Dance dramas / Chitrangada

চিত্রাঙ্গদা

Chitrangada

Dance dramas (Nrityanatya) 1936 6 scenes 50 songs All songs

The dance-drama of the Manipur princess raised as a son: smitten by Arjun, Chitrangada begs the love-god Madana for a year of borrowed beauty — and at last wins Arjun as her own unadorned self. From the Mahabharata.

Background & publication history

এই গ্রন্থের অধিকাংশই গানে রচিত এবং সে গান নাচের উপযোগী । এ কথা মনে রাখা কর্তব্য যে, এই-জাতীয় রচনায় স্বভাবতই সুর ভাষাকে বহুদূর অতিক্রম ক’রে থাকে, এই কারণে সুরের সঙ্গ না পেলে এর বাক্য এবং ছন্দ পঙ্গু হয়ে থাকে । কাব্য-আবৃত্তির আদর্শে এই শ্রেণীর রচনা বিচার্য নয়। যে পাখির প্রধান বাহন পাখা, মাটির উপরে চলার সময় তার অপটুতা অনেক সময় হাস্যকর বোধ হয় ।

মণিপুররাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে । তৎসত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন । রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি ।

অর্জুন দ্বাদশবর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে । তখন এই নাটকের আখ্যান আরম্ভ ।

First performed and published as a dance-drama in Falgun 1342 (early 1936).

Contents

Characters

  • Chitrangada
  • Arjun
  • Madana, god of love
  • Companions
  • Villagers
  • Arjun's forest attendants

The script is currently available in Bengali only.

সূচনা

মোহিনী মায়া এল Mohini maya elo View song
মোহিনী মায়া এল,

এল  যৌবনকুঞ্জবনে।

এল হৃদয়শিকারে,

এল  গোপন পদসঞ্চারে,

এল  স্বর্ণকিরণবিজড়িত অন্ধকারে।

পাতিল ইন্দ্রজালের ফাঁসি,

       হাওয়ায়
হাওয়ায় ছায়ায় ছায়ায়

বাজায় বাঁশি।

করে  বীরের বীর্যপরীক্ষা,

হানে  সাধুর সাধনদীক্ষা,

সর্বনাশের বেড়াজাল

বেষ্টিল চারি ধারে।

এসো   সুন্দর নিরলঙ্কার,

এসো   সত্য নিরহঙ্কার–

স্বপ্নের দুর্গ হানো,

আনো, আনো মুক্তি আনো–

ছলনার বন্ধন ছেদি

এসো পৌরুষ-ঊদ্ধারে॥

Transliteration

Mohini maaya elo,
Elo joubanokunjobone.
Elo hridayoshikare,
Elo gopano padosanchare,
Elo swarnokironobijorito andhokaare.
Paatilo indrojaler phnaasi
Haaway haaway chhaayay chaayay
Baajay bnaashi.
Kare birer birjo-porikkha,
Haane saadhur saadhonodikkha,
Sarbonaasher berajaal beshthilo chaaridhare.
Eso sundaro niralankaar,
Eso sotyo nirahankaar -
Swapner durgo haano,
Aano, aano mukti ano -
Chalonar bandhon chhedi
Eso pourush-uddhare.

Scene 1

প্রথম দৃশ্যে চিত্রাঙ্গদার শিকার আয়োজন

গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে, Guru guru ghano megh View song
গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে,
অরণ্যে তমশ্ছায়া ।
মুখর নির্ঝর-কলকল্লোলে
ব্যাধের চরণধ্বনি শুনিতে না পায় ভীরু
হরিণদম্পতি ।
চিত্রব্যাঘ্র পদনখচিহ্নরেখাশ্রেণী
রেখে গেছে ওই পথপঙ্ক-'পরে,
দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান ।

Transliteration

Guru guru guru guru ghano megho garoje parbotoshikhare,
Aronye tomochhaaya.
Mukharo nirjhorokalokallole
Byadhero charono dhwoni shunite na paay bhiru
Horinodampoti.
Chitrobyaghro padonokhachinhorekhashreni
Rekhe gechhe oi pathopanko-pore,
Diye gechhe pade pade guhar sandhan.

বনপথে অর্জুন নিদ্রিত । শিকারের বাধা মনে করে চিত্রাঙ্গদার সখী তাঁকে তাড়না করলে

অর্জুনঅহো কী দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় !

চিত্রাঙ্গদাঅর্জুন ! তুমি অর্জুন !

বালকবেশীদের দেখে সকৌতুক অবজ্ঞায়

অর্জুনহাহাহাহা হাহাহাহা, বালকের দল, মা’র কোলে যাও চলে, নাই ভয় । অহো কী অদ্ভুত কৌতুক !

প্রস্থান

অহো, কী দুঃসহ স্পর্ধা Aho ki duhsaha spardha View song
চিত্রাঙ্গদা
অর্জুন ! তুমি ! অর্জুন !
ফিরে এসো, ফিরে এসো,
ক্ষমা দিয়ে কোরো না অসম্মান,
যুদ্ধে করো আহ্বান !
বীর-হাতে মৃত্যুর গৌরব
করি যেন অনুভব—
অর্জুন ! তুমি অর্জুন !।

Transliteration

Aho, ki dushshoho spardha !
Arjune je kore ashroddha
Se konkhaane paabe taar aashroy !
Arjun ! Tumi arjun !
Hahahaha hahahaha, baaloker dol,
Maar kole jaao chole -   naai bhoy.
Aho, ki adbhut koutuk.
Arjun ! tumi arjun !
Phire eso phire eso -
Khama diye koro naa asamman,
Judhdhe karo aahwan !
Bir-haate mrityur gourob
Kori jeno onubhab -
Arjun ! Tumi arjun !
হা হতভাগিনী, এ কী অভ্যর্থনা মহতের Ha hatobhagini e ki View song
হা হতভাগিনী, এ কী অভ্যর্থনা মহতের
এল দেবতা তোর জগতের,
গেল চলি,
গেল তোরে গেল ছলি—
অর্জুন ! তুমি অর্জুন !।

Transliteration

Haa hatobhagini, e ki obhyorthona mahoter,
Elo debota tor jagoter,
Gelo choli,
Gelo tore gelo chholi -
Arjun ! Tumi arjun !
বেলা যায় বহিয়া, দাও কহিয়া Bela jay bohia View song
সখীগণ
বেলা যায় বহিয়া, দাও কহিয়া
কোন্ বনে যাব শিকারে ।
কাজল মেঘে সজল বায়ে
হরিণ ছুটে বেণুবনচ্ছায়ে ॥

Transliteration

Bela jaay bohiya,
Daao kohiya
Kon bone jaabo shikare.
Kasjol meghe sajolo baaye
Horin chhute benubonochhaye.
থাক্ থাক্ মিছে কেন Thak thak michhe keno View song
চিত্রাঙ্গদা
থাক্ থাক্, মিছে কেন এই খেলা আর।
জীবনে হল বিতৃষ্ণা, আপনার 'পরে ধিক্কার ॥

Transliteration

Thaak thaak michhe keno ei khela aar.
Jibone holo bitrishna,
Aaponar ‘pore dhikkar.

