সখী, আমারি দুয়ারে কেন আসিল
Sokhi amari duare keno
প্রেম
সখী, আমারি দুয়ারে কেন আসিল
নিশিভোরে যোগী ভিখারি।
কেন করুণস্বরে বীণা বাজিল॥
আমি আসি যাই
যতবার চোখে পড়ে মুখ তার,
তারে ডাকিব কি ফিরাইব তাই ভাবি লো॥
শ্রাবণে আঁধার দিশি,
শরতে বিমল নিশি,
বসন্তে দখিন বায়ু, বিকশিত উপবন–
কত ভাবে কত
গীতি গাহিতেছে নিতি
নিতি
মন নাহি লাগে কাজে, আঁখিজলে ভাসি লো॥ প্রতিবর্ণীকরণ
Sokhi, aamari duware keno aasilo Nishibhore jogi bhikhari. Keno korunosware bina baajilo. Aami aasi jaai jatobar chokhe pore mukh taar, Taare daakibo ki phirayibo taai bhaabi lo. Shraabone aandhar dhishi sharote bimolo nishi, Basonte dokhino baau, bikoshito upobon - Kato bhaabe kato geeti gaahitechhe niti niti Mon naahi laage kaaje, aankhijole bhaasi lo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 150(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কেদারা-হামির
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫০ (শেফালি)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1893(১৩০০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।