওত ডারত বিরহহুতাশে ॥
প্রতিবর্ণীকরণ
Shyam, mukhe tabo madhura adharme haasa bikashita kaay Kon swapana aba dekhata madhaba, kahabe kauna haamay! Nid-megha-para swapanabijalisama raadha bilasita haasi. Shyam, shyam mama, kaise shodhaba tnuhuka premarinaraashi. Bihanga, kah tu bolana laagali? Shyam ghumay hamara, Raha raha chandrama, dhala dhala taba sheetala jochhanadhaara. Taarakamaalini sundara jaamini abahnu najaao re bhaagi - Bhaanu kahata aba – rabi ati nishtthura nalina-milana abhilashe Kata naranaarika milana tutaawata daarata biraha-hutashe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 12(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- তাল
- খম্বজ
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।
শ্যাম রে, নিপট কঠিন মন তোর ! বিরহ সাথি করি সজনী রাধা রজনী করত হি ভোর । একলি নিরল বিরল-'পর বৈঠত নিরখত যমুনা-পানে— বরখত অশ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মানে । গহন তিমির নিশি ঝিল্লিমুখর দিশি' শূন্য কদম তরুমূলে, ভূমিশয়ন-'পর আকুল কুন্তল, কাঁদই আপন ভুলে । মুগধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে চাহি শূন্য-'পর কহে করুণস্বর— বাজে রে বাঁশরি বাজে । নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহুঁ রহই দূর মথুরায়— রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায় ! কৈস মিটাওসি প্রেম-পিপাসা, কঁহা বজাওসি বাঁশি ! পীতবাস তুঁহুঁ কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি ! কনক-হার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা ! হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা ! এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে— ছি ছি কালা ! ঝটিতি আও তুঁহুঁ হমারি সাথে, বিরহ-ব্যাকুলা বালা ।
প্রতিবর্ণীকরণ
Shyam re nipat kothin mon tor ! Biraha sathi kori dukkhinee radha rajanee karata he bhor Ekali nirala birala par boithata, nirakhata jamuna pane Barakhata ashru, bachana nohi nikasata,parana theha na mane Gahanatimira nishi, jhillimukhara dishi sunya kadamatarumoole Bhoomishyana par akulakuntalrodoiapan bhule Bughdha mrigeesama chamaki uthoi kabhu parihari sab grihakaje, Chahi shunya par kahe karunaswar baje basari baje Nithura shyam re, koison abo tuhu raha e door mathuraay Rayana nidarun koison japasi, koisa diabasa taba jaay ! Koiso mitaosi premapipasa, kaha bajaosi bashi ! Pitabas tuhu kathi re chorali, kathi so bankim hasi ! Kanakahar abo pahirali kanthekathi phekali banamala ! Hridikamalasanashunyakorli re kanakasana kara ala ! E dukh chiradin raholo chittame, bhanu kahe chhi chhi kala ! Jhatiti aao tuhu hamari sathe, birahabyakula bala.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 4(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- বেহাগ্র
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1884(১২৯১)
এখনও কোনো অনুবাদ নেই।
সখি লো, সখি লো, নিকরুণ মাধব মথুরাপুর যব যায় করল বিষম পণ মানিনী রাধা, রোয়বে না সো, না দিবে বাধা — কঠিনহিয়া সই, হাসয়ি হাসয়ি শ্যামক করব বিদায় । মৃদু মৃদু গমনে আওল মাধা, বয়নপান তছু চাহল রাধা, চাহয়ি রহল স চাহয়ি রহল, দণ্ড দণ্ড সখি, চাহয়ি রহল, মন্দ মন্দ সখি, নয়নে বহল বিন্দু বিন্দু জলধার । মৃদু মৃদু হাসে বৈঠল পাশে, কহল শ্যাম কত মৃদু মধু ভাষে, টুটয়ি গইল পণ, টুটইল মান, গদগদ আকুলব্যাকুলপ্রাণ, ফুকরয়ি উছসয়ি কাঁদল রাধা, গদগদ ভাষ নিকাশল আধা, শ্যামক চরণে বাহু পসারি, কহল — শ্যাম রে, শ্যাম হমারি, রহ তুঁহু, রহ তুঁহু, বঁধু গো, রহ তুঁহু, অনুখন সাথ সাথ রে রহ পঁহু, তুঁহু বিনে মাধব, বল্লভ, বান্ধব, আছয় কোন হমার ! পড়ল ভূমি'পর শ্যামচরণ ধরি, রাখল মুখ তছু শ্যামচরণ'পরি উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি রজনী করল প্রভাত । মাধব বৈসল, মৃদু মধু হাসল, কত অশোয়াসবচন মিঠ ভাষল, ধরইল বালিক হাত । সখি লো, সখি লো, বোল ত সখি লো, যত দুখ পাওল রাধা নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে পাওল তছু কছু আধা ? হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি বহুত স প্রবোধ দেল, হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি দূর দূর চলি গেল । অব সো মথুরাপুরক পন্থমে, ইঁহ যব রোয়ত রাধা, মরমে কি লাগল তিলভর বেদন, চরণে কি তিলভর বাধা ? বরখি আঁখিজল ভানু কহে — অতি দুখের জীবন ভাই । হাসিবার তর সঙ্গ মিলে বহু , কাঁদিবার কো নাই ।
প্রতিবর্ণীকরণ
