গান / মায়ার খেলা

মোরা জলে স্থলে কত ছলে

Mora jale sthale kato

মায়ার খেলা মায়ার খেলা থেকে · দৃশ্য 1
মোরা জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি ।
মোরা স্বপন রচনা করি অলস নয়ন ভরি ।
গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি ।
মোরা মদির-তরঙ্গ তুলি বসন্তসমীরে!
দুরাশা জাগায় প্রাণে প্রাণে , আধো-তানে ভাঙা গানে ,
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
মোরা মায়াজাল গাঁথি ।
নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে ।
কত ভুল করে তারা , কত কাঁদে হাসে ।
মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে ,
আনি মান-অভিমান ।
বিরহী স্বপনে পায় মিলনের সাথী ।
মোরা মায়াজাল গাঁথি ।
চলো সখী , চলো ।
কুহক-স্বপন-খেলা খেলাবে চলো ।
দ্বিতীয়া ও তৃতীয়া । নবীন হৃদয়ে রচি নব প্রেম-ছল ,
প্রমোদে কাটাব নব বসন্তের রাতি ।
মোরা মায়াজাল গাঁথি ।

প্রতিবর্ণীকরণ

(Mora) jale sthale kato chhale maayajaal gnaathi.
(Mora) swapon rachona kori alos nayon bhori.
Gopane hridoye poshi kuhok - aason paati.
(Mora) modir tarongo tuli basontosomire !
Durasha jaagay praane praane, aadho - taane bhaanga - gaane,
Bhromorogunjorakul bokuler pnaati.
Mora maayajaal gnaathi.
Naronari-hiya mora bnaadhi maaya paashe.
Kato bhul kare taara, kato knaade haase.
Maaya kore chhaaya pheli miloner maajhe
Aani maan-abhimaan.
Birohi swapone paay miloner saathi.
Mora maayajaal gnaathi.
Chalo sokhi, chalo.
Kuhakoswaponokhela khelabe cholo.
Nobin hridaye rochi nabo premochhal
Promode kaatabo nabo basonter raati.
Mora maayajaal gnaathi.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান