Dance dramas / Balmiki Pratibha

বাল্মীকিপ্রতিভা

Balmiki Pratibha

Musical plays (Geetinatya) 1881 6 scenes 51 songs All songs

Tagore's first musical play: the dacoit chief Ratnakar, his cruelty pierced by pity for a captive girl, is forsaken by his band and mocked by the forest goddess — until Saraswati's grace transforms him into Valmiki, the first poet.

Background & publication history

বাল্মীকিপ্রতিভায় একটি নাট্যকথাকে গানের সূত্র দিয়ে গাঁথা হয়েছিল, মায়ার খেলায় গানগুলিকে গাঁথা হয়েছিল নাট্যসূত্রে। একটা সময় এসেছিল যখন আমার গীতিকাব্যিক মনোবৃত্তির ফাঁকের মধ্যে মধ্যে নাট্যের উঁকিঝুঁকি চলছিল। তখন সংসারের দেউড়ি পার হয়ে সবে ভিতর-মহলে পা দিয়েছি; মানুষে মানুষে সম্বন্ধের জাল-বুনোনিটাই তখন বিশেষ করে ঔৎসুক্যের বিষয় হয়ে উঠেছিল। বাল্মীকিপ্রতিভাতে দস্যুর নির্মমতাকে ভেদ করে উচ্ছ্বসিত হল তার অন্তর্গূঢ় করুণা। এইটেই ছিল তার স্বাভাবিক মানবত্ব যেটা ঢাকা পড়েছিল অভ্যাসের কঠোরতায়। একদিন দ্বন্দ্ব ঘটল, ভিতরকার মানুষ হঠাৎ এল বাইরে। প্রকৃতির প্রতিশোধেও এই দ্বন্দ্ব। সন্ন্যাসীর মধ্যে চিরকালের যে মানুষ প্রচ্ছন্ন ছিল তার বাঁধন ছিঁড়ল। কবির মনের মধ্যে বাজছিল মানুষের জয়গান। মায়ার খেলায় গানের ভিতর দিয়ে অল্প যে একটুখানি নাট্য দেখা দিচ্ছে সে হচ্ছে এই যে, প্রমদা আপনার স্বভাবকেই জানতে পারে নি অহংকারে, অবশেষে ভিতর থেকে বাজল বেদনা, ভাঙল মিথ্যে অহংকার, প্রকাশ পেল সত্যকার নারী। মায়াকুমারীদের কাছ থেকে এই ভর্ৎসনা কানে এল: এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না— শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনা।

First performed in February 1881 at Jorasanko Thakurbari, with Tagore himself in the role of Valmiki.

Contents

Characters

  • Valmiki
  • The girl
  • Forest goddess
  • The dacoits
  • The hunters
  • Saraswati
  • Lakshmi

The script is currently available in Bengali only.

Scene 1

অরণ্য

বনদেবীগণ

সাধের অরণ্য হল শ্মশান Sahe na sahe na View song
সহে না সহে না কাঁদে পরান ।
সাধের অরণ্য হল শ্মশান ॥
দস্যুদলে আসি শান্তি করে নাশ,
ত্রাসে সকল দিশ কম্পমান ।
আকুল কানন, কাঁদে সমীরণ,
চকিত মৃগ, পাখি গাহে না গান ॥
শ্যামল তৃণদল, শোণিতে ভাসিল,
কাতর রোদন-রবে ফাটে পাষাণ ।
দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে—
রাখো অধীনী জনে, করো শান্তি দান ।

Transliteration

Sahe na, sahe na, knaade paran.
Saadher aronyo holo shashaan.
Dashyudale aasi shaanti kare naash,
Traase sakol dish kampomaan.
Aakul kanon, knaade somiran,
Chakito mrigo, paakhi gahe na gaan.
Shyamolo trinodal shonite bhaasilo,
Kator rodanorabe phaate paashan.
Debi durge, chaaho, trahi e bane,
Raakho adhini jane, karo shaanti daan.

প্রস্থান

প্রথম দস্যুর প্রবেশ

গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন Ah bechechhi ekhon 2 View song
আঃ বেঁচেছি এখন ।
শর্মা ওদিকে আর নন ।
গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন ।
লাঠালাঠি কাটাকাটি, ভাবতে লাগে দাঁত-কপাটি,
তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন—
আহা সট্কেছি কেমন ।
আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে—
স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন ।
শুধু মুখের জোরে গলার চোটে লুট-করা ধন নেব লুটে ।
শুধু দুলিয়ে ভুঁড়ি বাজিয়ে তুড়ি করব সরগরম—
আহা করব সর্গরম ।

Transliteration

Aah   bnechechhi ekhon.
Sharma odike aar non.
Golemaale phnaaktaale paaliyechhi kemon.
Laatthalaatthi kaatakaati,  bhaabte laage dnaatkopati,
Taai maan ta rekhe praanta niye sotkechhi kemon -
Aaha sotkechhi kemon.
Aasuk taara aasuk aage, dunoduni nebo bhaage,
Syantaamite aamar kaachhe dekhbo ke kemon.
Shudhu mukher jore, golar chote, lutth kora dhon nebo lute,
Shudhu duliye bhnuri baajiye turi korbo sargarom.
Aaha karbo sargarom.

লুটের দ্রব্য লইয়া দস্যুগণের প্রবেশ

এনেছি মোরা এনেছি মোরা Enechhi mora enechhi 2 View song
এনেছি মোরা এনেছি মোরা
রাশি রাশি লুটের ভার ।
করেছি ছারখার— সব করেছি ছারখার—
কত গ্রাম পল্লী লুটে-পুটে করেছি একাকার ॥

Transliteration

Enechhi mora enechhi mora
Raashi raashi shikar !
Korechhi chhaarkhaar,
Sob korechhi chhaarkhaar !
Bon-baadar tolpar,
Korechhi re ujaar !
আজকে তবে মিলে সবে Ajke tobe mile sobe View song
প্রথম দস্যু
আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,
এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ ।
দ্বিতীয় দস্যু
কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,
ভাগের বেলায় আসেন আগে আরে দাদা !
প্রথম দস্যু
এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা !
এখনি মুণ্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার !
দ্বিতীয় দস্যু
হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার !
আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্নি যে আকার ।
তৃতীয় দস্যু
এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ–
তলোয়ারে মরিচা মুখেতেই রাগ ।
প্রথম দস্যু
আর যে এ-সব সহে না প্রাণে—
নাহি কি তোদের প্রাণের মায়া ?
দারুণ রাগে কাঁপিছে অঙ্গ—
কোথা রে লাঠি কোথা রে ঢাল ?
সকলে
হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার !
আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্নি যে আকার ।

Transliteration

Aajke tabe mile sabe korbo luter bhaag -
E sab aante kato landobhando kornu joggyo-jaag.
Kaajer belay uni kotha je bhaagen,
Bhaager belay aasen aage (aare dada).
Eto baro aaspordha toder more niye e ki haasi-taamasha.
Ekhoni mundo koribo khando  khabordar re khabordar.
Haa ha ! Bhaaya khaappa baro, eki byapar !
Aaji bujhi ba bishwo koribe noshyo, emni je aakar.
Emni joddha uni, pithetei daag,
Taloware moricha, mukhetei raag.
Aar je esab sohena praane,
Naahi ki toder praanero maaya ?
Daarun raage knaapichhe ango.
Kotha re laatthi, kotha re dhaal.
Haa ha ! Bhaaya khappa boro, e ki byapar.
Aaji bujhi ba bishwo koribe noshyo, emni je aakar.

