গান / পূজা

রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে

Ratri ese jethay meshe

পূজা
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে॥

সেইখানেতে সাদায় কালোয়   মিলে গেছে আঁধার আলোয়–
সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে॥
নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী,
নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি।

মুখের পানে তাকাতে যাই,   দেখি-দেখি দেখতে না পাই–
স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি আকুল ধারে॥

প্রতিবর্ণীকরণ

Raatri ese jethay meshe diner paarabare
Tomay aamay dekha holo sei mohonar dhaare.
Seikhanete saaday kaaloy   mile gechhe aandhar aaloy -
Seikhanete dheyu chhutechhe e paare oi paare.
Nitalonil nirob maajhe baajlo gobhir baani,
Nikoshete uthlo phute sonar rekhakhani.
Mukher paane taakate jaai,   dekhi dekhi dekhte na paai -
Swapon-saathe joriye jaaga, knaadi aakul dhare.