শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে
Sharate aj kon atithi
প্রকৃতি
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে । আনন্দগান গা রে হৃদয, আনন্দগান গা রে ॥ নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে ॥ শষ্যক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিযে দে সুর ভরা নদীর অমল জলধারে । যে এসেছে তাহার মুখে দেখ্ রে চেযে গভীর সুখে, দুযার খুলে তাহার সাথে বাহির হযে যা রে ॥
প্রতিবর্ণীকরণ
Sharote aaj kon otithi elo praaner dwaare. Aanondogaan gaa re hriday, aanondogaan gaa re. Nil aakesher nirob kotha shishir-bheja byakulata Beje uthuk aaji tomar binar taare taare. Shashyakheter sonar gaane jog de re aaj saman taane, Bhaasiye de sur bhara nodir amol jalodhaare. Je esechhe taahar mukhe dekh re cheye gobhir sukhe, Duwar khule taahar saathe baahir hoye ja re.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 148(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- Baul-Sur
- তাল
- তেওরা
- ঋতু
- শরৎ
- সংকলন
- গীতন্জলি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 50 (Shephali)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
- রচনাকাল
- 3 September 1909(১৮ ভাদ্র ১৩১৬)
ইংরেজি
My guest has come to my door in this autumn morning. Sing, my heart, sing thy welcome! Make thy song the song of the sunlit blue, of the dew-damp air, of the lavish gold of harvest fields, of the laughter of the loud water. Or stand mute before him for awhile gazing at his face; Then leave thy house and go out with him in silence.
অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?