বাল্মীকির প্রবেশ

এক ডোরে বাঁধা আছি মোরা সকলে Ek dore badha achhi View song
সকলে
এক ডোরে বাঁধা আছি মোরা সকলে ।
না মানি বারণ, না মানি শাসন, না মানি কাহারে ।
কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি—
প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী !
রাজা প্রজা,উঁচু নিচু, কিছু না গনি !
ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়,
মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয় !

Transliteration

Ek dore bnaadha aachhi mora sakole.
Na maani baaron, na maani shaason, na maani kaahare.
Ke ba raaja, kaar raajya, mora ki jaani !
Proti jonei raaja mora, bon-i raajdhani !
Raaja-proja unchu-nichu kichhu na goni !
Tribhuban-maajhe aamra sakole kaahare na kori bhoy -
Maathar upare royechhen kaali, samukhe royechhe joy.

বাল্মীকির প্রতি

এখন করব কী বল্ Ekhon korbo ki bal View song
প্রথম দস্যু
এখন করব কী বল্ ।
সকলে
এখন করব কী বল্ ।
প্রথম দস্যু
হো রাজা, হাজির রয়েছে দল ।
সকলে
বল্ রাজা,করব কী বল্, এখন করব কী বল্ ।
প্রথম দস্যু
পেলে মুখেরই কথা আনি যমেরই মাথা ।
সকলে
করে দিই রসাতল!
করে দিই রসাতল!
হো রাজা, হাজির রয়েছে দল—
বল্ রাজা,করব কী বল্, এখন করব কী বল্ ।

Transliteration

Ekhon korbo ki bol.
Ekhon korbo ki bol.
Ho raaja, haajir royechhe dol.
Bol raaja, korbo ki bol, ekhon korbo ki bol.
Pele  mukeri kotha, aani jomeri maatha.
Kore dii rasaatal !
Kore dii rasaatal !
Ho raaja, haajir royechhe dol,
Bol raaja, korbo ki bol, ekhon korbo ki bol.
শোন্ তোরা তবে শোন্ Shon tora tobe shon View song
বাল্মীকি
শোন্ তোরা তবে শোন্ ।
অমানিশা আজিকে, পূজা দেব কালীকে—
ত্বরা করি যা তবে, সবে মিলি যা তোরা,
বলি নিয়ে আয় !

Transliteration

Shon tora tabe shon.
Amaanisha aajike, puja debo kaalike.
Twara kori ja tabe, sabe mili ja tora -
Boli niye aay.

বাল্মীকির প্রস্থান

ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়— Tobe aye sobe aye View song
সকলে
ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়—
মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয় !
তবে আয় সবে আয়,তবে আয় সবে আয়—
তবে ঢাল্ সুরা,ঢাল্ সুরা,ঢাল্ ঢাল্ ঢাল্ !
দয়া মায়া কোন্ ছার,ছারখার হোক !
কে বা কাঁদে কার তরে,হাঃ হাঃ হাঃ !
তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার,
তবে আন্ বরশা,আন্ আন্ দেখি ঢাল !

Transliteration

Tabe aay sabe aay, tabe aay sabe aay-
Tabe dhaal sura, dhaal sura, dhaal dhaal dhaal.
Daya maaya kon chhaar, chhaarkhar hok.
Ke ba knaade kaar tare, ha ha ha.
Tabe aan talowaar, aan aan talowaar,
Tabe aan barsha, aan aan dekhi dhaal.
Aage pete kichhu dhaal, pare pitthe nibi dhaal.
Ha ha, ha ha ha, ha ha.Ha ha ha ha ,ha ha.

প্রথম দস্যুআগে পেটে কিছু ঢাল্,পরে পিঠে নিবি ঢাল । হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ ! হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ !

উঠিয়া

কালী কালী কালী বলো রে আজ— Kali kali balo re View song
সকলে
কালী কালী কালী বলো রে আজ—
বলো হো, হো হো, বলো হো, বলো হো !
নামের জোরে সাধিব কাজ,
বলো হো,হো,বলো হো, বলো হো !
ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে,
ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে,
ওই লট্ট-পট্ট-কেশ অট্ট অট্ট হাসে রে—
হাহা হাহাহা হাহাহা !
আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয় !
জয় জয়,জয় জয়,জয় জয়,জয় জয়,
আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয় !
আরে বল্ রে শ্যামা মায়ের জয় !

Transliteration

Kaali kaali balo re aaj -
Balo ho, ho ho, balo ho, ho ho, balo ho.
Naamer jore saadhibo kaaj -
Balo ho ho ho, balo ho, balo ho.
Oi ghor matto kare nrityo rango-maajhare,
Oi lokkho lokkho jokkho rokkho gheri shyamare,
Oi latto-patto-kesh, atto atto haase re -
Haha hahaha hahaha.
Aare bal re shyama maayer joy, joy joy.
Joy joy, joy joy, joy joy, joy joy,
Aare bal re shyama mayer joy, joy joy,
Aare bal re shyama maayer joy.

গমনোদ্যম একটি বালিকার প্রবেশ

ওই মেঘ করে বুঝি গগনে ! Oi megh kore bujhi View song
বালিকা
ওই মেঘ করে বুঝি গগনে !
আঁধার ছাইল, রজনী আইল,
ঘরে ফিরে যাব কেমনে ॥
চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায়
সারা দিবস বন ভ্রমণে ।
ঘরে ফিরে যব কেমনে ॥
এ কী এ ঘোর বন !— এনু কোথায় !
পথ যে জানি না, মোরে দেখায়ে দে-না !
কী করি এ আঁধার রাতে !
কী হবে মোর হায় ॥
ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে,
চকিত চপলা চমকে সঘনে,
একেলা বালিকা তরাসে কাঁপে কায় ॥

Transliteration

Oi megh kore bujhi gagone.
Aandhar chhaailo, rajoni aailo,
Ghore phire jaabo kemone !
Charon obash haay, shraanto klaanto kaay
Saara dibas bono bhromone.
Ghore phire jaabo kemone !

বালিকার প্রতি

প্রথম দস্যুপথ ভুলেছিস সত্যি বটে ? সিধে রাস্তা দেখতে চাস ? এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি বারো মাস ।

সকলেহাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ !

প্রথমের প্রতি

পথ ভুলেছিস সত্যি বটে Poth bhulechhis satyi View song
দ্বিতীয় দস্যু
কেমন হে ভাই ! কেমন সে ঠাঁই ?
প্রথম দস্যু
মন্দ নহে বড়ো,
এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো ।
সকলে
হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ !
তৃতীয় দস্যু
আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে—
আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে ।
সকলে
হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ !

Transliteration

Poth bhulechhis sotti bote? Sidhe raasta dekte chaas?
Emon jaaygay paathiye debo sukhe thaakbi baaro maas.
Ha ha ha, ha ha ha!
Kemon hey bhaai kemon se tthnaai,
Mondo nahe baro -
Ekdin na ekdin sabai sethaye habo joro.
Ha ha ha!
Aay saathe aay, raasta tore dekhiye di ge tabe -
Aar taahole raasta bhule ghurte naahi habe.
Ha ha ha!

Scene 2

অরণ্যে কালী-প্রতিমা

বাল্মীকি স্তবে আসীন

রাঙা-পদ-পদ্মযুগে প্রণমি গো ভবদারা ! Rangapadopadmojuge pronomi View song
বাল্মীকি
রাঙা-পদ-পদ্মযুগে প্রণমি গো ভবদারা !
আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা !
সুরনর থরথর— ব্রহ্মাণ্ড বিপ্লব করো,
রণরঙ্গে মাতো মা গো, ঘোর উন্মাদিনী পারা ।
ঝলসিয়ে দিশি দিশি, ঘুরাও তড়িৎ অসি,
ছুটাও শোণিতস্রোত, ভাসাও বিপুল ধরা ।
উরো কালী কপালিনী, মহাকালসীমন্তিনী,
লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা !

Transliteration

Raangapado-padmojuge pronomi go bhabodara!
Aaji e ghor nisheethe pujibo tomare taara.
Suronaro tharoharo- bramhandobiplab karo,
Ranarange maato maa go, ghora unmadinee-paara.
Jhalasiye dishi dishi ghurao torito-asi,
Chhutao shonitosroto, bhaasao bipul dhara.
Uro kaalee kapalinee, mahakaalseemantinee,
Laho jabapuspaanjali mahadebi paratpara.

বালিকাকে লইয়া দস্যুগণের প্রবেশ

দেখো, হো ঠাকুর,বলি এনেছি মোরা Dekho he thakur View song
দস্যুগণ
দেখো, হো ঠাকুর,বলি এনেছি মোরা ।
বড়ো সরেস, পেয়েছি বলি সরেস—
এমন সরেস মছ্লি, রাজা, জালে না পড়ে ধরা
দেরি কেন ঠাকুর, সেরে ফেলো ত্বরা ।

Transliteration

Dekho hey tthakur, boli enechhi mora.
Baro sares peyechhi boli sares -
Emon sares machhli, raaja, jaale na pore dhora.
Deri keno tthakur, sere phelo twora.
নিয়ে আয় কৃপাণ,রয়েছে তৃষিতা শ্যামা মা, Niye aye kripan View song
বাল্মীকি
নিয়ে আয় কৃপাণ,রয়েছে তৃষিতা শ্যামা মা,
শোণিত পিয়াও— যা ত্বরায়।
লোল জিহ্বা লক্লকে,তড়িৎ খেলে চোখে,
করিয়ে খণ্ড দিগ্দিগন্ত ঘোর দন্ত ভায় ।

Transliteration

Niye aaye kripaan. Royechhe trishito shyaama ma,
Shonito piyao -   ja taraye.
Lolo jihwa laklake, torit khele chokhe,
Koriye khanda dik diganto ghor danto bhaay.

বালিকাকী দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায় । পথহারা একাকিনী বনে অসহায়— রাখো রাখো রাখো,বাঁচাও আমায় ! দয়া করো অনাথারে, কে আমার আছে, বন্ধনে কাতর তনু মরি যে ব্যথায় ।

নেপথ্যে

কী দোষে বাঁধিলে আমায় Ki dose badhile amay View song
বনদেবী
দয়া করো অনাথারে, দয়া করো গো,
বন্ধনে কাতর তনু জর্জর ব্যথায় ।

Transliteration

Ki doshe bnaadhile aamay, aanile kothay.
Pathohaara ekakini bone ashohay -
Raakho raakho raakho, bnaachao aamay.
Daya karo anaathaare -    ke aamar aachhe -
Bandhone kaatortonu mori je byathay.
এ কেমন হল মন আমার E kemon holo mon View song
বাল্মীকি
এ কেমন হল মন আমার ।
কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে—
পাষাণ হৃদয়ও গলিল কেন রে,
কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে !
কী মায়া এ জানে গো,
পাষাণের বাঁধ এ যে টুটিল,
সব ভেসে গেল গো, সব ভেসে গেল গো—
মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে !

Transliteration

E kemon holo mon aamar.
Ki bhaabo eje kichui bujhite paari ne.
Paashanhriday golilo keno re.
Keno aaji aankhijal dekha dilo nayone.
Ki maaya e jaane go,
Paashaner bnaadh e je tutilo,
Sab bhese gelo go, sab bhese gelo go -
Morubhumi dube gelo korunar plaabone.
আরে, কী এত ভাবনা Are ki eto bhabona View song
প্রথম দস্যু
আরে, কী এত ভাবনা কিছু তো বুঝি না ।
দ্বিতীয় দস্যু
সময় বহে যায় যে ।
তৃতীয় দস্যু
কখন্ এনেছি মোরা, এখনো তো হল না !
চতুর্থ দস্যু
এ কেমন রীতি তব, বাহ্ রে ।
বাল্মীকি
না না হবে না, এ বলি হবে না,
অন্য বলির তরে, যা রে যা ।
প্রথম দস্যু
অন্য বলি এ রাতে কোথা মোরা পাব ?
দ্বিতীয় দস্যু
এ কেমন কথা কও, বাহ্ রে !

Transliteration

Aare, ki eto bhaabna kichhu to bujhina.
Samay bohe jaay je.
Kakhon enechhi mora, ekhono to holo na.
E kemon riti tab, baah re.
Na na habe na, e boli habe na -
Onyo bolir tare ja re ja.
Onyo boli e raate kotha mora paabo.
E kamon katha kawo, baah re.
শোন্ , তোরা শোন্ এ আদেশ ! Shon tora shon e adesh View song
বাল্মীকি
শোন্ , তোরা শোন্ এ আদেশ !
কৃপাণ খর্পর ফেলে দে দে !
বাঁধন কর্ ছিন্ন, মুক্ত কর্ এখনি রে ।

Transliteration

Shon tora shon e aadesh,
Kripan kharpar phele de de.
Bnaadhon kar chhinna,
Mukta kar ekhoni re.

যথাদিষ্ট কৃত

Scene 3

অরণ্য

বাল্মীকি

ব্যাকুল হয়ে বনে বনে Bakul hoye bone bone View song
বাল্মীকি
ব্যাকুল হয়ে বনে বনে
ভ্রমি একেলা শূন্যমনে ।
কে পুরাবে মোর কাতর প্রাণ,
জুড়াবে হিয়া সুধাবরিষণে !

Transliteration

Byakul hoye bone bone,
Bhromi ekela shunyomone.
Ke purabe mor kaator praan,
Jurabe hiya sudhaborishone.

