সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া
Samukhete bohichhe totini
কালমৃগয়া কালমৃগয়া থেকে · দৃশ্য 2
সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া। বায়ু বহে পরিমল লুটিয়া সাঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া॥ দিবস বিদায় চাহে, যমুনা বিলাপ গাহে– সায়াহ্নেরই রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া॥ এসো বঁধু, তোমায় ডাকি– দোঁহে হেথা বসে থাকি, আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি, আঁখি-’পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া॥
প্রতিবর্ণীকরণ
Samukhete bohichhe totini, duti taara aakashe phutiya. Baayu bahe porimalo lutiya Snaajer adhar hote mlaan haasi porichhe tutiya. Dibas bidaay chaahe saraju bilap gaahe Sayanneri ranga paaye knede knede porichhe lutiya. Eso bnadhu, tomay daaki - dnohe heta bose thaaki, Aakasher paane cheye jaloder khela dekhi, Aankhi-pare taaraguli eke eke uthibe phutiya.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- কালমৃগয়া
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- মিশ্র-কাফি
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- কাল-মৃগয়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৯
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1882(১২৮৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।