আত্ম-উদ্দীপনার গান

ওরে ঝড় নেমে আয় Ore jhor neme aye View song
ওরে   ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে

        এই বরষায়
নবশ্যামের আগমনের কালে॥

        যা
উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,

        চরম রাতের
অশ্রুধারায় আজ হয়ে যাক সারা–

        যাবার
যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে॥

        আসন আমায়
পাততে হবে রিক্ত প্রাণের ঘরে,

        নবীন বসন
পরতে হবে সিক্ত বুকের ’পরে।

        নদীর জলে
বান ডেকেছে, কূল গেল তার ভেসে,

        যূথীবনের
গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে–

        পরান আমার
জাগল বুঝি মরণ-অন্তরালে॥

Transliteration

Ore jhar neme aay, aay re aamar shukno paatar daale,
Ei baroshay naboshyamer aagomoner kaale.
Jaa udasin, jaa praanohin, jaa aanondohaara,
Charomo raater oshrudhaaray aaj hoye jaak saara -
Jaabar jaaha jaak se chole rudro naacher taale.
Aason aamar paatte habe rikto praaner ghare,
Nobin bason porte habe sikto buker pore.
Nodir jale baan dekechhe kul gelo taar bhese,
Juthiboner gandhobaani chhutlo niruddeshe -
Paran aamar jaaglo bujhi maron-antoraale.

সখীসখী, কী দেখা দেখিলে তুমি ! এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয় । রবিকরপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে ।

বঁধু, কোন্ আলো লাগল চোখে (বঁধু, কোন্ মায়া) Bodhu kon alo View song
চিত্রাঙ্গদা
বঁধু, কোন্ আলো লাগল চোখে !
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে !
ছিল মন তোমারি প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে,
জন্ম-জনম গেল বিরহশোকে ।
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,
সঙ্গীতশূন্য বিষণ্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতি !
সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যখানি তব আনো বহে,
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে । ।

Transliteration

Bnodhu,    kon aalo laaglo chokhe !
Bujhi     diptirupe chhile surjoloke !
Chhilo mono tomari protikhkha kori
Juge juge dino raatri dhori
Chhilo mormobedonaghano andhokare
Janmo-janomo gelo birahoshoke.
Asphutomojari kunjobone,
Sangeetoshunyo bishanyomone
Sangeerikto chirodukkhoraati
Pohabo ki nirjone shayano paati !
Sundaro hey, sundaro hey,
Baromallyokhani tabo aano bohe, tumi aano bohe !
Abogunthanochhaaya ghuchaye diye
Hero lojjito smitomukho subho aaloke.

প্রস্থান

বন্য অনুচরদের সঙ্গে অর্জুনের প্রবেশ ও নৃত্য

Scene 2

সখীদের গান

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই Jao jao jodi jao View song
যাও, যাও যদি যাও তবে
তোমায় ফিরিতে হবে
 হবে হবে ।
ব্যর্থ চোখের জলে
আমি লুটাব না ধূলিতলে, লুটাব না
বাতি নিবায়ে যাব না যাব না যাব না
 জীবনের উৎ সবে ।
মোর সাধনা ভীরু নহে,
 শক্তি আমার হবে মুক্ত
 দ্বার যদি রুদ্ধ রহে ।
বিমুখ মুহূর্তেরে করি না ভয়—
হবে জয়, হবে জয়, হবে জয়,
দিনে দিনে হৃদয়ের গ্রন্থি তব
 খুলিব প্রেমের গৌরবে ॥

Transliteration

Jaao, jaao jodi jaao tobe -
Tomay phirite hobe -
Hobe hobe.
Byartho chokher jole
Aami    lutabo na dhulitole, lutabo na.
Baati nibaye jaabo na, jaabo na, jaabo na
Jiboner utsabe.
Mor saadhona bhiru nohe,
Shokti aamar hobe mukto dwaar jodi ruddho rahe.
Bimukh muhurtere kori na bhoy -
Hobe joy hobe joy hobe joy,
Dine dine hridoyer gronthi tabo
Khulibo premer gourobe.

সখীসহ স্নানে আগমন

শুনি ক্ষণে ক্ষণে মনে মনে Shuni khane khane View song
চিত্রাঙ্গদা
শুনি ক্ষণে ক্ষণে মনে মনে
অতল জলের আহ্বান ।
মন রয় না, রয় না, রয় না ঘরে,
মন রয় না—
চঞ্চল প্রাণ ।
ভাসায়ে দিব আপনারে,
ভরা জোয়ারে,
সকল ভাবনা-ডুবানো ধারায়
করিব স্নান ।
ব্যর্থ বাসনার দাহ
হবে নির্বাণ ।
ঢেউ দিয়েছে জলে ।
ঢেউ দিল, ঢেউ দিল, ঢেউ দিল আমার মর্মতলে ।
এ কী ব্যাকুলতা আজি আকাশে,
এই বাতাসে
যেন উতলা অপ্সরীর উত্তরীয়
করে রোমাঞ্চ দান—
দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে গুঞ্জরতান ॥

Transliteration

Shuni khane khane mone mone atal joler aawvan.
Mon roy na, roy na, roy na ghore, chanchal praan.
Bhaasaye dibo aaponare, bhora joware,
Sokol-bhaabona-dubaano dhaaray   koribo snaan –
Byartho baasonar daho hobe nirban.
Dheu diyechhe jole.
Dheu dilo, dheu dilo,   dheu dilo aamar mormotole.
E ki byakulota aaji aakashe,   ei baatase,
Jeno utola apsorir uttoriyo   kore romancho daan –
Dur sindhutire kaar monjeere   gunjarataan.

সখীদের প্রতি

দে তোরা আমায় নূতন করে দে De tora amay View song
দে তোরা আমায় নূতন করে দে নূতন
আভরণে॥

     হেমন্তের অভিসম্পাতে রিক্ত
অকিঞ্চন কাননভূমি,

     বসন্তে হোক দৈন্যবিমোচন নব
লাবণ্যধনে।

     শূন্য শাখা লজ্জা ভুলে যাক
পল্লব-আবরণে॥

     বাজুক প্রেমের মায়ামন্ত্রে

     পুলকিত প্রাণের বীণাযন্ত্রে

     চিরসুন্দরের অভিবন্দনা।

     আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে
অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে,

     যৌবন পাক সম্মান
বাঞ্ছিতসম্মিলনে॥

Transliteration

De tora aamay nutano kore de
Nutano aabhorane.
Hemanter obhisampate
Rikto akinchan kaananobhumi;
Basonter hok doinyobimochan
Nabo laabanyodhone.
Shunyo saakha lajja bhule jaak
Pallabo-aaborone.
Baajuk premer maayamontre
Pulokito praaner binajantre
Chirosundarer obhibandana.
Aanondochanchal nrityo ange ange bohe jaak
Hillole hillole,
Jouban paak samman
Baanchhitosammilane.

সখীগণবাজুক প্রেমের মায়ামন্ত্রে পুলকিত প্রাণের বীণাযন্ত্রে চিরসুন্দরের অভিবন্দনা । আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে, যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে ॥

সকলের প্রস্থান

অর্জুনের প্রবেশ ও ধ্যানে উপবেশন

তাঁকে প্রদক্ষিণ ক’রে চিত্রাঙ্গদার নৃত্য

আমি তোমারে করিব নিবেদন Ami tomare koribo nibedon View song
চিত্রাঙ্গদা
আমি তোমারে করিব নিবেদন
আমার হৃদয় প্রাণ মন !