প্রস্থান

দস্যুগণ বালিকাকে পুর্নবার ধরিয়া আনিয়া

ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই, Chharbo na bhai View song
দস্যুগণ
ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই,
এমন শিকার ছাড়ব না ।
হাতের কাছে অম্নি এল,অম্নি যাবে !
অম্নি যেতে দেবে কে রে!
রাজাটা খেপেছে রে,তার কথা আর মানব না ।
আজ রাতে ধুম হবে ভারি— নিয়ে আয় কারণ বারি,
জ্বেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব—
নেচে নেচে ঘুরে ঘুরে— রাজাটা খেপেছে রে,
তার কথা আর মানব না ।

Transliteration

Chhaarbo na bhaai, chhaarbo na bhaai, emon shikar chhaarbo na.
Haater kaachhe omni elo, omni jaabe !
Omni jete debe ke re.
Raajata khepechhe re,   taar katha aar maanbo na.
Aaj raate dhum hobe bhaari -   niye aay kaaronbaari,
Jwele de mashalgulo,   moner moton pujo debo -
Neche neche ghure ghure -   raajata khepechhe re,
Taar katha aar maanbo naa.
রাজা মহারাজা কে জানে,আমিই রাজাধিরাজ Raja maharaja ke jane View song
প্রথম দস্যু
রাজা মহারাজা কে জানে,আমিই রাজাধিরাজ ।
তুমি উজির,কোতোয়াল তুমি,
ওই ছোঁড়াগুলো বরকন্দাজ ॥
যত-সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে,
কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে।
পা ধোবার জল নিয়ে আয় ঝট্,
কর্ তোরা সব যে যার কাজ ॥

Transliteration

Raaja maharaaja ke jaane, aami-i raajadhiraj.
Tumi ujir, kotoyal tumi,
Oi chnoragulo barkandaj.
Jato sab knure aachhe thnai jure,
Kaajer belay budhi jaay ure.
Paa dhobar jaal niye aay jhat,
Kar tora sab je jaar kaaj.
আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা Achhe tomar bidye saddhi View song
দ্বিতীয় দস্যু
আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা ।
রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ !
প্রথম দস্যু
জানিস না কেটা আমি !
দ্বিতীয় দস্যু
ঢের ঢের জানি— ঢের ঢের জানি ।
প্রথম দস্যু
হাসিস নে, হাসিস নে মিছে, যা যা—
সব আপন কাজে যা যা, যা আপন কাজে ।
দ্বিতীয় দস্যু
খুব তোমার লম্বাচওড়া কথা !
নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে !

Transliteration

Aachhe tomar bidye-saaddhi jaana.
Rajotto kara eki taamasha peyechho.
Jaanis ne keta aami !
Dher dher jaani -   dher dher jaani -
Haasis ne haasis ne michhe, jaa jaa -
Sab aapon kaaje jaa jaa,
Jaa aapon kaaje.
Khub tomar lambachawra kotha !
Nitanto dekhi tomay kritanto dekechhe !
আঃ কাজ কী গোলমালে, না হয় রাজাই সাজালে Ah kaj ki golmale View song
তৃতীয় দস্যু
আঃ কাজ কী গোলমালে, না হয় রাজাই সাজালে ।
মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে ।
প্রথম দস্যু
রাম রাম, হরি হরি ! ওরা থাকতে আমি মরি !
তেমন তেমন দেখলে, বাবা ঢুকব আড়ালে ।
সকলে
ওরে চল্ তবে শিগ্গিরি,
আনি পূজোর সামিগ্গিরি ।
কথায় কথায় রাত পোহাল,এমনি কাজের ছিরি ।

Transliteration

Aah kaaj ki golmale, nahoy raajai saajale.
Marbaar belay morbe otaai, aamra sab thaakbo phnaaktaale.
Raamo raamo. Hori hori. Ora thaakte aami mori !
Temon temon dekhle baaba, dhukbo aarale.
Ore chal tabe shiggiri,
Aani pujar saamiggiri.
Kathay kathay raat pohalo, emon kaajer chhiri.

প্রস্থান

হা কী দশা হল আমার ! Ha ki dasha holo View song
বালিকা
হা কী দশা হল আমার !
কোথা গো মা করুণাময়ী, অরণ্যে প্রাণ যায় গো !
মুহূর্তের তরে মা গো, দেখা দাও আমারে—
জনমের মত বিদায় !

Transliteration

Haa ki dasha holo aamar.
Kotha go maa korunamoyi, aronye praan jaay go.
Muhurter tare maa go, dekha daao aamare -
Janomer mato biday.

পূজার উপকরণ লইয়া দস্যুগণের প্রবেশ

ও কালী-প্রতিমা ঘিরিয়া নৃত্য

এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী ! Eto rango shikhechho View song
এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী !
তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে, চমকে ধরণী ।
ক্ষান্ত দে মা, শান্ত হ মা, সন্তানের মিনতি ।
রাঙা নয়ন দেখে নয়ন মুদি, ও মা ত্রিনয়নী ।

Transliteration

Eto rango shikhechho kotha mundomalinee !
Tomar nrityo dekhe chitto knaape, chamoke dharonee.
Khaanto de maa, shaanto haw maa, santaner minoti.
Raanga  nayon dekhe nayon mudi, o maa trinayanee.

বাল্মীকির প্রবেশ

অহো! আস্পর্ধা একি তোদের Aho aspordha eki View song
বাল্মীকি
অহো আস্পর্ধা এ কী তোদের নরাধম !
তোদের কারেও চাহি নে আর, আর, আর না রে—
দূর দূর দূর,আমারে আর ছুঁস নে ।
এ-সব কাজ আর না, এ পাপ আর না,
আর না আর না— ত্রাহি, সব ছাড়িনু !
প্রথম দস্যু
দীন হীন এ অধম আমি কিছুই জানি নে রাজা !
এরাই তো যত বাধালে জঞ্জাল,
এত করে বোঝাই বোঝে না—
কী করি, দেখো বিচারি ।
দ্বিতীয় দস্যু
বাঃ— এও তো বড়ো মজা, বাহবা !
যত কুয়ের গোড়া ওই তো,আরে বল্-না রে !
প্রথম দস্যু
দূর দূর দূর,নির্লজ্জ আর বকিস নে ।
এ পাপ আর না,
আর না,আর না—ত্রাহি— সব ছাড়িনু ।

Transliteration

Aho! Aaspardha e kee toder naradham.
Toder kaareo chaahi ne aar, aar, aar ne re -
Dur dur dur, aamare aar chnus ne.
E-sab kaaj aar na, e paap aar na,
Aar na, aar na, traahi -   sab chhaarinu.

দস্যুগণের প্রস্থান

আয়, মা, আমার সাথে Ay ma amar sathe View song
বাল্মীকি
আয় মা, আমার সাথে, কোনো ভয় নাহি আর ।
কত দুঃখ পেলি বনে আহা মা আমার !
নয়নে ঝরিছে বারি, এ কি মা সহিতে পারি !
কোমল কাতর তনু কাঁপিতেছে বার বার ।

Transliteration

Aay maa, aamar saathe, kono bhoy naahi aar.
Kato dukkho peli bone, aaha maa aamar !
Nayone jhorichhe baari,  e ki maa sohite paari -
Komal kaator tonu knaapitechhe baar baar.

