উতল-ধারা বাদল ঝরে । সকল বেলা একা ঘরে
Utol dhara badal jhore
প্রকৃতি
উতল-ধারা বাদল ঝরে । সকল বেলা একা ঘরে ॥ সজল হাওযা বহে বেগে, পাগল নদী ওঠে জেগে, আকাশ ঘেরে কাজল মেঘে, তমালবনে আঁধার করে ॥ ওগো বঁধু দিনের শেষে এলে তুমি কেমন বেশে— আঁচল দিযে শুকাব জল, মুছাব পা আকুল কেশে । নিবিড হবে তিমির-রাতি, জ্বলে দেব প্রেমের বাতি, পরানখানি দেব পাতি— চরণ রেখো তাহার 'পরে ॥ ভুলে গিযে জীবন মরণ লব তোমায ক'রে বরণ— করিব জয শরম-ত্রাসে, দাঁডাব আজ তোমার পাশে— বাঁধন বাধা যাবে জ্ব'লে সুখ দুঃখ দেব দ'লে, ঝডের রাতে তোমার সাথে বাহির হব অভযভরে ॥ উতল-ধারা বাদল ঝরে, দুযার খুলে এলে ঘরে । চোখে আমার ঝলক লাগে, সকল মনে পুলক জাগে, চাহিতে চাই মুখের বাগে— নযন মেলে কাঁপি ডরে ॥
প্রতিবর্ণীকরণ
Utal-dhaara baadol jhore. Sakol bela eka ghare. Sajol haawa bahe bege, paagol nodee othe jege, Aakaash ghere kaajol meghe, tamaalbone aandhaar kore. Ogo bnodhu, diner sheshe ele tumi kemon beshe- Aanchol diye shukaabo jol, muchhaabo paa aakul keshe. Nibir hobe timir-raati, jwele debo premer baati, Paraankhaani debo paati- choron rekho taahaar 'pore. Bhule giye jeebon maron lobo tomaay ko're baron - Koribo joy shoromo-traase, dnaarabo aaj tomaaro paashe- Bnaadhon baadha jaabe jwo'le sukho duhkho debo do'le, Jhorer raate tomaar saathe baahir habo abhoyobhare. Utol-dhaara baadol jhore, duyaar khule ele ghore. Chokhe aamaar jhalok laage, sakol mone pulok jaage, Chaahite chaai mukher baage- nayon mele knaapi dore.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 62(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- 11 (Ketaki)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
- রচনাকাল
- 1911(১৩১৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?