আহা, আজি এ বসন্তে
Aha aji e basante
মায়ার খেলা মায়ার খেলা থেকে · দৃশ্য 7
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় ॥ সখীর হৃদয় কুসুমকোমল— কার অনাদরে আজি ঝরে যায় ! কেন কাছে আস', কেন মিছে হাস', কাছে যে আসিত সে তো আসিতে না চায় ॥ সুখে আছে যারা সুখে থাক্ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা— দুখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায় । তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায় ॥
প্রতিবর্ণীকরণ
Aaha, aaji e basonte eto phul phute, Eto bnaashi baaje, eto paakhi gaay, Sokhiro hriday kusumokomolo - Kaar anaadare aaji jhore jaay. Keno kaachhe aaso, keno michhe haaso, Kaachhe je aasito se to aasite naa chaay. Sukhe aachhe jaara sukhe thaak taara, Sukher basonto sukhe hok saara - Dukhini naarir nayonero nir Sukhi jane jeno dekhite naa paay. Taara dekheo dekhe naa. Taara bujheo bojhe naa, Taara phireo naa chaay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- মায়ার খেলা · 23(মায়ার খেলা)
- সংকলন
- মায়ার খেলা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৮ (মায়ার খেলা)
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1888(১২৯৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।