প্রস্থান

Scene 4

বনদেবীগণের প্রবেশ

গগনে ঘনঘটা, শিহরে তরুলতা, Rim jhim ghano ghano View song
রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে ।
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা,
ময়ূর ময়ূরী নাচিছে হরষে ।
দিশি দিশি সচকিত দামিনী চমকিত,
চমকি উঠিছে হরিণী তরাসে !

Transliteration

Rim jhim ghano ghano re baroshe.
Gagone ghanoghata,  shihare torulata,
Moyuro moyuree naachiche haroshe.
Dishi dishi sachokito,   daaminee chamokito,
Chamoki utthichhe horinee tarase.

প্রস্থান

বাল্মীকির প্রবেশ

কোথায় জুড়াতে আছে ঠাঁই— Kothay jurate achhe View song
কোথায় জুড়াতে আছে ঠাঁই—
কেন প্রাণ কেন কাঁদে রে !
যাই দেখি শিকারেতে,
রহিব আমোদে মেতে,
ভুলি সব জ্বালা, বনে বনে ছুটিয়ে—
কেন প্রাণ কেন কাঁদে রে !
আপনা ভুলিতে চাই, ভুলিব কেমনে—
কেমনে যাবে বেদনা !
ধরি ধনু আনি বাণ,গাহিব ব্যাধের গান,
দলবল লয়ে মাতিব ।
কেন প্রাণ কেন কাঁদে রে !

Transliteration

Kothay jurate aachhe thnaai -
Keno praan keno knaade re.
Jaai dekhi shikaarete, rohibo aamode mete,
Bhuli sob jwaala bone bone chhutiye -
Keno praan keno knaade re.
Aapona bhulite chaai, bhulibo kemone -
Kemone jaabe bedona.
Dhori dhonu aani baan    gaahibo byadhero gaan,
Dolbol loye maatibo -
Keno praan keno knaade re.

শৃঙ্গধ্বনিপূর্বক দস্যুগণকে আহ্বান

দস্যুগণের প্রবেশ

কেন রাজা? ডাকিস কেন,এসেছি সবে Keno raja dakis View song
দস্যু
কেন রাজা? ডাকিস কেন,এসেছি সবে ।
বুঝি আবার শ্যামা মায়ের পুজো হবে ।
বাল্মীকি
শিকারে হবে যেতে,আয় রে সাথে ।
প্রথম দস্যু
ওরে,রাজা কী বলছে শোন্ ।
সকলে
শিকারে চল তবে ।
সবারে আন্ ডেকে যত দলবল সবে ।

Transliteration

Keno raaja, daakis keno, esechhi sabe.
Bujhi aabar shyama maayer pujo habe?
Shikaar e  hobe jete, aaye re saathe.
Ore, raaja ki bolchhe shon.
Shikare chal tabe.
Sobare aan deke jato dalbal sabe.

বাল্মীকির প্রস্থান

এই বেলা সবে মিলে Ei bela sobe mile View song
এই বেলা সবে মিলে চলো হো,চলো হো
ছুটে আয়,শিকারে কে রে যাবি আয় !
এমন রজনী বহে যায় যে !
ধনুর্বাণ লয়ে হাতে,আয় আয় আয় আয় ।
বাজা শিঙ্গা ঘন ঘন—শব্দে কাঁপিবে বন—
আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে,
ছুটে যাবে কাননে কাননে ! চারি দিকে ঘিরে
যাব পিছে পিছে, হো হো হো হো !

Transliteration

Ei bela sobe mile chalo ho, chalo ho.
Chute aay, shikare ke re jaabi aay,
Emon rajoni bohe jaay je.
Dhanurbaan ballam loye haate, aay aay aay aay re.
Baaja shinga ghano ghano, sabde knaapibe bon,
Aakash phete jaabe, chamokibe poshu paakhi sobe,
Chhute jaabe kaanone kaanone -
Chaari dike   ghire jaabo pichhe pichhe
Ho ho ho ho !

বাল্মীকির প্রবেশ

গহনে গহনে যা রে তোরা Gahone gahone ja re tora View song
বাল্মীকি
গহনে গহনে যা রে তোরা,
নিশি ব'হে যায় যে !
তন্ন তন্ন করি অরণ্য
করী বরাহ খোঁজ্ গে !
এই বেলা যা রে !
নিশাচর পশু সবে
এখনি বাহির হবে—
ধনুর্ব্বাণ নে রে হাতে, চল্ ত্বরা চল্ ।
জ্বালায়ে মশাল আলো এই বেলা আয় রে !

Transliteration

Gahone gahone jaa re tora -   nishi bohe jaay je !
Tanno tanno kori aronyo, kori baraho khnoj ge !
Ei bela ja re.
Nishacharo poshu sabe, ekhoni baahir habe,
Dhanurbaan ne re haate, chal twara chal.
Jwaalaye mashal-aalo, ei bela aay re !

প্রস্থান

চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা আগে যাই Chol chol bhai View song
প্রথম দস্যু
চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা আগে যাই ।
দ্বিতীয় দস্যু
প্রাণপণ খোঁজ্ এ বন সে বন,
 চল্ মোরা ক’জন ও দিকে যাই ।
প্রথম দস্যু
না না ভাই, কাজ নাই
 হোথা কিছু নাই, কিছু নাই—
 ওই ঝোপে যদি কিছু পাই ।
দ্বিতীয় দস্যু
বরা বরা—
প্রথম দস্যু
আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার,
 চুপি চুপি আয়,চুপি চুপি আয় অশথতলায়—
 এবার ঠিকঠাক হয়ে সব থাক্ ।
 সাবধান ধরো বাণ, সাবধান ছাড়ো বাণ ।
 গেল গেল, ঐ ঐ, পালায় পালায়,চল্ চল্ ।
 ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই ।

Transliteration

Chal chal bhaai,
Twara kore mora aage jaai.
Praan pon khonj e bon, se bon,
Chal mora ka-jon o dike jaai.
Na na bhaai, kaaj naai -
Hetha kichhu naai - kichhu naai -
Oi jhope jodi kichhu paai.
Bora ! Bora !
Aare, dnaara, dnaara, eto byasto hole phoskabe shikar.
Chupi chupi aay, chupi chupi aay ashothotolay,
Ebar thikthak hoye sobe thaak -
Saabdhan, dharo baan -
Saabdhan, chharo baan.
Gelo gelo, oi oi paalay paalay, chal chal.
Chhot re pichhe, aay re twara jaai.

বনদেবীগণের প্রবেশ

কে এল আজি এ ঘোর নিশীথে Ke elo aji View song
কে এল আজি এ ঘোর নিশীথে
সাধের কাননে শান্তি নাশিতে ।
মত্ত করী যত পদ্মবন দলে
বিমল সরোবর মন্থিয়া,
ঘুমন্ত বিহগে কেন বধে রে
সঘনে খর শর সন্ধিয়া !
তরাসে চমকিয়ে হরিণ হরিণী
স্খলিত চরণে ছুটিছে !
স্খলিত চরণে ছুটিছে কাননে,
করুণনয়নে চাহিছে ।
আকুল সরসী, সারস সারসী
শরবনে পশি কাঁদিছে ।
তিমির দিগভরি ঘোর যামিনী,
বিপদ ঘনছায়া ছাইয়া ।
কি জানি কি হবে, আজি এ নিশীথে,
তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া !

Transliteration

Ke elo aaji e ghor nishithe,
Saadhero kaanane shaanti naashite.
Matto kori jato paddobono dale
Bimalo sarobaro monthiya,
Ghumanto bihage keno bodhe re
Saghane kharo sharo sondhiya !
Tarase chamokiye horino-horini
Skholito charone chhutichhe !
Skholito charone chhutichhe kaanone,
Koruno-nayone chaahichhe.
Aakul sarosi, saaraso-saarosi
Sharo-bone poshi knaadichhe.
Timir dig bhori ghoro jaamini,
Bipad ghano chhaaya chhaaiya.
Ki jaani ki habe aaji e nishithe,
Tarase praan otthe knaapiya.

প্রথম দস্যুর প্রবেশ

প্রাণ নিয়ে তো সট্কেছি রে, করবি এখন কী ! Pran niye to sotkechhi 1 View song
প্রথম দস্যু
প্রাণ নিয়ে তো সট্কেছি রে, করবি এখন কী !
ওরে বরা, করবি এখন কী !
বাবা রে,আমি চুপ করে এই কচুবনে লুকিয়ে থাকি ।
এই মরদের মুরদখানা,দেখেও কি রে ভড়কালি না !
বাহবা, শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি ।

Transliteration

Praan niye to sotkechhi re, korbi ekhon ki.
Ore bora, korbi ekhon ki.
Baaba re, aami chup kore ai kochubone lukiye thaaki.
Ai maroder murodkhana, dekheo ki re bharkali na.
Bahoba! Shaabash tore, shaabash re tor bharsa dekhi.

খোঁড়াইতে খোঁড়াইতে আর-একজন দস্যুর প্রবেশ

বলব কী আর বলব খুড়ো Bolbo ki ar bolbo View song
অন্য দস্যু
বলব কী আর বলব খুড়ো— উঁ উঁ ।
আমার যা হয়েছে বলি কার কাছে—
একটা বুড়ো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ ।
প্রথম দস্যু
তখন যে ভারি ছিল জারিজুরি,
এখন কেন করছ বাপু উঁ উঁ উঁ—
কোন্খানে লেগেছে বাবা,দিই একটু ফুঁ ।

Transliteration

Bolbo ki aar bolbo khuro - uu uu-
Aamar ja hoyechhe  boli kaar kaachhe -
Ekta buno chhaagol tere ese merechhe dhnu.
Takhon je bhaari chhilo jaarijuri,
Ekhon keno korchho baapu, uu uu uu -
Konkhane legechhe baaba, dii ektu phnu.

দস্যুগণের প্রবেশ

সর্দার মহাশয় দেরি না সয়— Sardarmashay deri na soy View song
দস্যুগণ
সর্দার মহাশয় দেরি না সয়—
তোমার আশায় সবাই বসে ।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধো কষে ।
বনবাদাড় সব ঘেঁটে ঘুঁটে,
আমরা মরব খেটে খুটে,
তুমি কেবল লুটে পুটে
পেট পোরাবে ঠেসে ঠুসে ।
প্রথম দস্যু
কাজ কী খেয়ে, তোফা আছি—
আমায় কেউ না খেলেই বাঁচি—
শিকার করতে যায় কে মরতে,
ঢুঁসিয়ে দেবে বরা মোষে ।
ঢুঁ খেয়ে তো পেট ভরে না—
সাধের পেটটি যাবে ফেঁসে ।

Transliteration

Sardar mashay deri naa soy,
Tomar aashay sabai bose.
Shikarete habe jete,
Mihi komor bnaadho koshe.
Bonbaadar sab ghnete ghnute
Aamra mori khete khute,
Tumi kebol lute pute
Pet porabe tthese tthuse.
Kaaj ki kheye, tofa aachhi -
Aamay keu na khelei bnaachi.
Shikar korte jaay ke morte -
Dhnusiye debe bara-moshe.
Dnu kheye to pet bhare na -
Saadher petti jaabe phnese.

হাসিতে হাসিতে প্রস্থান ও শিকারের পশ্চাৎ পশ্চাৎ পুনঃপ্রবেশ

বাল্মীকির দ্রুতপ্রবেশ

রাখ্ রাখ্ ফেল ধনু Rakh rakh phal dhonu View song
বাল্মীকি
রাখ্ রাখ্ ফেল্ ধনু, ছাড়িস নে বাণ ।
হরিণ-শাবক দুটি প্রাণভয়ে ধায় ছুটি,
চাহিতেছে ফিরে ফিরে করুণ নয়ান ।
কোনো দোষ করে নি তো সুকুমার কলেবর—
কেমনে কোমল দেহে বিঁধিবি কঠিন শর !
থাক্ থাক্ ওরে থাক্, এ দারুণ খেলা রাখ্,
আজ হতে বিসর্জিনু এ ছার ধনুক বাণ ।

Transliteration

Raakh raakh phel dhanu, chhaaris ne baan.
Horinshabok duti  praanbhaye dhaay chhuti,
Chaahitechhe phire phire karuno nayaan.
Kono dosh kare ni to sukumar kalebar-
Kemone komal dehe bnidhibi kotthin shar.
Thaak thaak ore thaak, e daarun khela raakh,
Aaj hote bisarjinu e chhaar dhanuk baan.

প্রস্থান

দস্যুগণের প্রবেশ

দস্যুগণআর না আর না, এখানে আর না— আয় রে সকলে চলিয়া যাই । ধনুক বাণ ফেলেছে রাজা, এখানে কেমনে থাকব ভাই ! চল্ চল্ চল্ এখনি যাই ।

বাল্মীকির প্রবেশ

আর না, আর না, এখানে আর না Ar na ar na View song
দস্যুগণ
তোর দশা, রাজা, ভালো তো নয় !
রক্তপাতে পাস রে ভয় !
লাজে মোরা মরে যাই ।
পাখিটি মারিলে কাঁদিয়া খুন,
না জানি কে তোরে করিল গুণ—
হেন কভু দেখি নাই ।

Transliteration

Aar na aar na, ekhane aar na -
Aay re sakole choliya jaai.
Dhonuk baan phelechhe raaja,
Ekhane kemone thaakibo bhaai !
Chal chal chal ekhoni jaai.
Tor dasha raaja, bhaalo to noy -
Raktopaate paas re bhoy -
Laaje mora more jaai.
Paakhiti maarile knaadiya khun,
Naa jaani ke tore korilo gun -
Heno kobhu dekhi naai.

দস্যুগণের প্রস্থান

Scene 5

জীবনের কিছু হল না হায়— Jiboner kichhu holo na View song
বাল্মীকি
জীবনের কিছু হল না হায়—
হল না গো হল না হায় হায় !
গহনে গহনে কত আর ভ্রমিব, নিরাশার এ আঁধারে ?
শূন্য হৃদয় আর বহিতে যে পারি না,
পারি না গো পারি না আর ।
কী লয়ে এখন ধরিব জীবন, দিবসরজনী চলিয়া যায়—
দিবসরজনী চলিয়া যায়—
কত কী করিব বলি কত উঠে বাসনা,
কী করিব জানি না গো !
সহচর ছিল যারা, ত্যেজিয়া গেল তারা । ধনুর্বাণ ত্যেজেছি,
কোনো আর নাহি কাজ—
কী করি কী করি বলি হাহা করি ভ্রমি গো—
কী করিব জানি না যে !

Transliteration

Jibaner kichhu holo na haay -
Holo na go holo na, haay haay.
Gahone gahone kato aar bhromibo nirashar e aandhare.
Shunyo hriday aar bohite je paari naa,
Paari na go, paari naa aar.
Ki loye ekhon dhoribo jiban, dibaso-rajoni choliya jaay -
Dibaso-rajoni choliya jaay -
Kato ki koribo bali kato utthe baasona,
Ki koribo jaani naa go.
Sahochar chhilo jaara tyajiya gelo taara; Dhanurbaan tyejechhi,
Kono aar naahi kaaj -
Ki kori ki kori boli, haaha kori bhromi go -
Ki koribo jaani na je.

ব্যাধগণের প্রবেশ

দেখ্ দেখ্, দুটো পাখি বসেছে গাছে Dekh dekh duto pakhi View song
প্রথম ব্যাধ
দেখ্ দেখ্, দুটো পাখি বসেছে গাছে ।
দ্বিতীয় ব্যাধ
আয় দেখি চুপি চুপি আয় রে কাছে ।
প্রথম ব্যাধ
আরে ঝট্ করে এই বারে ছেড়ে দে রে বাণ ।
দ্বিতীয় ব্যাধ
রোস্ রোস্ আগে আমি করি রে সন্ধান ।

Transliteration

Dekh dekh, duto paakhi bosechhe gaachhe.
Aay dekhi chupichupi aay re kaachhe.
Aare, jhat kore ei baare chhere de re baan.
Ros ros, aage aami kori re sandhan.
থাম্ থাম্,কী করিবি বধি পাখিটির প্রাণ ! Tham tham ki koribi View song
বাল্মীকি
থাম্ থাম্,কী করিবি বধি পাখিটির প্রাণ !
দুটিতে রয়েছে সুখে, মনের উল্লাসে গাহিতেছে গান ।
প্রথম ব্যাধ
রাখো মিছে ও-সব কথা,
কাছে মোদের এসো নাকো হেথা ।
চাই নে ও-সব শাস্তর কথা, সময় বহে যায় যে ।
বাল্মীকি
শোনো শোনো মিছে রোষ করো না ।
ব্যাধ
থামো থামো ঠাকুর, এই ছাড়ি বাণ ।

Transliteration

Thaam thaam ki koribi bodhi paakhitir praan.
Dutite royechhe sukhe, moner ullase gaahitechhe gaan.
Raakho michhe o-sab katha,
Kaachhe moder eso nako hetha,
Chaai ne o-sab shastor katha, samay bohe jay je.
Shono shono michhe rosh koro na.
Thaamo thaamo tthakur, ei chhari baan.

একটি ক্রৌঞ্চকে বধ

মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ, Ki bolinu ami View song
বাল্মীকি
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ,
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্ ।
কী বলিনু আমি ! এ কী সুললিত বাণী রে !
কিছু না জানি কেমনে যে আমি প্রকাশিনু দেবভাষা,
এমন কথা কেমনে শিখিনু রে !
পুলকে পুরিল মনপ্রাণ, মধু বরষিল শ্রবণে,
এ কী! হৃদয়ে এ কী এ দেখি !—
ঘোর অন্ধকার-মাঝে, এ কী জ্যোতি ভায় !
অবাক্!— করুণা এ কার !

Transliteration

Ki bolinu aami ! Eki sulolito baani re !
Kichhu na jaani kemone je aami prokashinu debobhaasha,
Emon kotha kemone shikhinu re !
Pulok e purilo monopraan, modhu borshilo shrobane,
E ki ! Hridaye e ki e dekhi ! -
Ghor andhokaar maajhe, eki jyoti bhaay,
Abaak ! -   Koruna e kaar.

সরস্বতীর আবির্ভাব

এ কী এ, এ কী এ, স্থির চপলা E ki e sthir chapala View song
বাল্মীকি
এ কী এ, এ কী এ, স্থিরচপলা !
কিরণে কিরণে হল সব দিক উজলা !
কী প্রতিমা দেখি এ, জোছনা মাখিয়ে
কে রেখেছে আঁকিয়ে
আ মরি কমলপুতলা !

Transliteration

E ki e, e ki e, sthir chapala.
Kirane kirane holo sab dik ujola !
Ki protima dekhi e -
Jochona maakhiye,
Ke rekheche ankiye
Aa mori kamalo-putala.

ব্যাধগণের প্রস্থান

বনদেবীগণের প্রবেশ

নমি নমি ভারতী, তব কমলচরণে Nomi nomi bharati tabo View song
বনদেবী
নমি নমি ভারতী, তব কমলচরণে
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ ।
বাল্মীকি
পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা !
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ ।
বনদেবী
কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে—
হৃদয়কমলে চরণকমল করো দান ।
বাল্মীকি
তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে,
চিরদিবস করিব তব চরণসুধা পান ।

Transliteration

Nomi nomi, bhaaroti, tabo kamol charone.
Purna holo bonobhumi, dhanyo holo praan.
Purna holo baasona, debi kamolasana -
Dhanyo holo dosyupoti, golilo paashan.
Kotthin dharabhumi e, kamolaalaya tumi je -
Hriday-kamole charon-komol karo daan.
Tabo kamolo-porimol e raakho hridi bhoriye -
Chirodibos koribo tabo charon-shudha paan.

দেবীগণের অন্তর্ধান

কালী-প্রতিমার প্রতি বাল্মীকি

শ্যামা, এবার ছেড়ে চলেছি মা Shyama ebar chhere View song
শ্যামা, এবার ছেড়ে চলেছি মা।
পাষাণের মেয়ে পাষাণী, না বুঝে মা বলেছি মা !
এত দিন কী ছল করে তুই, পাষাণ করে রেখেছিল !
আজআপন মায়ের দেখা পেয়ে, নয়ন-জলে গলেছি মা !
কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন—
আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা !
মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা !

Transliteration

Shyaama ebaar chhere cholechhi ma.
Paashaner meye paashani tui, na bujhe ma bolechhi ma.
Eto din ki chhal kore tui, paashan kore rekhechhili,
(Aaj) aapon maayer dekha peye nayonjale golechhi ma.
Kaalo dekhe bhuli ne aar, aalo dekhe bhulechhe mon -
Aamay tumi chhalechhile, (ebar) aami tomay chholechhi ma.
Maayar maaya kaatiye ebar maayer kole cholechhi ma.

Scene 6

কোথা লুকাইলে Kotha lukaile View song
বাল্মীকি
কোথা লুকাইলে !
সব আশা নিবিল, দশ দিশি অন্ধকার,
সবে গেছে চলে ত্যেজিয়ে আমারে—
তুমিও কি তেয়াগিলে !

Transliteration

Kotha lukaile !
Sab aasha nibhilo, dashodishi andhokaar,
Sab gechhe chole tejiye aamare,
Tumio ki teyagile.

লক্ষ্মীর আবির্ভাব

কেন গো আপন মনে Keno go apon mone View song
লক্ষ্মী
কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে,
সলিল দু’নয়নেকিসের দুখে ?
কমলা দিতেছি আসি,রতন রাশি রাশি,
ফুটুক তবে হাসিমলিন মুখে ।
কমলা যারে চায়, বলো সে কী না পায়,
দুখের এ ধরায়থাকে সে সুখে ।
ত্যেজিয়া কমলাসনে, এসেছি ঘোর বনে,
আমারে শুভক্ষণে হেরো গো চোখে ।

Transliteration

Keno go aapon-mone bhromichho bone bone,
Solilo du nayone    kiser dukhe !
Kamola ditechhe aasi raton raashi raashi,
Phutuk tobe haasi    molin mukhe.
Kamola jaare chaay    balo se ki na paay,
Dukher e dharay se    thaake se sukhe.
Tyajiya kamolasone    esechhi e ghor bone,
Aamare shubhokhane    hero go chokhe.
কোথায় সে উষাময়ী প্রতিমা ! Kothay se ushamoyee View song
বাল্মীকি
কোথায় সে উষাময়ী প্রতিমা !
তুমি তো নহ সে দেবী কমলাসনা,
কোরো না আমারে ছলনা ।
কী এনেছ ধন মান, তাহা যে চাহে না প্রাণ ।
দেবী গো, চাহি না, চাহি না, মণিময় ধূলিরাশি চাহি না,
তাহা লয়ে সুখী যারা হয় হোক, হয় হোক—
আমি, দেবী, সে সুখ চাহি না ।
যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়,
এ বনে এসো না এসো না,
এসো না এ দীনজনকুটিরে ।
যে বীণা শুনেছি কানে মন প্রাণ আছে ভোর,
আর কিছু চাহি না, চাহি না ।

Transliteration

Kothaay se ushamoyee protima -
Tumi to naho se debi kamolasona,
Koro na aamare chhalona.
Ki enechho dhon maan, taaha je chaahena praan.
Debi go, chaahi na, chaahi na, monimoy dhuliraashi chaahi na -
Taaha loye sukhi jaara hoy hok, hoy hok -
Aami, debi, se sukh chaahina.
Jaao lokkhi alokay jaao lokkhi amoray,
E bone eso na, eso na,
Eso na e dinojono-kutire.
Je beena shunechhi kaane mon praan aachhe bhor -
Aar kichhu chaahi na, chaahi na.

লক্ষ্মীর অন্তর্ধান

বাল্মীকির প্রস্থান

বনদেবীগণের প্রবেশ

বাণী বীণাপাণি, করুণাময়ী ! Bani binapani korunamoyi View song
বাণী বীণাপাণি, করুণাময়ী !
অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে,
দরশ দিয়ে লুকালে কোথা দেবী অয়ি !
স্বপন সম মিলাবে যদি কেন গো দিলে চেতনা,
চকিতে শুধু দেখা দিয়ে চির মরমবেদনা,
তোমারে চাহি ফিরিছে, হেরো কাননে কাননে ওই ।

Transliteration

Baani beenapaani, korunamoyee !
Andhojane nayon diye andhakare phelile,
Darosho diye lukale kotha debi oyee.
Swaponsamo milabe jodi keno go dile chetona -
Chokite shudhu dekha diye chiro maromo-bedona.
Tomare chaahi phiriche, hero kaanone kaanone oi.

বনদেবীগণের প্রস্থান

বাল্মীকির প্রবেশ

সরস্বতীর আবির্ভাব

এই যে গো হেরি দেবী আমারি Ei je heri go debi View song
বাল্মীকি
এই-যে হেরি গো দেবী আমারই !
সব কবিতাময় জগত-চরাচর,
সব শোভাময় নেহারি ।
ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনক-রবি উদিছে,
ছন্দে জগমণ্ডল চলিছে,
জ্বলন্ত কবিতা তারকা সবে—
এ কবিতার মাঝারে তুমি কে গো দেবী,
আলোকে আলো আঁধারি !
আজি মলয় আকুল, বনে বনে এ কী এ গীত গাহিছে,
ফুল কহিছে প্রাণের কাহিনী,
নব রাগ-রাগিণী উছাসিছে ।
এ আনন্দে আজ গীত গাহে মোর হৃদয় সব অবারি ।
তুমিই কি দেবী ভারতী, কৃপাগুণে অন্ধ আঁখি ফুটালে,
উষা আনিলে প্রাণের আঁধারে,
প্রকৃতির রাগিণী শিখাইলে !
তুমি ধন্য গো,
রব চিরকাল চরণ ধরি তোমারি ।

Transliteration

Ei je heri go debi aamari.
Sab kobitamoy jagot-charachar,
Sab shobhamoy nehari.
Chhande utthichhe chandroma, chhande kanakorobi udichhe,
Chhande jago-mondol cholichhe,
Jwalonto kobita taaroka sabe;
E kobitar maajhare, tumi ke go debi,
Aaloke aalo aandhari.
Aaji maloy aakul, bone bone e ki e gito gaahichhe,
Phul kohichhe praaner kaahini,
Nabo raag-raagini uchhaasichhe -
E aanonde aaj gito gaahe mor hriday sab abaari.
Tumi-i ki debi bhaaroti , kripagune andho aankhi phutale -
Usha aanile praaner aandhare,
Prokitir raagini shikhaile !
Tumi dhonyo go !
Rabo chirokaal charon dhori tomari.

সরস্বতীদীনহীন বালিকার সাজে এসেছিনু ঘোর বনমাঝে গলাতে পাষাণ তোর মন— কেন বৎস, শোন্,তাহা শোন্ । আমি বীণাপাণি, তোরে এসেছি শিখাতে গান, তোর গানে গলে যাবে সহস্র পাষাণ-প্রাণ । যে রাগিণী শুনে তোর গলেছে কঠোর মন সে রাগিণী তোর কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ । অধীর হইয়া সিন্ধু কাঁদিবে চরণতলে, চারি দিকে দিক্-বধূ আকুল নয়নজলে । মাথার উপরে তোর কাঁদিবে সহস্র তারা, অশনি গলিয়া গিয়া হইবে অশ্রুর ধারা । যে করুণ রসে আজি ডুবিল রে ও হৃদয় শতস্রোতে তুই তাহা ঢালিবি জগৎময় । যেথায় হিমাদ্রি আছে সেথা তোর নাম রবে, যেথায় জাহ্নবী বহে তোর কাব্যস্রোত ব’বে । সে জাহ্নবী বহিবেক অযুত হৃদয় দিয়া শ্মশান পবিত্র করি, মরুভূমি উর্বরিয়া । মোর পদ্মাসনতলে রহিবে আসন তোর নিত্য নব নব গীতে সতত রহিবি ভোর ! বসি তোর পদতলে কবি-বালকেরা যত শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সংগীত কত । এই নে আমার বীণা, দিনু তোরে উপহার, যে গান গাহিতে সাধ, ধ্বনিবে ইহার তার ।

Sources: Geetabitan.com · Rabindra Rachanabali (NLTR)