Transliteration

Aami tomare koribo nibedon
Aamar hridayo praano mon !
Khama karo aamay,
Baronojogyo nohi barangone,
Brohmochari brotodhari.
ক্ষমা করো আমায়— আমায়, Khoma karo amay View song
অর্জুন
ক্ষমা করো আমায়— আমায়,
বরণযোগ্য নহি বরাঙ্গনে,
ব্রহ্মচারী ব্রতধারী ।

Transliteration

Khama karo aamay,
Baronojogyo noi baraangane,
Brahmachaari brotochari.

চিত্রাঙ্গদাহায় হায়, নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার । ধিক্ ধনুঃশর ! ধিক্ বাহুবল ! মুহূর্তের অশ্রুবন্যাবেগে ভাসায়ে দিল যে মোর পৌরুষসাধনা । অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তেরে করিল ব্যাকুল ॥

রোদনভরা এ বসন্ত সখী Rodanbhora e basanta View song
চিত্রাঙ্গদা
রোদনভরা এ
বসন্ত   সখী,   কখনো আসে নি বুঝি আগে
।

     মোর
বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে॥

কুঞ্জদ্বারে বনমল্লিকা   সেজেছে পরিয়া নব পত্রালিকা,

সারা দিন-রজনী অনিমিখা   কার পথ চেয়ে জাগে॥

     দক্ষিণসমীরে দূর
গগনে   একেলা বিরহী গাহে বুঝি গো।

     কুঞ্জবনে মোর মুকুল
যত   আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।

আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে   ব্যাকুল কর হানি বারে বারে–

দেওয়া হল না যে আপনারে   এই ব্যথা মনে লাগে॥

Transliteration

Rodonobhara e basonto
Sokhi, khakhono aase ni bujhi aage.
Mor birahobedona raangalo
Kinsukokoroktimoraage
Kunjadware banomollika
Sejechhe poriya nabo patralika,
Saara din-rajoni animikha
Kaar patho cheye jaage.
Dakkhinosomire dur gagone
Ekela birohi gaaye bujhi go.
Kunjobone mor mukul jato
Aboranobandhon chhnirite chaahe.
Aami e praaner rudho dwaare
Byakulo karo haani baare bare -
Dewa holo na je aaponare
Ei byatha mone laage.
তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা Tomar baishakhe chhilo View song
সখীগণ
তোমার   বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা,

কখন বাদল আনে আষাঢের পালা,   হায় হায় হায়।

কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল,

সহসা ঝরনা নামিল অশ্রুঢালা,   হায় হায় হায়।

মৃগয়া করিতে বাহির হল যে বনে

মৃগী হয়ে শেষে এল কি অবলা বালা,   হায় হায় হায়।

যে ছিল আপন শক্তির অভিমানে

কার পায়ে আনে হার মানিবার ডালা,   হায় হায় হায়॥

Transliteration

Tomar boishakhe chhilo prokhar raudrer jwaala,
Kakhon baadal aane aasharer paala, haay haay haay.
Kothin paashane kemone gopone chhilo,
Sahosa jharna naamilo oshru dhaala, haay haay haay.
Mrigaya korite baahir holo je bone
Mrigi hoye sheshe elo ki abola baala, haay haay haay.
Je chhilo aapan shoktir obhimaane
Kaar paaye aane haar maanibar daala, haay haay haay.

একজন সখীব্রহ্মচর্য !— পুরুষের স্পর্ধা এ যে ! নারীর এ পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী । পঞ্চশর, তোমারি এ পরাজয় । জাগো হে অতনু, সখীরে বিজয়দূতী করো তব, নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল ।

মদনকে চিত্রাঙ্গদার পূজানিবেদন

আমার এই রিক্ত ডালি Amar ei rikto dali View song
চিত্রাঙ্গদা
আমার এই
রিক্ত ডালি   দিব তোমারি পায়ে।

দিব   কাঙালিনীর আঁচল তোমার   পথে
পথে বিছায়ে॥

যে পুষ্পে গাঁথ পুষ্পধনু   তারি
ফুলে ফুলে, হে অতনু,

আমার   পূজানিবেদনের দৈন্য   দিয়ো
ঘুচায়ে॥

তোমার   রণজয়ের অভিযানে   তুমি   আমায়
নিয়ো,

ফুলবাণের টিকা আমার   ভালে   এঁকে
দিয়ো দিয়ো।

   আমার  শূন্যতা দাও যদি সুধায়
ভরি   দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি–

ফাল্গুনের আহবান   জাগাও   আমার
কায়ে   দক্ষিণবায়ে॥

Transliteration

Aamar ei rikto daali    dibo tomari paaye.
Dibo kaangalinir aanchol tomar    pathe pathe bichaye.
Je pushpe gnaatho pushpodhonu    taari phule phule hey atonu,
Aamar puja-nibedoner doino    diyo ghuchaye.
Tomar ranojoyer obhijane    tumi aamay niyo,
Phulobaaner tika aamar bhaale    enke diyo diyo !
Aamar shunyota daao jodi sudhay bhori    dibo tomar jayodhwoni ghoshan kori -
Phaalguner aahwan jaagao aamar kaaye    dokkhinobaaye.
তোমার রণজয়ের অভিযানে Tomar ranojoyer abhijane View song
তোমার রণজয়ের অভিযানে
আমায় নিয়ো,
ফুলবাণের টিকা আমার ভালে
এঁকে দিয়ো !
আমার শূন্যতা দাও যদি
সুধায় ভরি
দিব তোমার জয়ধ্বনি
ঘোষণ করি— জয়ধ্বনি—
ফাল্গুনের আহ্বান জাগাও
আমার কায়ে
দক্ষিণবায়ে ।

মদনের প্রবেশ

মণিপুরনৃপদুহিতা Manipurnripoduhita tomare View song
মদন
মণিপুরনৃপদুহিতা
তোমারে চিনি,
তাপসিনী ।
মোর পূজায় তব ছিল না মন,
তবে কেন অকারণ
মোর দ্বারে এলে তরুণী,
কহো কহো শুনি,
তাপসিনী ॥

Transliteration

Manipurnripoduhita
Tomare chini,
Taapasini.
Mor pujay tabo chhilo na mon,
Tabe keno akaaran
Tumi mor dwaare ele toruni,
Kaho kaho shuni,
Taposini.
পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা Puruser bidya korechhinu View song
চিত্রাঙ্গদা
পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা
লভি নাই মনোহরণের দীক্ষা—
কুসুমধনু—
অপমানে লাঞ্ছিত তরুণ তনু ।
অর্জুন ব্রহ্মচারী
মোর মুখে হেরিল না নারী,
ফিরাইল, গেল ফিরে ।
দয়া করো অভাগীরে—
শুধু এক বরষের জন্যে
পুষ্পলাবণ্যে
মোর দেহ পাক্ তব স্বর্গের মূল্য
মর্তে অতুল্য ॥

Transliteration

Purusher bidya korechhinu shikkha
Lobhi naai manoharoner dikkha -
Kusumodhanu –
Apamaane laanchito toruno tanu.
Arjun brohmachaari
Mor mukhe herilo na naari –
Phirailo, gelo phire.
Daya karo abhaagire –
Shudhu ek barosher jonye
Pushpolaabonye
Mor deho paak tabo swargero mulyo
Marte atulyo.
তাই আমি দিনু বর Tai ami dinu bor View song
মদন
তাই আমি দিনু বর,
কটাক্ষে রবে তব পঞ্চম শর,
মম পঞ্চম শর—
দিবে মন মোহি,
নারীবিদ্রোহী সন্ন্যাসীরে
পাবে অচিরে,
বন্দী করিবে ভুজপাশে
বিদ্রূপহাসে ।
মণিপুররাজকন্যা
কান্তহৃদয়-বিজয়ে হবে ধন্যা ।

Transliteration

Taai aami dinu bar,
Katakkhe rabe tabo pancham shar,
Mamo  pancham shar –
Dibe mon mohi,
Naaribidrohi sannyasire
Paabe achire,
Bondi koribe bhujopaashe
Bidrupohaase.
Manipuraraajkonnya
Kaantahriday-bijaye habe dhonnyaa.

