তোমায় দেখে মনে লাগে ব্যথা,
Tomay dekhe mone lage
শ্যামা শ্যামা থেকে · দৃশ্য 4
তোমায় দেখে মনে লাগে ব্যথা, হায় বিদেশী পান্থ । এই দারুণ রৌদ্রে, এই তপ্ত বালুকায় তুমি কি পথভ্রান্ত । দুই চক্ষুতে এ কী দাহ— জানি নে, জানি নে, জানি নে, কী যে চাহ । চলো চলো আমাদের ঘরে— চলো চলো ক্ষণেকের তরে— পাবে ছায়া, পাবে জল, সব তাপ হবে তব শান্ত । কথা কেন নেয় না কানে, কোথা চলে যায় কে জানে । মরণের কোন্ দূত ওরে করে দিল বুঝি উদ্ভ্রান্ত হা।
প্রতিবর্ণীকরণ
Tomay dekhe mone laage byatha, Haay bideshi paantho. Ei daarun roudre, ei tapto balukaay Tumi ki pathobhraanto. Dui chokkhute eki daaho- Jaani ne, jaani ne, jaani ne ki je chaaho. Chalo chalo aamader ghare, Chalo chalo khaneker tare- Paabe chaaya, paabe jal. Sab taap habe tabo shanto. O katha keno ney na kaane, Kotha chole jaay ke jaane. Maroner kon dut ore Kore dilo bujhi udbhranto.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?