সখী, বহে গেল বেলা
Sokhi bohe gelo bela
মায়ার খেলা মায়ার খেলা থেকে · দৃশ্য 3
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা এ কি আর
ভালো লাগে।
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে॥
কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে
আঁখিতে মদির মিলন–
মধুর হুতাশে মধুর দহন নিতি-নব
অনুরাগে॥
তরল কোমল নয়নের জল, নয়নে উঠিবে ভাসি,
সে বিষাদনীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি।
উদার নিশ্বাস আকুলি উঠিবে,
আশানিরাশায় পরান টুটিবে–
মরমের আলো কপোলে ফুটিবে
শরম-অরুণরাগে॥ প্রতিবর্ণীকরণ
Sokhi bohe gelo bela shudhu haasikhela, E ki aar bhaalo laage! Aakul tiyash, premero piyas, Praane keno naahi jaage! Kobe aar hobe thaakite jibon Aankhite aankhite modir milon, Modhur hutashe modhur dahon, Niti-nabo onurage. Tarol komol nayoner jol Nayone uthibe bhaasi. Se bisad-nire nibe jaabe dhire Prokhar chapol haasi. Udas nishwas aakuli uthibe, Aasha-nirashay poran tutibe, Maromer aalo kapole phutibe Sharomo-aruno-raage.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- মায়ার খেলা
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- মাযর খেল
- স্বরবিতান খণ্ড
- 48 (Maayar Khela)
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1888(১২৯৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?