Scene 3

নূতনরূপপ্রাপ্ত চিত্রাঙ্গদা

চিত্রাঙ্গদাএ কী দেখি ! এ কে এল মোর দেহে পূর্ব-ইতিহাসহারা ! আমি কোন্ গত জনমের স্বপ্ন ; বিশ্বের অপরিচিত আমি। আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তার পরে ধূলিশয্যা, তার পরে ধরণীর চির-অবহেলা ॥

সরোবরতীরে

আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি Amar ange ange ke bajay View song
আমার   অঙ্গে
অঙ্গে কে বাজায় বাঁশি।  আনন্দে বিষাদে মন উদাসী॥

পুষ্পবিকাশের সুরে   দেহ মন উঠে পূরে,

কী মাধুরীসুগন্ধ  বাতাসে যায় ভাসি॥

সহসা মনে জাগে আশা,  মোর  আহুতি পেয়েছে
অগ্নির  ভাষা।

আজ মম রূপে বেশে   লিপি লিখি কার উদ্দেশে–

এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥

Transliteration

Aamar ange ange ke baajay bnaashi.
Aanonde bishadhe mon udasi.
Puspobikashero sure
Deho mon utthe pure,
Ki maadhurisughandho
 Baatase jaay bhaasi.
Sahosa mone jaage aasha,
Mor    aahuti peyechhe ogniro bhaasa.

Aaj mamo rupe bese
Lipi likhi kaar uddeshe,
Elo   mormero bondini baani bandhano naashi.

মীনকেতু, কোন্ মহা রাক্ষসীরে দিয়েছ বাঁধিয়া অঙ্গসহচরী করি । এ মায়ালাবণ্য মোর কী অভিসম্পাত ক্ষণিক যৌবনবন্যা রক্তস্রোতে তরঙ্গিয়া উন্মাদ করেছে মোরে ।

নূতন কান্তির উত্তেজনায় নৃত্য

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা Swapnamodir neshay View song
স্বপ্নমদির নেশায় মেশা   এ উন্মত্ততা

জাগায় দেহে মনে  একি বিপুল ব্যথা॥

        বহে
মম শিরে শিরে   একি দাহ, কী প্রবাহ,

চকিতে সর্বদেহে   ছুটে তড়িৎলতা॥

ঝড়ের পবনগর্জে   হারাই আপনায়

দুরন্তযৌবনক্ষুব্ধ    অশান্ত বন্যায়।

তরঙ্গ উঠে প্রাণে   দিগন্তে কাহার পানে–

ইঙ্গিতের ভাষায় কাঁদে,   নাহি নাহি কথা॥

Transliteration

Swapnomodir neshaay mesha   e unmattotaa,
Jaagay dehe mone    eki bipul byatha.
Bohe mamo shire shire    eki daaho, ki probaho,
Chokite sarbodehe    chhute toritlata.
Jharer pabonogarje    haarai aaponay,
Duronto joubanokhubdho    ashaanto bonnay.
Tarongo utthe praane    digante kaahar pane -
Ingiter bhaasha knaade    naahi naahi katha.
এরে ক্ষমা করো সখা Ere khama koro sakha View song
এরে ক্ষমা কোরো সখা,
এ যে এল তব আঁখি ভুলাতে,
শুধু ক্ষণকালতরে মোহ-দোলায় দুলাতে,
আঁখি ভুলাতে ।
মায়াপুরী হতে এল নাবি,
নিয়ে এল স্বপ্নের চাবি,
তব কঠিন হৃদয়-দুয়ার খুলাতে,
আঁখি ভুলাতে ॥

Transliteration

Ere khama karo sakha,
E je elo tabo aankhi bhulate,
Sudhu khanokaaltore moho-dolay dulate,
Aankhi bhulate.
Maayapuri hote elo naabi,
Niye elo swapnero chaabi,
Tabo kotthin hridayduwar khulate,
Aankhi bhulate.

প্রস্থান

অর্জুনের প্রবেশ

কাহারে হেরিলাম ! আহা ! Kahare herilam View song
অর্জুন
কাহারে হেরিলাম ! আহা !
সে কি সত্য, সে কি মায়া,
সে কি কায়া,
সে কি সুবর্ণকিরণে রঞ্জিত ছায়া !

Transliteration

Kaahare herilam !
Se ki sotyo, se ki maaya,
Se ki kaaya,
Se ki subarnokirane ronjito chhaaya
Eso eso je hawo se hawo,
Balo balo tumi swapon nawo.
Anindyosundar deholata
Bahe sakol aakankhar purnota.

চিত্রাঙ্গদার প্রবেশ

এসো এসো যে হও সে হও, Eso je how se how View song
এসো এসো যে হও সে হও,
বলো বলো তুমি স্বপন নও ।
অনিন্দ্যসুন্দর দেহলতা
বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা ॥
তুমি অতিথি, অতিথি আমার Tumi atithi atithi amar View song
চিত্রাঙ্গদা
তুমি অতিথি, অতিথি আমার ।
বলো কোন্ নামে করি সৎকার ।

Transliteration

Tumi otithi, otithi aamar.
Balo kon naame kori satkaar.
পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীবধন্বা Pandab ami arjun View song
অর্জুন
পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীবধন্বা
নৃপতিকন্যা ।
লহো মোর খ্যাতি,
লহো মোর কীর্তি,
লহো পৌরুষ-গর্ব ।
লহো আমার সর্ব ॥

Transliteration

Paandab aami orjun gaandibodhonna.
Nripotikonya.
Laho mor khyati,
Laho mor keerti,
Laho pourushgarbo.
Laho aamar sarbo.
কোন্ ছলনা এ যে নিয়েছে আকার Kon chhalona e je View song
চিত্রাঙ্গদা
কোন্ ছলনা এ যে নিয়েছে আকার,
এর কাছে মানিবে কি হার—
ধিক্ ধিক্ ধিক্ ।
বীর তুমি বিশ্বজয়ী,
নারী এ যে মায়াময়ী,
পিঞ্জর রচিবে কি
এ মরীচিকার ।
ধিক্ ধিক্ ধিক্ ।
লজ্জা, লজ্জা, হায় এ কী লজ্জা,
মিথ্যা রূপ মোর, মিথ্যা সজ্জা ।
এ যে মিছে স্বপ্নের স্বর্গ,
এ যে শুধু ক্ষণিকের অর্ঘ্য,
এই কি তোমার উপহার ।
ধিক্ ধিক্ ধিক্ !

