Songs / Shyama

তোমায় দেখে মনে লাগে ব্যথা,

Tomay dekhe mone lage

Shyama From Shyama · Scene 4
তোমায় দেখে মনে লাগে ব্যথা,
হায় বিদেশী পান্থ ।
এই দারুণ রৌদ্রে, এই তপ্ত বালুকায়
তুমি কি পথভ্রান্ত ।
দুই চক্ষুতে এ কী দাহ—
জানি নে, জানি নে, জানি নে, কী যে চাহ ।
চলো চলো আমাদের ঘরে—
চলো চলো ক্ষণেকের তরে—
পাবে ছায়া, পাবে জল,
সব তাপ হবে তব শান্ত ।
কথা কেন নেয় না কানে,
কোথা চলে যায় কে জানে ।
মরণের কোন্ দূত ওরে
করে দিল বুঝি উদ্ভ্রান্ত হা।

Transliteration

Tomay dekhe mone laage byatha,
Haay bideshi paantho.
Ei daarun roudre, ei tapto balukaay
Tumi ki pathobhraanto.
Dui chokkhute eki daaho-
Jaani ne, jaani ne, jaani ne ki je chaaho.
Chalo chalo aamader ghare,
Chalo chalo khaneker tare-
Paabe chaaya, paabe jal.
Sab taap habe tabo shanto.
O katha keno ney na kaane,
Kotha chole jaay ke jaane.
Maroner kon dut ore
Kore dilo bujhi udbhranto.