তোমার গোপন কথাটি, সখী
Tomar gopon kothati
প্রেম
তোমার গোপন
কথাটি, সখী, রেখো না মনে।
শুধু
আমায়, বোলো আমায় গোপনে॥
ওগো ধীরমধুরহাসিনী,
বোলো ধীরমধুর ভাষে–
আমি কানে না শুনিব গো, শুনিব প্রাণের
শ্রবণে॥
যবে
গভীর যামিনী,
যবে নীরব মেদিনী,
যবে সুপ্তিমগন
বিহগনীড় কুসুমকাননে,
বোলো অশ্রুজড়িত কন্ঠে, বোলো
কম্পিত স্মিত হাসে–
বোলো মধুরবেদনবিধুর হৃদয়ে শরমনমিত নয়নে॥ প্রতিবর্ণীকরণ
Tomar gopan kathati, sokhi rekho na mone. Sudhu aamay, bolo aamay gopone. Ogo dhiromadhurohaasini, bolo dhiromadhuro bhaase- Aami kaane na shunibo go, shunibo praaner shrobane. Jabe gobhiro jaamini, jabe nirabo medini, Jabe suptimagono bihogoniro kusumokaanone, Bolo osrujorito kanthe, bolo kompito smito haase- Bolo madhurobadonobidhuro hridoye sharomonomito nayone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 63(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কীর্তন
- তাল
- আড়া-খেমটা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১০
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1895(১৩০২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।