ওই জানালার কাছে বসে আছে
Oi janalar kachhe bose
নাট্যগীতি
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা— তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা॥ শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার কানে কানে কী যে কহে যায়— তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা॥ চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি— সারা দিন ধ’রে বকুলের ফুল ঝ’রে পড়ে থাকি থাকি। মধুর আলস, মধুর আবেশ, মধুর মুখের হাসিটি— মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিটি॥
প্রতিবর্ণীকরণ
Oi jaanalar kaachhe bose aachhe karotole raakhi maatha - Taar kole phul pore royechhe, se je bhule gechhe maala gnaatha. Shudhu jhuru jhuru baayu bohe jaay taar kaane kaane ki je kohe jaay - Taai aadho shuye aadho bosiye bhaabitechhe kato katha. Chokher upore megh bhese jaay, ure ure jaay paakhi - Saara din dhore bokuler phul jhore pore thaaki thaaki. Modhur aalos modhur aabesh, modhur mukher haasiti - Modhur swapone praaner maajhare baajichhe modhur bnaashiti.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 27(নাট্যগীতি)
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- ছবি ও গান
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২০
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1884(১২৯১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।