Transliteration

Kon chhalona e je niyechhe aakar,
Er kaachhe maanibe ki haar –
Dhik dhik dhik.
Beer tumi bishwojayi,
Naari e je maayamoyi –
Pinjar rochibe ki
E morichikar.
Dhik dhik dhik.
Lajja, lajja, haay e ki lajja –
Mithya rup mor, mithya sojja.
E je michhe swapner swargo,
E je shudhu khoniker argho,
Ei ki tomar upohar.
Dhik dhik dhik.

অর্জুনহে সুন্দরী, উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করি । পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি । আমি তো আচারভীরু নারী নহি, শাস্ত্রবাক্যে বাঁধা । এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে ॥

চিত্রাঙ্গদাতবে তাই হোক। কিন্তু মনে রেখো, কিংশুকদলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির— তুমি যারে করিছ কামনা সে এমনি শিশিরের কণা নিমিষের সোহাগিনী ॥

কোন্‌ দেবতা সে কী পরিহাসে Kon debota se ki View song
কোন্ দেবতা
সে   কী পরিহাসে   ভাসালো মায়ার
ভেলায়।

      স্বপ্নের
সাথি,   এসো মোরা মাতি   স্বর্গের
কৌতুকখেলায়॥

   সুরের প্রবাহে হাসির তরঙ্গে
বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে

নৃত্যবিভঙ্গে

      মাধবীবনের মধুগন্ধে
মোদিত    মোহিত মন্থর বেলায়॥

   যে ফুলমালা দুলায়েছ আজি
রোমাঞ্চিত বক্ষতলে

   মধুরজনীতে রেখো
সরসিয়া    মোহের মদির জলে।

      নবোদিত সূর্যের
করসম্পাতে   বিকল হবে হায় লজ্জা-আঘাতে,

   দিন গত হলে নূতন প্রভাতে   মিলাবে
ধুলার তলে   কার অবহেলায়॥

Transliteration

Kon debota se,   ki porihaase   bhaasalo maayar bhelay.
Swapnero saathi,   eso mora maati   swarger koutuko-khelay.
Surero probahe haasiro taronge   baatase baatase bhese jaabo range
Nrityobibhange
Maadhobiboner modhugandhe modito    mohito montharo belay.
Je phulomaala dulayechho aaji     romanchito bokkhotale,
Modhurajonite rekho sarosiya     mohero modiro jale.
Nibedito surjer karosampate    bikal hobe haay lojja-aaghate,
Din gato hole natuno probhate    milaabe dhular tale kaar abohelay.

অর্জুনআজ মোরে সপ্তলোক স্বপ্ন মনে হয়। শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি বিশ্ববিধাতার গর্ব তুমি, অক্ষয় ঐশ্বর্য তুমি এক নারী সকল দৈন্যের তুমি মহা অবসান, সব সাধনার তুমি শেষ পরিণাম ॥

চিত্রাঙ্গদাসে আমি যে আমি নই, আমি নই— হায় পার্থ হায়, সে যে কোন দেবের ছলনা। যাও যাও ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ত্ব তোমার দিও না মিথ্যার পায়ে— যাও যাও ফিরে যাও ॥

প্রস্থান

অর্জুনএ কী তৃষ্ণা, এ কী দাহ ! এ যে অগ্নিলতা পাকে পাকে ঘেরিয়াছে তৃষ্ণার্ত কম্পিত প্রাণ উত্তপ্ত হৃদয় ছুটিয়া আসিতে চাহে সর্বাঙ্গ টুটিয়া ।

অশান্তি আজ হানল Ashanti aj hanlo View song
অশান্তি আজ হানল একি দহনজ্বালা।

     বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা
॥

       বক্ষে
জ্বালায় অগ্নিশিখা,   চক্ষে কাঁপায় মরীচিকা–

মরণসুতোয় গাঁথল কে মোর বরণডালা॥

     চেনা ভুবন হারিয়ে গেল
স্বপনছায়াতে,

     ফাগুনদিনের পলাশরঙের রঙিন
মায়াতে।

       যাত্রা
আমার নিরুদ্দেশা,   পথ-হারানোর লাগল নেশা–

অচিন দেশে এবার আমার যাবার পালা॥

Transliteration

Ashanti aaj haanlo eki dahanjwaala.
Bnidhlo hriday niday bone bedondhaala.
Bokkhe jwaalai ognishikha, chokkhe knaapay morichika -
Maransutoy gnaathlo ke mor baronmaala.
Chena bhuban haariye gelo swapanchaayate
Phaagundiner palasranger rongin maayate.
Jaatra aamar niruddesha, path haaranor laaglo nesha -
Achin deshe aabar aamar jaabar paala.

Scene 4

মদন ও চিত্রাঙ্গদা

ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন— Bhasme dhake klanto View song
চিত্রাঙ্গদা
ভস্মে ঢাকে ক্লান্ত হুতাশন—
এ খেলা খেলাবে, হে ভগবন,
আর কতখন ।
শেষ যাহা হবেই হবে, তারে
সহজে হতে দাও শেষ ।
সুন্দর যাক রেখে স্বপ্নের রেশ ।
জীর্ণ কোরো না, কোরো না,
যা ছিল নূতন ॥

Transliteration

Bhasme dhaake klaanto hutashan -
Ekela khelabe, hey bhogobon,
Aar katokhan.
Shesh jaaha habei habe, taare
Sahoje hote daao shesh.
Sundar jaak rekhe swapner resh.
Jirno koro na, koro na,
Ja chhilo nutan.
না না না সখী, ভয় নেই সখী, ভয় নেই Na na sakhi bhoy nei View song
মদন
না না না, সখী, ভয় নেই, ভয় নেই—
ফুল যবে সাঙ্গ করে খেলা
ফল ধরে সেই ।
হর্ষ-অচেতন বর্ষ
রেখে যাক মন্ত্রস্পর্শ
নবতর ছন্দস্পন্দন ॥

Transliteration

Na na na sokhi, bhay nei, bhay nei –
Phul jabe sango kare khela
Phal dhare sei.
Harsho-achetan barsho
Rekhe jaak montrosparsho
Nabotaro chhandospandan.

প্রস্থান

অর্জুন ও চিত্রাঙ্গদা

কেটেছে একেলা বিরহের বেলা Ketechhe ekela biraher View song
কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে।

সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে॥

     দেখিতে দেখিতে নূতন
আলোকে   কে দিল রচিয়া ধ্যানের পুলকে

নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে॥

বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে।

হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে

     ভাষাহারা মম বিজন
রোদনা     প্রকাশের লাগি করেছে সাধনা
,

চিরজীবনেরই বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে॥

Transliteration

Ketechhe ekela birohero bela aakashokusumochayone.
Sob patho ese mile gelo sheshe tomaro dukhani nayone.
Dekhite dekhite nutano aaloke   ke dilo rochiya dhyanero puloke
Nutano bhubano nutano dyuloke moder milito nayone.
Bahiro-aakashe megh ghire aase, elo sab taara dhaakite.
Haarano se aalo aasano bichhalo  sudhu dujaner aankhite.
Bhaasahaara mamo bijano rodona   prokashero laagi korechhe saadhona,
Chirojibaner baaniro bedona  mitilo dnoharo nayone.

