তুমি কোন্ কাননের ফুল
Tumi kon kanoner phul
প্রেম
তুমি কোন্ কাননের ফুল, তুমি কোন্ গগনের তারা। তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা॥ কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা॥ তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও। এই চাঁদের আলোতে তুমি হেসে গ’লে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা॥
প্রতিবর্ণীকরণ
Tumi kon kaanoner phul kon gagoner taara. Tomay kothay dekhechhi jeno kon swaponer paara. Kabe tumi giyechhile aankhir paane cheyachhile Bhule giyechhi. Sudhu moner moddhye jege aachhe oi nayoner taara. Tumi katha koyo na, tumi cheye chole jaao. Ei chnaader aalote tumi hese gole jaao. Aami ghumer ghore chnaader paane cheye thaaki modhur praane, Tomar aankhir maton duti taara dhaaluk kiran dhaara.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 363(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- তাল
- আড়া-খেমটা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- কড়ি ও কোমল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১০
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1886(১২৯৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।