Dance dramas / Kaal Mrigaya

কালমৃগয়া

Kaal Mrigaya

Musical plays (Geetinatya) 1882 6 scenes 38 songs All songs

A musical play on the Ramayana hunt episode: King Dasharatha's sound-guided arrow, loosed at what he takes for a deer drinking in the dark, kills the blind hermit's only son.

Background & publication history

কালমৃগয়া গীতিনাট্য প্রথম প্রকাশ ১২৮৯ অগ্রহায়ণ ।

প্রথম অভিনয় ১৮৬২ সালের ২৩শে ডিসেম্বর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাসভবন । এতে রবীন্দ্রনাথ (বয়স ২১) অন্ধমুনি ও জ্যোতিরিন্দ্রনাথ (বয়স ৩৩) দশরথের অভিনয় করেন ।

হার্বার্ট স্পেন্সরের একটা লেখার মধ্যে পড়িয়াছিলাম যে, সচরাচর কথার মধ্যে যেখানে একটু হৃদয়াবেগের সঞ্চার হয় সেখানে আপনিই কিছু না কিছু সুর লাগিয়া যায় । বস্তুত রাগ দুঃখ আনন্দ বিস্ময় আমরা কেবলমাত্র কথা দিয়া প্রকাশ করি না, কথার সঙ্গে সুরও থাকে । এই কথাবার্তার আনুষঙ্গিক সুরটারই উৎকর্ষসাধন করিয়া মানুষ সংগীত পাইয়াছে । স্পেন্সরের এই কথাটা মনে লাগিয়াছিল – ভাবিয়াছিলাম, এই মত অনুসারে আগাগোড়া সুর করিয়া নানা ভাবকে গানের ভিতর দিয়া প্রকাশ করিয়া অভিনয় করিয়া গেলে চলিবে না কেন । আমাদের দেশে কথকতার কতকটা এই চেষ্টা আছে; তাহাতে বাক্য মাঝে মাঝে সুরকে আশ্রয় করে, অথচ তাহা তালমান-সংগত রীতিমত সংগীত নহে । ছন্দ হিসাবে অমিত্রাক্ষর ছন্দ যেমন, গান হিসাবে এও সেইরূপ । ইহাতে তালের কড়াকড় বাঁধন নাই, একটা লয়ের মাত্রা আছে । ইহার একমাত্র উদ্দেশ্য, কথার ভাবাবেগকে পরিস্ফুট করিয়া তোলা, কোন বিশেষ রাগিনী বা তালকে বিশুদ্ধ করিয়া প্রকাশ করা নহে । বাল্মিকীপ্রতিভার গানের বাঁধন সম্পূর্ণ ছিন্ন করা হয় নাই, তবু ভাবের অনুগমন করিতে গিয়া তালটাকে খাটো করিতে হইয়াছে । অভিনয়টাই মুখ্য হওয়াতে এই তালের ব্যতিক্রম শ্রোতাদিগকে দুঃখ দেয় না ।

বাল্মিকীপ্রতিভার গান সম্বন্ধে এই নূতন পন্থায় উৎসাহ বোধ করিয়া এই শ্রেনীর আরও একটা গীতিনাট্য লিখিয়াছিলাম । তাহার নাম কালমৃগয়া । দশরথ-কর্তৃক অন্ধমুনির পুত্রবধ তাহার নাট্যবিষয় । তেতলার ছাদে স্টেজ খাটাইয়া ইহার অভিনয় হইয়াছিল । ইহার করুণরসে শ্রোতারা অত্যন্ত বিচলিত হইয়াছিলেন । পরে এই গীতিনাট্যের অনেকটা অংশ বাল্মিকীপ্রতিভার সঙ্গে মিশাইয়া দিয়াছিলাম বলিয়া ইহা গ্রন্থাবলীর মধ্যে প্রকাশিত হয় নাই । ইহার অনেককাল পরে মায়ার খেলা বলিয়া আরও একটা গীতিনাট্য লিখিয়াছিলাম কিন্তু সেটা ভিন্ন জাতের জিনিষ । তাহাতে নাট্য মুখ্য নহে, গীতই মুখ্য । বাল্মিকীপ্রতিভা ও কালমৃগয়া যেমন গানের সূত্রে নাট্যের মালা, মায়ার খেলা তেমনি নাট্যের সূত্রে গানের মালা । ... বাল্মিকীপ্রতিভা ও কালমৃগয়া যে উৎসাহে লিখিয়াছিলাম সে উৎসাহে আর কিছু রচনা করি নাই । ঐ দুটি গ্রন্থে আমাদের সেই সময়কার একটা সংগীতের উত্তেজনা প্রকাশ পাইয়াছে ।