প্রস্থান

অর্জুনের প্রবেশ

কেন রে এত ক্লান্তি আসে Keno re klanti ase View song
অর্জুন
কেন রে ক্লান্তি আসে আবেশভার বহিয়া
দেহ মন প্রাণ দিবানিশি জীর্ণ অবসাদে ।
ছিন্ন করো এখনি বীর্যবিলোপী এ কুহেলিকা ;
এই কর্মহারা কারাগারে রয়েছ কোন্ পরমাদে ।

Transliteration

Keno re klaanti aase aabeshbhaar bohiya.
Deho mon praan dibanishi jirno abosade.
Chhinno karo ekhoni birjobilopi e kuhelika.
Ei karmohaara kaaragare royechho kon paromade.

গ্রামবাসীগণের প্রবেশ

হো, এল এল এল রে দস্যুর দল, Ho elo elo elo re View song
গ্রামবাসীগণ
হো, এল এল এল রে দস্যুর দল,
গর্জিয়া নামে যেন বন্যার জল ।
চল্ তোরা পঞ্চগ্রামী,
চল্ তোরা কলিঙ্গধামী,
মল্লপল্লী হতে চল,
'জয় চিত্রাঙ্গদা' বল্,
বল্ বল্ ভাই রে—
ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নাই রে ।
অর্জুন
জনপদবাসী, শোনো শোনো,
রক্ষক তোমাদের নাই কোনো ?
গ্রামবাসী
তীর্থে গেছেন কোথা তিনি
গোপনব্রতধারিণী,
চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী ।
অর্জুন
নারী ! তিনি নারী !
গ্রামবাসীগণ
স্নেহবলে তিনি মাতা,
বাহুবলে তিনি রাজা ।
তাঁর নামে ভেরী বাজা,
'জয় জয় জয়' বলো ভাই রে—
ভয় নাই, ভয় নাই, নাই রে ॥

Transliteration

Ho, elo elo elo re dosyur dal,
Gorjiya naame jeno bonyar jal.
Chal tora panchograami,
Chal tora kolingodhaami,
Mallopolli hote chal,
'Joy chitrangada' bal,
Bal bal bhaai re –
Bhoy naai, bhoy naai, bhoy naai, naai re.
সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান Santrasher biwhalata View song
সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান ।
সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ ।
মুক্ত করো ভয়,
আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয় ।
দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো ।
মুক্ত করো ভয়,
নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয় ।
ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ ।
মুক্ত করো ভয়,
দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয় ॥

Transliteration

Santraser bihwabalata nijere apomaan.
Sankater kalpanate hoyo na mriyomaan.
Mukto karo bhay,
Aapona-maajhe shakti dharo nijere karo jay.
Durbalere rokkha karo, durjanere haano,
Nejere deen nihsahay jeno kabhu na jaano.
Mukto karo bhay,
Nijer pare karite bhar na rekho sangshay.
Dharmo jabe shankhorabe koribe aahwban
Neerab hoye namra hoye pan koriyo praan.
Mukto karo bhay,
Duruha kaaje nijeri diyo kothin porichay.

প্রস্থান

চিত্রাঙ্গদার প্রবেশ

কী ভাবিছ নাথ, কী ভাবিছ Ki bhaabichho naath View song
কী ভাবিছ নাথ, কী ভাবিছ ॥
চিত্রাঙ্গদা রাজকুমারী Chitrangada rajkumari View song
অর্জুন
চিত্রাঙ্গদা রাজকুমারী
কেমন না জানি
আমি তাই ভাবি মনে মনে ।
শুনি স্নেহে সে নারী
বীর্যে সে পুরুষ,
শুনি সিংহাসনা যেন সে
সিংহবাহিনী ।
জান যদি বলো প্রিয়ে,
বলো তার কথা ॥

Transliteration

Chitrangada raajkumari
Kemon na jaani
Aami taai bhaabi mone mone.
Shuni    snehe se naari,
Beerje se purush,
Shuni    sinhasana jeno se
Sinhabaahinee.
Jaano jodi balo priye,
Balo tar katha.
ছি ছি, কুৎসিত কুরূপ সে Chhi chhi kutsit kurup View song
চিত্রাঙ্গদা
ছি ছি, কুৎসিত কুরূপ সে।
হেন বঙ্কিম ভুরুযুগ নাহি তার,
হেন উজ্জ্বল কজ্জল-আঁখিতারা ।
সন্ধিতে পারে লক্ষ্য
কিণাঙ্কিত তার বাহু,
বিঁধিতে পারে না বীরবক্ষ
কুটিল কটাক্ষশরে ।
নাহি লজ্জা, নাই শঙ্কা,
নাহি নিষ্ঠুর সুন্দর রঙ্গ,
নাহি নীরব ভঙ্গির সঙ্গীতলীলা
ইঙ্গিতছন্দমুখর ॥

Transliteration

Chhi chhi kutsit kurup se.
Heno bonkim bhurujug naahi taar,
Heno ujjallo kajjalo-aankhitaara.
Sondhite paare lokkho
Keenankito taar baahu,
Bnidhite paare na beerbokkho
Kutil katakkhoshare.
Naahi lajja, naahi shanka,
Naahi nistthur sundar rango,
Naahi neerab bhongir songeetoleela
Ingitochhandomodhur.
আগ্রহ মোর অধীর অতি Agraha mor adhir ati View song
অর্জুন
আগ্রহ মোর অধীর অতি—
কোথা সে রমণী বীর্যবতী ।
কোষবিমুক্ত কৃপাণলতা—
দারুণ সে, সুন্দর সে
উদ্যত বজ্রের রুদ্ররসে—
নহে সে ভোগীর লোচনলোভা,
ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ॥

Transliteration

Aagroho mor adhir oti -
Kotha se ramoni birjoboti.
Koshbimukhto kripanolata -
Daarun se, sundar se
Uddato bajrer rudrorase -
Nohe se bhogir lochanolobha,
Khotriyobaahur bhishano shobha.
নারীর ললিত লোভন লীলায় Narir lolito lobhano lilay View song
সখীগণ
নারীর ললিত লোভন লীলায়   এখনি কেন
এ ক্লান্তি।

     এখনি কি, সখা, খেলা হল অবসান॥

যে মধুর রসে ছিলে বিহবল   সে কি মধুমাখা ভ্রান্তি–

সে কি
সত্যের অপমান।

     দূর দুরাশায় হৃদয়
ভরিছ,     কঠিন প্রেমের প্রতিমা গড়িছ–

   কী মনে ভাবিয়া নারীতে
করিছ    পৌরুষসন্ধান।

এও কি মায়ার দান॥

      সহসা মন্ত্রবলে

নমনীয় এই কমনীয়তারে   যদি আমাদের সখী একেবারে

পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে

সবে না সবে না সে নৈরাশ্য– ভাগ্যের সেই অট্টহাস্য

   জানি জানি, সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ পুরুষপ্রাণ–
হানিবে নিঠুর বাণ॥

