ফিরায়ো না মুখখানি
Phirayo na mukhokhani
প্রেম ও প্রকৃতি
ফিরায়ো না মুখখানি,
ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী॥
ভ্রূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী!
হাসিরাশি গেছে
ভাসি, কোন্ দুখে সুধামুখে নাহি বাণী॥
আমারে মগন
করো তোমার মধুর করপরশে
সুধাসরসে।
প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে।
হেরো শশীসুশোভন, সজনী,
সুন্দর রজনী।
তৃষিতমধুপসম কাতর হৃদয় মম–
কোন্ প্রাণে আজি ফিরাবে তারে পাষাণী॥ প্রতিবর্ণীকরণ
Phiraayo na mukhokhani, Phiraayo na mukhkhani raani ogo raani. Bhrubhangotarongo keno aaji sunayoni ! Haasiraashi gechhe bhaasi, kon dukhe sudhamukhe naahi baani. Aamare magon karo tomar modhur karoparoshe Shudharase. Praano mon puriya daao nibiro haroshe. Hero shoshisushobhon, sajoni, Sundar rajoni. Trishitomodhuposamo kator hriday mamo – Kon praane aaji phirabe taare paashani.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 45(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ইমন-ভূপালী
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গানের বহি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩২
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1893(১৩০০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।