সখী, ওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে
Sokhi oi bujhi banshi
প্রেম
সখী, ওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে ॥ বসন্তবায বহিছে কোথায, কোথায ফুটেছে ফুল, বলো গো সজনি, এ সুখরজনী কোন্খানে উদিযাছে— বনমাঝে কি মনোমাঝে ॥ যাব কি যাব না মিছে এ ভাবনা, সখী, মিছে মরি লোকলাজে । কে জানে কোথা সে বিরহহতাশে ফিরে অভিসারসাজে— বনমাঝে কি মনোমাঝে ॥
প্রতিবর্ণীকরণ
Sokhi, oi bujhi bnaashi baaje- bonomaajhe ki monomaajhe. Basantabaay, bohichhe kothay, Kothay phutechhe phul, Bolo go sajoni, e sukhorajoni, Kon khane udiyaache - bonomaajhe ki monomaajhe. Jaabo ki jaabo na michhe bhaabona, Sokhi, michhe mori lokolaaje. Ke jaane kotha se birohohutashe Phire obhisar saaje - Bonomaajhe ki monomaajhe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 144(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- পিলু
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- রাজা ও রাণী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৮
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1884(১২৯১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।