Transliteration

Nareer lalita lobhano leelai  ekhoni keno e klaanti.
Ekhoni ki sakha, khela holo abosan.
Je modhur rase chhile bihwal   se ki modhumakha bhraanti,
Se ki swapner daan. Se ki sotyer apomaan.
Dur durashay hriday bhorichho,  kotthin premer protima gorichho -
Ki mone bhaabiya naarite korichho   pourushsandhan.
Eo ki maayar daan.
Sahosa montrobale
Namoniyo ei kamoniyotare jodi aamader sokhi ekebare
Parer bason soman chhinno  kori phele dhulitale,
Sabe na sabe na se noirashyo –   bhaagyer sei attohaasyo
Jaani jaani sakha, khubdho koribe  lubddho purushopraan -  haanibe nitthur baan.
যদি মিলে দেখা তবে তারি সাথে Jodi mile dekha tobe View song
অর্জুন
যদি মিলে দেখা
তবে তারি সাথে
ছুটে যাব আমি
আর্তত্রাণে ।
ভোগের আবেশ হতে
ঝাঁপ দিব যুদ্ধস্রোতে ।
আজি মোর চঞ্চল রক্তের মাঝে
ঝননন ঝননন ঝঞ্ঝনা বাজে ।
চিত্রাঙ্গদা রাজকুমারী
একাধারে মিলিত পুরুষ নারী ॥

Transliteration

Jodi mile dekha
Tabe taari saathe
Chhute jaabo aami
Aartotraane.
Bhoger aabesh hote
Jhnaap dibo juddhoshrote.
Aaji mor chanchal rakter maajhe
Jhananana jhananana jhanjhana baaje.
Chitrangada raajkumari
Ekadhare milito purush naari.
ভাগ্যবতী সে যে Bhagyabati se je View song
চিত্রাঙ্গদা
ভাগ্যবতী সে যে,

এত দিনে তার আহ্বান  এল তব বীরের প্রাণে।

আজ অমাবস্যার রাতি  হোক অবসান।

কাল শুভ শুভ্র প্রাতে  দর্শন মিলিবে তার,

মিথ্যায় আবৃত নারী  ঘুচাবে মায়া-অবগুণ্ঠন॥

Transliteration

Bhaagyobotee se je,
Etodine taar aahwan
Elo tabo beerer praane.
Aaj amabasyar raati
Hok abosan.
Kaal shubho shubhro praate
Darshan milibe taar,
Mithyay aabrito naaree
Ghuchabe maaya-abogunthan.

অর্জুনের প্রতি

সখীরমণীর মন ভোলাবার ছলাকলা দূর ক’রে দিয়ে উঠিয়া দাঁড়াক নারী, সরল উন্নত বীর্যবন্ত অন্তরের বলে পর্বতের তেজস্বী তরুণ তরু-সম— যেন সে সম্মান পায় পুরুষের । রজনীর নর্মসহচরী, যেন হয় পুরুষের কর্মসহচরী, যেন বামহস্তসম দক্ষিণহস্তের থাকে সহকারী । তাহে যেন পুরুষের তৃপ্তি হয়, বীরোত্তম ॥

Scene 5

মদন ও চিত্রাঙ্গদা

লহো লহো ফিরে লহো Laho laho phire laho View song
চিত্রাঙ্গদা
লহো লহো ফিরে লহো
তোমার এই বর,
হে অনঙ্গদেব ।
মুক্তি দেহো মোরে, ঘুচায়ে দাও
এই মিথ্যার জাল,
হে অনঙ্গদেব ।
চুরির ধন আমার দিব ফিরায়ে
তোমার পায়ে
আমার অঙ্গশোভা ;
অধররক্ত-রাঙিমা যাক মিলায়ে
অশোকবনে, হে অনঙ্গদেব ।
যাক যাক যাক এ ছলনা,
যাক এ স্বপন, হে অনঙ্গদেব ।

Transliteration

Laho laho phire laho
Tomar ei bar,
Hey anagodeb.
Mukti deho more, ghuchaye daao
Ei mithyar jaal,
Hey anangodeb.
Churir dhan aamar dibo phiraye
Tomar paaye
Aamar angoshobha –
Adharorakto-raangima jaak milaye
Ashokbone, hey anagodeb.
Jaak jaak jaak e chhalona,
Jaak e swapon, hey anagodeb.
তাই হোক তবে তাই হোক Tai hok tobe tai hok View song
মদন
তাই হোক তবে তাই হোক,
কেটে যাক রঙিন কুয়াশা,
দেখা দিক শুভ্র আলোক ।
মায়া ছেড়ে দিক পথ,
প্রেমের আসুক জয়রথ,
রূপের অতীত রূপ
দেখে যেন প্রেমিকের চোখ—
দৃষ্টি হতে খসে যাক, খসে যাক
মোহনির্মোক ॥

Transliteration

Taai hok, tabe taai hok,
Kete jaak rangin kuyasha,
Dekha dik shubhra aalok.
Maaya chere dik path,
Premer aasuk jayorath,
Ruper otit rup
Dekhe jeno premiker chokh –
Drishti hote khose jaak, khose jaak
Mohanirmok.

প্রস্থান

বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে Bina saje saji View song
বিনা সাজে সাজি   দেখা দিয়েছিলে কবে,

আভরণে আজি   আবরণ কেন তবে॥

ভালোবাসা যদি   মেশে আধা-আধি মোহে

আলোতে আঁধারে   দোঁহারে হারাব দোঁহে।

ধেয়ে আসে হিয়া   তোমার সহজ রবে,

আভরণ দিয়া   আবরণ কেন তবে॥

ভাবের রসেতে   যাহার নয়ন ডোবা

ভূষণে তাহারে   দেখাও কিসের শোভা।

           কাছে
এসে  তবু   কেন রয়ে গেলে দূরে–

বাহির-বাঁধনে   বাঁধিবে কী বন্ধুরে,

নিজের ধনে কি   নিজে চুরি করে লবে।

আভরণে আজি   আবরণ কেন তবে॥

Transliteration

Bina saaje saaji    dekha diyechhile kabe
Aabhorane aaji     aboran keno tabe.
Bhaalobasa jodi     meshe aadha-aadhi mohe,
Aalote aandhare    dnohare haarabo dnohe.
Dheye aase hiya     tomar sahaj robe
Aabhorane diya     aaboran keno tobe.
Bhaaber rosete    jaahar nayon doba
Bhusane taahare     dekhao kiser sobha.
Kaachhe ese tobu     keno roye gele dure.
Baahir-bnaadhone     bnaadhibe ki bondhure.
Nijer dhone ki     nije churi kore lobe -
Aabhorane aaji     aboran keno tabe.

Scene 6

চিত্রাঙ্গদার সহচর-সহচরীগণ

অর্জুনের প্রতি

এসো এসো পুরুষোত্তম Eso eso purushottam View song
এসো এসো পুরুষোত্তম,
এসো এসো বীর মম ।
তোমার পথ চেয়ে
আছে প্রদীপ জ্বালা ।
আজি পরিবে বীরাঙ্গনার হাতে
দৃপ্ত ললাটে, সখা,
বীরের বরণমালা ।
ছিন্ন ক'রে দিবে সে তার
শক্তির অভিমান,
তোমার চরণে করিবে দান
আত্মনিবেদনের ডালা,
চরণে করিবে দান ।
আজ পরাবে বীরাঙ্গনা তোমার
দৃপ্ত ললাটে সখা,
বীরের বরণমালা ।

Transliteration

Eso eso purushottam,
Eso eso bir mamo.
Tomar patho cheye
Aachhe prodeep jwaala.
Aaji poribe biranganar haate
Dripto lalate, sakha,
Birer baronmaala.
Chihnno kore dibe se taar
Shoktir obhimaan,
Tomar charone koribe daan
Atmonibedaner daala –
Charoane koribe daan.
Aaji parabe birangana tomar
Dripta lalate, sakha,
Birer baranmala.