Sakhi lo, sakhi lo, nikarun madhaba Mathurapur jaba jaay Karla bisham pan maaninee raadha, Royabe na so, na dibe baadha - Kathin-hiya soi haasayi haasayi Shyamoka karbo bidai. Mridu mridu gamone aaol maadha, Bayonapaan tachhu chaahal raadha, Chaahayi rahala sa chaahyi rahala, Danda danda, sakhi, chaahayi rahala, Manda manda, sakhi, nayane bahala Bindu bindu jaladhaar. Mridu mridu haase baithala pashe, Kahala shyam kato mridu madhu bhaashe. Tutyi gaila pan, tutilo maan, Gadagada aakulabyakulapraan, Phukarayi uchhasayi kandala raadhaa, Gadagada bhaab nikaashal aadha, Shyamaka charone bahu pasari, Kahol, shyam re, shyam hamari, Raho tnuhu, raho tnuhu, bnadhu go raho tnuhu, Anukhana saath saath re raha pnuhu - Tnuhu bine maadhaba, ballabha, bandhaba, Aachay kon hamar! Parla bhumi’para shyamacharona dhari, Rakhla mukh tachhu shyamacharana’pari, Uchasi uchasi kato kandayi kandayi Rajani karla prabhat. Maadhaba baisala, mridu madhu haasla, Kato ashwasbachan mitth bhaasla, Dharila baalik haat. Sakhi lo, sakhi lo, bol ta sakhi lo, Jato dukh paawala raadha, Nitthur shyam kiye aapan maname Paawal tachhu kachhu aadha? Haasawi haasawi nikate aasawi Bahut sa prabodh del, Haaswai haasawi paltawi chaahawi Dur dur chali gel. Ab so mathurapurak panthame Inha jab royat raadha, Marme ki laaglo tilbhar bedana, Charone ki tilbhar baadha. Barkhi aankhijala bhaanu kahe - ati Dukher jibana bhaai. Haasibar tar sanga mile bahu, Kaandibar ko nai.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী · 4(ভানুসিংহ ঠাকুরের পদাবলী)
- রাগ
- দেশ
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1880(১২৮৭)
এখনও কোনো অনুবাদ নেই।
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে । কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে ॥ উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ । দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ । ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরখত নীরদপুঞ্জ । শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ । কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান দারুণ বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম । মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে । উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে । গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ । গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস ॥
প্রতিবর্ণীকরণ
Shaanganagagane ghor ghanaghata, nishithajaamini re. Kunjapathe, sakhi, kayse jaawaba abala kaamini re. Unmada pabane jamuna tarajita, ghana ghana garajita meha. Damakata bidyuta, pathataru luntthita, tharahara kampita deha. Ghana ghana rim jhim rim jhim rim jhim barakhata niradapunja. Shaala-piyaale taala-tamaale nibiratimiramaya kunja. Kaha re sajani, e duruyoge kunje niradaya kaan Daaruna bnaashi kaaha bajawata sakaruna raadha naam. Motima haare besha bana de, seethe laga de bhaale. Urahi biluntthita lola chikura mama bnaadhaha champakamaale. Gahana rayname na jaao, baala, nawalkishorak paash. Garaje ghana ghana, bahu dara paawaba, kahe bhanu taba daas.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 31(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Pilu-Malhar
- তাল
- ত্রিতাল
- সংকলন
- ভনু সিন্ঘ থকুরের পদবলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 11 (Ketaki) / 21
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1877(১২৮৪)
ইংরেজি
Deeply overcast is the sky of SHRAVANA, dark is the night. How would a weak-souled lady venture on the bush-laden path. Crazy winds swelling up the Yamuna river, Thunder squeals every now and then, Bursts of lightning, uprooted trees lay on the road, Body shivers again and again. Peter-pater, piter-pater spary drops of rain. SHAL-PIYAL-TAAL-TAMAL make the walkway perplex. Tell me dear, in this catestrophy why HE (Krishna) should bother. Play His flute crying so loud for HER (Radha). Don Her in jewell-studded robes, ornaments on Her forehead, CHAMPAKA-garlands on Her tresses. Darkest of nights, dear girl, do not set out for NAWAL-KISHOR. Intermittant squeals of thunder, fearsome, Says Bhanu, your servant.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
হিন্দি
सावन के नभ में घोर घनघटा, निशीथ यामिनी रे । कुंज पथे सखी कैसे जावे अवला कामिनी रे उन्माद पवने यमुना तर्जित, घन घन गर्जित मेहा दमकत विद्युत पथतरु लुंठित थरथर कंपित देहा घन घन रिमझिम रिमझिम रिमझिम वरखत नीरद पुंज शाल पियाल ताल तमाल निबिड़ तिमिरमय कुंज कह रे सजनी ये दुर्योगे कुंज में निर्दय कान्हा दारुण वंसी काहे बजावत सकरुण राधा नामा मोतिन हारे वेस बना दे, टिकुलि लगा दे भाले उरहिं बिलुंठित लोल चिकुर मोरे बांध रे चंपक माल गहन रैन में न जाओ बाला नवलकिशोर के पास गरजे घन घन बहु डर पावत कहे भानु दासा ॥
অনুবাদক জলজ ভদুরি উৎস