সখীহে কৌন্তেয়, ভালো লেগেছিল ব’লে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি, নন্দনকানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় । যদি সাঙ্গ হল পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের সাজি থাক্ পড়ে মন্দির-বাহিরে । এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে ।

চিত্রাঙ্গদার প্রবেশ

আমি চিত্রাঙ্গদা Ami chitrangada View song
চিত্রাঙ্গদা
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।
নহি দেবী, নহি সামান্যা নারী ।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি ।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে ।
আজ শুধু করি নিবেদন—
আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রনন্দিনী ।
অর্জুন
ধন্য ধন্য ধন্য আমি।

Transliteration

Aami chitrangada, aami raajendronondini.
Nohi debi, nohi saamanya naari.
Puja kori more raakhibe urdhe
Se nohi nohi,
Hela kori more raakhibe pichhe
Se nohi nohi.
Jodi paarshe raakho more
Sankate sampade,
Sammoti daao jodi kotthin brote
Sahay hote,
Paabe tabe tumi chinite more.
Aaj shudhu kori nibedan -
Aami chitrangada raajendronondini.

সমবেত নৃত্য

তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি Trisnar shanti 1 View song
তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি
তুমি এসো বিরহের সন্তাপ-ভঞ্জন ।
দোলা দাও বক্ষে,
এঁকে দাও চক্ষে
স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন ।
এনে দাও চিত্তে
রক্তের নৃত্যে
বকুলনিকুঞ্জের মধুকরগুঞ্জন ।
উদ্বেল উতরোল
যমুনার কল্লোল,
কম্পিত বেণুবনে মলয়ের চুম্বন ।
আনো নব পল্লবে
নর্তন উল্লোল,
অশোকের শাখা ঘেরী বল্লরীবন্ধন ॥

Transliteration

Trishnaro shaanti sundarokaanti
Tumi eso biraher santap-bhanjan.
Dola daao bokkhe,
Enke daao chokkhe
Swaponer tuli diye maadhurir anjan.
Ene daao chitte
Rakter nritye
Bakulonikunjer modhukarogunjan.
Udbel utarol
Jamunar kallol,
Kampita benubane malayer chumban.
Aano nabo pallabe
Nartan ullol,
Ashoker shaakha gheri ballaribandhan.
এস’ এস’ বসন্ত, ধরাতলে Eso eso basanta 2 View song
এসো এসো বসন্ত, ধরাতলে—
আনো মুহু মুহু নব তান,
আনো নব প্রাণ,
নব গান,
আনো গন্ধমদভরে অলস সমীরণ,
আনো বিশ্বের অন্তরে অন্তরে
নিবিড় চেতনা ।
আনো নব উল্লাসহিল্লোল,
আনো আনো আনন্দছন্দের হিন্দোলা
ধরাতলে ।
ভাঙো ভাঙো বন্ধনশৃঙ্খল,
আনো, আনো উদ্দীপ্ত প্রাণের বেদনা
ধরাতলে ।
এসো থরথর-কম্পিত
মর্মরমুখরিত
মধু সৌরভপুলকিত
ফুল-আকুল মালতীবল্লীবিতানে
সুখছায়ে মধুবায়ে ।
এসো বিকশিত উন্মুখ,
এসো চিরউৎসুক,
নন্দনপথ-চিরযাত্রী ।
আনো বাঁশরিমন্দ্রিত মিলনের রাত্রি,
পরিপূর্ণ সুধাপাত্র
নিয়ে এসো ।
এসো অরুণচরণ কমলবরন
তরুণ উষার কোলে ।
এসো জ্যোৎস্নাবিবশ নিশীথে,
এসো নীরব কুঞ্জকুটীরে,
সুখসুপ্ত সরসীনীরে ।
এসো তড়িৎ শিখাসম ঝঞ্ঝাবিভঙ্গে,
সিন্ধুতরঙ্গদোলে ।
এসো জাগরমুখর প্রভাতে,
এসো নগরে প্রান্তরে বনে,
এসো কর্মে বচনে মনে।
এসো মঞ্জীরগুঞ্জর চরণে
এসো গীতমখর কলকন্ঠে।
এসো মঞ্জুল মল্লিকামাল্যে,
এসো কোমল কিশলয়বসনে।
এসো সুন্দর যৌবনবেগে
এসো দৃপ্ত বীর, নব তেজে।
ওহে দুর্মদ, কর’ জয়যাত্রা।
চল’ জয়পরাভব সমরে—
পবনে কেশররেণু ছড়ায়ে,
চঞ্চল কুন্তল উড়ায়ে ॥

Transliteration

Eso eso basanta dhoratole –
Aanomuhu muhu nabo taan, aano nabo prrn nabo gaan.
Aanogandhomadobhare alaso samiron.
Aanobishwer antare antare nibir chetona.
Aanonabo ullasohillol,
Aanoaano aanondochhander hindola dhoratole.
Esothorothoro-kampito marmaromukhorito nabapallabopulakito
Phul-aakul malotibollibitane – sukhochhaye madhubaaye.
Esobikoshito unmukha, eso chiroutsuko nandanpothochirojaatri.
Esospandito nandito chittoniloye gaane gaane praane praane.
Esoaronocharon kamalabarana taruno ushar kole.
Esojotsnabibosho nishithe, kolokollol totini-tire.
Suhkasupta sorosi-nire. Eso eso.
Esotorit-shikha-somo jhanjhacharone sindhutarangadole.
Esojaagoromukhoro probhate.
Esonagore praantore bone
Eso kormebochone mone. Eso eso.
Esomonjirogunjaro chorine.
Esogeetomukhoro kolokontthe.
Esomonjulo mollikamaalye.
Esokomal kisholoybosone.
Esosundara, joubanabege.
Esodripto bir nobo teje.
Ohedurmad, karojoyojaatra,
Cholojoraporabhaobo-sAamare
Pabane kesharorenu chhoraye,
Chanchalo kuntal uraaye.

অর্জুনমা মিৎ কিল ত্বং বনাঃ শাখাং মধুমতীমিম্ যথা সুপর্ণঃ প্রপতন্ পক্ষৌ নিহন্তি ভূম্যাম্ এবা নিহন্মি তে মনঃ।

চিত্রাঙ্গদাযথমে দ্যাবা পৃথিবী সদ্যঃ পর্যেতি সূর্যঃ এবা পর্যেতি তে মনঃ। উভয়ে। অক্ষৌ নৌ মধুসংকাশে অনীকং নৌ সমঞ্জনম্। অন্ত কৃণুস্ব মাং হৃদি মন ইন্নৌ সহাসতি ॥

ফুল্ল শাখা যেমন মধুমতী মধুরা হও তেমনি মোর প্রতি । বিহঙ্গ যথা উড়িবার মুখে পাখায় ভূমিরে হানে তেমনি আমার অন্তরবেগ লাগুক তোমার প্রাণে । – আকাশধরা রবিরে ঘিরি যেমন করি ফেরে, আমার মন ঘিরিবে ফিরি তোমার হৃদয়েরে । – আমাদের আঁখি হোক্ মধুসিক্ত, অপাঙ্গ হয় যেন প্রেমে লিপ্ত । হৃদয়ের ব্যবধান হোক্ মুক্ত, আমাদের মন হোক্ যোগযুক্ত ॥

Sources: Geetabitan.com · Rabindra Rachanabali (NLTR)