First performed 23 December 1882 at the house of Maharshi Debendranath Tagore; Tagore played the blind hermit, Jyotirindranath played Dasharatha. (The source page's '1862' is a misprint.)

Contents

Characters

  • King Dasharatha
  • The blind hermit
  • The hermit's son
  • Leela
  • The jester
  • Forest goddesses
  • The hunters
  • Forest deity

The script is currently available in Bengali only.

Scene 1

তপোবন

ঋষিকুমারের প্রবেশ

বেলা যে চলে যায়, ডুবিল রবি Bela je chole jay View song
বেলা যে চলে যায়, ডুবিল রবি ।
ছায়ায় ঢেকেছে ঘন অটবী ।
কোথা সে লীলা গেল কোথায় !
লীলা লীলা, খেলাবি আয় ।

Transliteration

Bela je chole jaay, dubilo robi.
Chhaayay dhekechhe ghano atobee.
Kotha se leela gelo kothaay !
Leela, leela, khelabi aay.

লীলার প্রবেশ

ও ভাই, দেখে যা, O bhai dekhe ja View song
লীলা
ও ভাই, দেখে যা,
কতফুল তুলেছি !
ঋষিকুমার
তুই আয় রে কাছে আয়,
আমি তোরে সাজিয়ে দি !
তোর হাতে মৃণাল-বালা,
তোর কানে চাঁপার দুল ।
তোর মাথায় বেলের সিঁথি,
তোর খোঁপায় বকুল ফুল !

Transliteration

O bhaai,  dekhe jaa,
Kato phul tulechhi !
Tui aay re kaachhe aay,
Aami    tore saajiye di.
Tor    haate mrinal-baala,
Tor    kaane chnaapar dool,
Tor    maathay beler snithi,
Tor    khnopay bokul phul.
ও দেখবি রে ভাই, আয় রে ছুটে O dekhbi re bhai View song
লীলা
ও, দেখবি রে ভাই, আয় রে ছুটে,
মোদের বকুল গাছে
রাশি রাশি হাসির মত
ফুল কত ফুটেছে ।
কত গাছের তলায় ছড়াছড়ি
গড়াগড়ি যায়—
ও ভাই, সাবধানেতে আয় রে হেথা,
দিস নে দ'লে পায় !

Transliteration

O, dekhbi re bhaai, aay re chhute,
Moder bokul gaachhe
Raashi raashi haasir mato
Phul kato phutechhe.
Kato gaachher talay charaachari
Garaagari jaay -
O bhaai, saabdhanete aay re hetha,
Dis ne dole paay !
কাল সকালে উঠব মোরা Kal sakale uthbo mora View song
লীলা
কাল সকালে উঠব মোরা
যাব নদীর কূলে—
শিব গড়িয়ে করব পুজো,
আনব কুসুম তুলে ।
ঋষিকুমার
মোরা ভোরের বেলা গাঁথব মালা,
দুলব সে দোলায়,
বাজিয়ে বাঁশি গান গাহিব
বকুলের তলায় ।
লীলা
না ভাই, কাল সকালে মায়ের কাছে
নিয়ে যাব ধ'রে,
মা বলেছে ঋষির সাজে
সাজিয়ে দেবে তোরে !
ঋষিকুমার
সন্ধ্যা হয়ে এল যে ভাই,
এখন যাই ফিরে—
একলা আছেন অন্ধ পিতা
আঁধার কুটীরে ।

Transliteration

Kaal sakale utthbo mora,
Jaabo nodir kule,
Shib goriye korbo pujo,
Aanbo kusum tule.
Mora bhorer belay gnaathbo maala,
Dulbo se dolaay,
Baajiye bnaashi gaan gaahibo
Bokuler tolaay.
Na bhaai, kaal sokale maayer kaachhe
Niye jabo dhore,
Maa bolechhe rishir saaje
Sajiye debe tore.
Sondhya hoye elo je bhaai,
Ekhon jaai phire -
Ekla aachhen andho pita
Aandhar kutire.

Scene 2

বন

বনদেবীগণ

সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া Samukhete bohichhe totini View song
প্রথম
সমুখেতে বহিছে
তটিনী,   দুটি তারা আকাশে ফুটিয়া।
দ্বিতীয়
বায়ু বহে পরিমল লুটিয়া
তৃতীয়
সাঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া॥
চতুর্থ
দিবস বিদায় চাহে,   যমুনা বিলাপ গাহে–

সায়াহ্নেরই রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া॥

এসো বঁধু, তোমায় ডাকি– দোঁহে হেথা বসে থাকি,
প্রথম
আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি,

আঁখি-’পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া॥

Transliteration

Samukhete bohichhe totini,   duti taara aakashe phutiya.
Baayu bahe porimalo lutiya
Snaajer adhar hote mlaan haasi porichhe tutiya.
Dibas bidaay chaahe saraju bilap gaahe
Sayanneri ranga paaye knede knede porichhe lutiya.
Eso bnadhu, tomay daaki -   dnohe heta bose thaaki,
Aakasher paane cheye jaloder khela dekhi,
Aankhi-pare taaraguli eke eke uthibe phutiya.
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়, Phule phule dhole dhole View song
সকলে
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়,
কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায় !

Transliteration

Phule phule dhole dhole bahe kiba mridu baay,
Totini hillolo tule kallole choliya jaay
Piko kiba kunje kunje kuhu kuhu kuhu gaay,
Ki jaani kisero laagi praano kore haay haay!
নেহারো লো সহচরী Neharo lo sahachori View song
প্রথম
নেহার' লো সহচরি,
কানন আঁধার করি,
ওই দেখ বিভাবরী আসিছে ।
দ্বিতীয়
দিগন্ত ছাইয়া
শ্যাম মেঘরাশি থরে থরে ভাসিছে ।
তৃতীয়
আয়, সখি, এই বেলা
মাধবী মালতী বেলা
রাশি রাশি ফুটাইয়ে কানন করি আলা ।
চতুর্থ
ওই দেখ নলিনী উথলিত সরসে ।
অফুট-মুকুল-মুখী মৃদু মৃদু হাসিছে ।
সকলে
আসিবে ঋষিকুমার কুসুমচয়নে,
ফুটায়ে রাখিয়া দিব তারি তরে সযতনে ।
নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি,
কচি হাত বাড়াইয়ে পায় যেন কাছে !

Transliteration

Neharo lo sahochori,
Kaanono aandharo kori,
Oi dekho bibhabori aasichhe.
Diganto chhaaiya
Shyamo meghoaraashi thare thare bhaasichhe.
Aay sokhi, ei bela,
Maadhobi maaloti bela
Raashi raashi phutaiye kaanano kori aala.
Oi dekho nolini utholito sarose.
Aphuto-mukulo-mukhi mridu mridu haasichhe.
Aasibe rishikumar kusumochayone,
Phutaye rakhiya dibo taari tare sajatane.
Nichu nichu shaakhate phote jeno phulguli,
Kochi haat baaraye paay jeno kaachhe.

Scene 3

কুটীর

অন্ধ ঋষি ও ঋষিকুমার

বেদপাঠ

অন্তরিক্ষোদরঃ কোশো ভূমিবুধ্নো ন জীর্য্যতি দিশো হস্য স্রক্তয়ো দ্যৌরস্যোত্তরং বিলং স এষ কোশোবসুধানস্তস্মিন্বিশ্বমিদং শ্রিতম্ ॥ তস্য প্রাচী দিগ্ জুহূর্নাম সহমানা নাম দক্ষিণা রাজ্ঞী নাম প্রতীচী সুভূতা নামোদীচী তাসাং বায়ুর্ব্বৎসঃ স য এতমেবংদিশাং বৎসং বেদ ন পুত্র রোদং রোদিতি সোহহমেতমেবং বায়ুং দিশাং বৎসং বেদ মা পুত্ররোদং রুদম্ ॥

জল এনে দে রে বাছা তৃষিত কাতরে Jol ene de re View song
অন্ধ ঋষি
জল এনে দে রে বাছা তৃষিত কাতরে ।
শুকায়েছে কণ্ঠ তালু, কথা নাহি সরে ।

Transliteration

Jal ene de re baachha, trishito kaatore !
Shukayechhe kantho taalu, katha naahi sare.

মেঘগর্জ্জন

না না কাজ নাই, যেও না বাছা,— Na na kaj nai jeo na View song
না না কাজ নাই, যেও না বাছা,—
গভীরা রজনী, ঘোর ঘন গরজে,
তুই যে এ অন্ধের নয়নতারা ।
আর কে আমার আছে !
কেহ নাই, কেহ নাই—
তুই শুধু রয়েছিস হৃদয় জুড়ায়ে—
তোরেও কি হারাব বাছা রে,
সে ত প্রাণে স'বে না !

Transliteration

Na, na, kaaj naai, jeo na baachha -
Gobhira rajoni, ghor ghon o garoje -
Tui je e andher nayon taara.
Aar ke aamar aachhe !
Keho naai, keho naai -
Tui shudhu royechhis hridaye juraye.
Toreo ki haarabo baachha re -
Se to praane sobe na.
আমা-তরে অকারণে Ama tare akarane View song
ঋষিকুমার
আমা-তরে অকারণে, ওগো পিতা, ভেবো না ।
অদূরে সরযূ বহে, দূরে যাব না ।
পথ যে সরল অতি,
চপলা দিতেছে জ্যোতি,
তবে কেন, পিতা, মিছে ভাবনা ।
অদূরে সরযূ বহে, দূরে যাব না ।

Transliteration

Aama-tare akaarane, ogo pita, bhebo na.
Adure sarajo bahe, dure jaabo na.
Patho je saralo oti,
Chapala ditechhe jyoti,
Tabe keno, pita, michhe bhaabona.
Adure sarajo bahe, dure jaabo na.

প্রস্থান

Scene 4

বন

বনদেবতা

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া (সঘন ঘন ছাইল) Gahano ghano chhailo View song
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া।

     স্তিমিত দশদিশি, স্তম্ভিত কানন,

     সব চরাচর আকুল– কী হবে কে জানে

     ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা॥

     চমকে চমকে সহসা দিক উজলি

     চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি

     থরথর চরাচর পলকে ঝলকিয়া

     ঘোর তিমিরে ছায় গগন মেদিনী

     গুরুগুরু নীরদ গরজনে স্তব্ধ
আঁধার ঘুমাইছে,

     সহসা উঠিল জেগে প্রচন্ড সমীরন–
কড়কড় বাজ॥

Transliteration

Gahono ghano chhaailo gagono ghanaiya.
Stimito dasho dishi, stambhito kaanano,
Sabo characharo aakulo -   ki habe ke jaane
Ghora rajoni, dikolalona bhayobibhala.
Chamoke chamoke sahosa dik ujoli
Chokite chokite maati chhutilo bijoli
Tharotharo charachar paloke jhalokiya
Ghor timire chhaay gagone medini
Guruguru niradogarojane stabdho aandhar ghumaitechhe,
Sahosa  utthilo jege prochando somiran -   karokaro baaj.

প্রস্থান

বনদেবীগণের প্রবেশ

গগনে ঘনঘটা, শিহরে তরুলতা, Rim jhim ghano ghano View song
রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে ।
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা,
ময়ূর ময়ূরী নাচিছে হরষে ।
দিশি দিশি সচকিত দামিনী চমকিত,
চমকি উঠিছে হরিণী তরাসে !

Transliteration

Rim jhim ghano ghano re baroshe.
Gagone ghanoghata,  shihare torulata,
Moyuro moyuree naachiche haroshe.
Dishi dishi sachokito,   daaminee chamokito,
Chamoki utthichhe horinee tarase.
আয় লো সজনি, সবে মিলে Ay lo sajani sabe mile View song
সকলে
আয় লো সজনি, সবে মিলে !
ঝর ঝর বারিধারা,
মৃদু মৃদু গুরু গুরু গর্জ্জন,
এ বরষা-দিনে,
হাতে হাতে ধরি ধরি
গাব মোরা লতিকাদোলায় দুলে !
প্রথম
ফুটাব যতনে কেতকী কদম্ব অগণন ।
দ্বিতীয়
মাখাব বরণ ফুলে ফুলে ।
তৃতীয়
পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা—
চতুর্থ
লতিকা বাঁধিব গাছে তুলে ।
প্রথম
বনেরে সাজায়ে দিব, গাঁথিব মুকুতাকণা
পল্লবশ্যাম-দুকূলে ।
দ্বিতীয়
নাচিব, সখি, সবে নবঘন-উৎসবে
বিকচ বকুলতরু-মূলে !

Transliteration

Aay lo sajani, sobe mile -
Jharo jharo baaridhaara,
Mridu mridu guru guru garjan -
E barosha-dine,
Haate haate dhori dhori
Gaabo mora lotika-dolay dule !
Phutabo jatone ketoki kadombo agonano,
Maakhabo barono phule phule.
Piyabo nobin solil, piyasito torulata -
Lotika bnaadhibo gaachhe tule.
Bonere saajaye dibo, gnaathibo mukutakona
Pallaboshyamodukule.
Naachibo, sokhi, sobe naboghono-utsabe
Bikacho bokulotaru-mule !

ঋষিকুমারের প্রবেশ

কী ঘোর নিশীথ Ki ghor nisitho View song
ঋষিকুমার
কি ঘোর নিশীথ, নীরব ধরা !
 পথ যে কোথায় দেখা নাহি যায়,
 জড়ায়ে যায় চরণে লতাপাতা ।
 যাই, ত্বরা ক'রে যেতে হবে
 সরযূতটিনী-তীরে—
 কোথায় সে পথ !
 ওই কল কল রব !
 আহা, তৃষিত জনক মম,
 যাই তবে যাই ত্বরা ।
বনদেবীগণ
এই ঘোর আঁধার, কোথা রে যাস !
 ফিরিয়ে যা, তরাসে প্রাণ কাঁপে !
 স্নেহের পুতুলি তুই,
 কোথা যাবি একা এ নিশীথে !
 কি জানি কি হবে, বনে হবি পথহারা !
ঋষিকুমার
না, কোরো না মানা, যাব ত্বরা ।
 পিতা আমার কাতর তৃষায়,
 যেতেছি তাই সরযূনদীতীরে ।

Transliteration

Ki ghor nishitho, nirabo dhara !
Path je kothay dekha naahi jaay,
Jaraye jaay charone latapaata.
Jaai, twara kore jete habe,
Sarajutotini-tire -
Kothay se path !
Oi kalo kalo rab !
Aaha, trishito janak mamo,
Jaai tabe jaai twara.
মানা না মানিলি, তবুও চলিলি, Mana na manili View song
বনদেবীগণ
মানা না মানিলি, তবুও চলিলি,
কি জানি কি ঘটে !
অমঙ্গল হেন প্রাণে জাগে কেন,
থেকে থেকে যেন প্রাণ কেঁদে ওঠে !
রাখ্ রে কথা রাখ্, বারি আনা থাক্,
যা ঘরে যা ছুটে !
অয়ি দিগঙ্গনে, রেখো গো যতনে
অভয়স্নেহছায়ায় !
অয়ি বিভাবরী, রাখ বুকে ধরি
ভয় অপহরি রাখ এ জনায় !
এ যে শিশুমতি, বন ঘোর অতি—
এ যে একেলা অসহায় !

Transliteration

Maana naa maanili, tabuo chalili,
Ki jaani ki ghate !
Amangal heno praane jaage keno -
Theke theke jeno praan knede otthe !
Raakh re katha raakh, baari aana thaak,
Ja, ghare ja chhute !
Oi digangane, rekho go jatone
Abhay snehochhaayay !
Ayi bibhabori, raakh buke dhori
Bhay apohari, raakh e janay !
E je shishumoti, bon ghor oti -
E je ekela asahay !

প্রস্থান

Scene 5

শিকারীগণের প্রবেশ

বনে বনে সবে মিলে Bone bone sobe mile View song
বনে বনে সবে মিলে চলো হো!

চলো হো!
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়।
         এমন
রজনী বহে যায় রে।
ধনুর্বাণ বল্লম লয়ে হাতে
         আয়
আয় আয়, আয় রে।
         বাজা
শিঙা ঘন ঘন–
         শব্দে
কাঁপিবে বন,
         আকাশ
ফেটে যাবে,
         চমকিবে
পশু পাখি সবে,
         ছুটে
যাবে কাননে কাননে,
চারি দিক ঘিরে যাব পিছে পিছে।

হোঃ হোঃ হোঃ হোঃ॥

Transliteration

Bone bone sobe mile chalo ho ! Chalo ho !
Chhute aay, shikare ke re jaabi aay !
Emon rajonee bohe jaay re !
Dhanu baan ballam loye haate
Aay aay aay aay re !
Baaja shinga ghano ghano -
Shabde knaapibe bono,
Aakasho phete jaabe,
Chamokibe poshu paakhi sabe,
Chhute jaabe kaanone kaanone,
Chaari dik ghire jaabo pichhe pichhe,
Ho ho ho ho !

দশরথের প্রবেশ

জয়তি জয় জয় রাজন্ Joyoti joy joy View song
শিকারীগণ
জয়তি জয় জয় রাজন্ বন্দি তোমারে,
কে আছে তোমা সমান ।
ত্রিভুবন কাঁপে তোমার প্রতাপে,
তোমারে করি প্রণাম !

Transliteration

Jayoti joy joy rajon, bondi tomare
Ke aachhe toma -soman.
Tribhubon knaape tomar protape !
Tomare kori pronam !

শিকারীদের প্রতি

গহনে গহনে যা রে তোরা Gahone gahone ja re tora View song
দশরথ
গহনে গহনে যা রে তোরা,
নিশি ব'হে যায় যে !
তন্ন তন্ন করি অরণ্য
করী বরাহ খোঁজ্ গে !
এই বেলা যা রে !
নিশাচর পশু সবে
এখনি বাহির হবে—
ধনুর্ব্বাণ নে রে হাতে, চল্ ত্বরা চল্ ।
জ্বালায়ে মশাল আলো এই বেলা আয় রে !

Transliteration

Gahone gahone jaa re tora -   nishi bohe jaay je !
Tanno tanno kori aronyo, kori baraho khnoj ge !
Ei bela ja re.
Nishacharo poshu sabe, ekhoni baahir habe,
Dhanurbaan ne re haate, chal twara chal.
Jwaalaye mashal-aalo, ei bela aay re !

প্রস্থান

চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা আগে যাই Chol chol bhai View song
প্রথম শিকারী
চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা আগে যাই ।
দ্বিতীয়
প্রাণপণ খোঁজ্ এ বন সে বন,
 চল্ মোরা ক’জন ও দিকে যাই ।
প্রথম
না না ভাই, কাজ নাই
 হোথা কিছু নাই, কিছু নাই—
 ওই ঝোপে যদি কিছু পাই ।

বরা বরা—

আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার,
 চুপি চুপি আয়,চুপি চুপি আয় অশথতলায়—
 এবার ঠিকঠাক হয়ে সব থাক্ ।
 সাবধান ধরো বাণ, সাবধান ছাড়ো বাণ ।
 গেল গেল, ঐ ঐ, পালায় পালায়,চল্ চল্ ।
 ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই ।

Transliteration

Chal chal bhaai,
Twara kore mora aage jaai.
Praan pon khonj e bon, se bon,
Chal mora ka-jon o dike jaai.
Na na bhaai, kaaj naai -
Hetha kichhu naai - kichhu naai -
Oi jhope jodi kichhu paai.
Bora ! Bora !
Aare, dnaara, dnaara, eto byasto hole phoskabe shikar.
Chupi chupi aay, chupi chupi aay ashothotolay,
Ebar thikthak hoye sobe thaak -
Saabdhan, dharo baan -
Saabdhan, chharo baan.
Gelo gelo, oi oi paalay paalay, chal chal.
Chhot re pichhe, aay re twara jaai.

প্রস্থান

বিদূষকের সভয়ে প্রবেশ

প্রাণ নিয়ে ত সট্কেছি রে, Pran niye to sotkechhi 2 View song
বিদূষক
প্রাণ নিয়ে ত সট্কেছি রে,
ওরে বরা, করবি এখন কি !
বাবা রে !
আমি চুপ ক'রে এই
আমড়াতলায় লুকিয়ে থাকি ।
এই মরদের মুরদখানা,
দেখেও কি রে ভড়্কালি না—
বাহাবা, সাবাস তোরে,
সাবাস্ রে তোর ভরসা দেখি ।
গরীব ব্রাহ্মণের ছেলে
ব্রাহ্মণীরে ঘরে ফেলে
কোথা এলেম এ ঘোর বনে !
মনে আশা ছিল মস্ত
চলবে ভাল দক্ষিণ হস্ত—
হা রে রে পোড়া কপাল,
তাও যে দেখি কেবল ফাঁকি !

Transliteration

Praan niye to sotkechhi re,
Ore bora, korbi ekhon ki.
Baaba re, aami chup kore ei
Aamratolay lukiye thaaki.
Ei moroder murodkhana,
Dekheo ki re bharkali na.
Bahoba! Saabas tore,
Saabas re tor bhorsha dekhi.
Gorib braamhoner chhele
Bramhonire ghore phele
Kotha elem e ghor bone,
Mone aasha chhilo masto,
Cholbe bhaalo dokhin hasto,
Ha re re pora kapal,
Taao je dekhi kebal phaanki.

শিকারীগণের প্রবেশ

শিকারীগণঠাকুরমশয়, দেরি না সয়— তোমার আশায় সবাই ব’সে । শিকারেতে হবে যেতে, মিহি কোমর বাঁধ ক’ষে ! বন বাদাড় সব ঘেঁটেঘুঁটে, আমরা মরি খেটেখুটে, তুমি কেবল লুটেপুটে পেট পোরাবে ঠেসেঠুসে !

কাজ কি খেয়ে, তোফা আছি— Thakurmashoy deri na View song
বিদূষক
কাজ কি খেয়ে, তোফা আছি—
 আমায় কেউ না খেলেই বাঁচি !
 শিকার করতে যায় কে মরতে—
 ঢুঁসিয়ে দেবে বরা' মোষে !
 ঢুঁ খেয়ে ত পেট ভরে না,
 সাধের পেটটি যাবে ফেঁসে ।

Transliteration

Thaakurmashai, deri na say,
Tomar aashay sabai bose.
Shikare habe jete,
Mihi komor bnaadho koshe!
Bon baadar sab ghneteghnute,
Aamra mori khetekhute,
Tumi kebol lute pute
Pet porabe thesethuse.
Kaaj ki kheye, topha aachhi,
Aamay keu na khelei bnaachi!
Shikar korte jaay ke morte,
Dhnusiye debe bora moshe!
Dhnu kheye to pet bhore na,
Saadher petti jaabe phnese.

হাসিতে হাসিতে শিকারীগণের প্রস্থান

আঃ বেঁচেছি এখন Ah bechechhi ekhon 1 View song
বিদূষক
আঃ, বেঁচেছি এখন !
শর্ম্মা ও দিকে আর নন ।
গোলেমালে ফাঁকতালে সটকেছি কেমন ।
বাবা ! দেখে বরা'র দাঁতের পাটি
লেগেছিল দাঁত-কপাটি,
পড়ল খ'সে হাতের লাঠি
কে জানে কখন ।
চুলগুলা সব ঘাড়ে খাড়া,
চক্ষুদুটো মশাল-পারা,
গোঁ ভরে হেঁট-মুখে তাড়া
কল্লে সে যখন—
রাস্তা দেখতে পাই নে চোখে,
পেটের মধ্যে হাত পা ঢোকে,
চুপসে গেল ফাঁপা ভুঁড়ি
শঙ্কাতে তখন ।

Transliteration

Aahh   bnechechhi ekhon.
Sharma odike aar non.
Golemaale phnaktaale sotkechhi kemon.
Baaba! Dekhe barar dnaater paati,
Legechhilo dnaatkapati,
Porlo khose haater laathi
Ke jaane kakhon.
Chulgulo sob ghaare khaara,
Chokkhu duto moshal-paara,
Gno bhore hnet-mukhe taara
Kolle se jokhon -
Raasta dekte paaine chokhe,
Peter modhye haat paa dhoke,
Chupse gelo phnaapa bhnuri
Shonkaate takhon.

প্রস্থান

শিকার স্কন্ধে শিকারীগণের প্রবেশ

এনেছি মোরা এনেছি মোরা Enechhi mora enechhi 1 View song
এনেছি মোরা এনেছি মোরা
রাশি রাশি শিকার !
করেছি ছারখার,
সব করেছি ছারখার !
বনবাদাড় তোলপাড়,
করেছি রে উজাড় !

Transliteration

Enechhi mora enechhi mora raashi raashi luter bhaar.
Sob korechhi chhaarkhaar
Kato graam polli lute-pute korechhi ekakaar.

গাইতে গাইতে প্রস্থান

বনদেবীদের প্রবেশ

কে এল আজি এ ঘোর নিশীথে Ke elo aji View song
কে এল আজি এ ঘোর নিশীথে
সাধের কাননে শান্তি নাশিতে ।
মত্ত করী যত পদ্মবন দলে
বিমল সরোবর মন্থিয়া,
ঘুমন্ত বিহগে কেন বধে রে
সঘনে খর শর সন্ধিয়া !
তরাসে চমকিয়ে হরিণ হরিণী
স্খলিত চরণে ছুটিছে !
স্খলিত চরণে ছুটিছে কাননে,
করুণনয়নে চাহিছে ।
আকুল সরসী, সারস সারসী
শরবনে পশি কাঁদিছে ।
তিমির দিগভরি ঘোর যামিনী,
বিপদ ঘনছায়া ছাইয়া ।
কি জানি কি হবে, আজি এ নিশীথে,
তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া !

Transliteration

Ke elo aaji e ghor nishithe,
Saadhero kaanane shaanti naashite.
Matto kori jato paddobono dale
Bimalo sarobaro monthiya,
Ghumanto bihage keno bodhe re
Saghane kharo sharo sondhiya !
Tarase chamokiye horino-horini
Skholito charone chhutichhe !
Skholito charone chhutichhe kaanone,
Koruno-nayone chaahichhe.
Aakul sarosi, saaraso-saarosi
Sharo-bone poshi knaadichhe.
Timir dig bhori ghoro jaamini,
Bipad ghano chhaaya chhaaiya.
Ki jaani ki habe aaji e nishithe,
Tarase praan otthe knaapiya.

প্রস্থান

দশরথের প্রবেশ

না জানি কোথা এলুম, এ যে ঘোর বন Na jani kotha eloom View song
দশরথ
না জানি কোথা এলুম, এ যে ঘোর বন ।
কোথা গেল সে করিশিশু, কোথা লুকাল !
একে ত জটিল বন, তাহে আঁধার ঘন !
যাক্-না যাবে সে কত দূর, কত দূর—
যাব পিছে পিছে—
না না না না, ও কি শুনি !
ওই সে সরযূতীরে করিছে সলিল পান
শবদ শুনি যে ওই, এই তবে ছাড়ি বাণ !

Transliteration

Naa jaani kotha elum, e je ghor bon.
Kotha gelo se kori-shishu, kotha lukalo.
Eke to jotil bon, taahe aandhar ghano !
Jaak-na jaabe se kato dur kato dur -
Jaabo pichhe pichhe,
Naa naa naa naa o ki shuni.
Oi se saroju-tire korichhe solilo paan,
Shabdo shuni je oi, ei taabe chhaari baan.

নেপথ্যে বনদেবীগণ

হায় কি হ'ল ! হায় কি হ'ল ! Haay ki holo View song
হায় কি হ'ল ! হায় কি হ'ল !

বাণাহত ঋষিকুমারের নিকট দশরথের গমন

কী করিনু হায় Ki korinu hay View song
দশরথ
কি করিনু হায় !
 এ ত নয় রে করিশিশু, ঋষির তনয় !
 নিঠুর প্রখর বাণে রুধিরে আপ্লুতকায়
 কার রে প্রাণের বাছা ধুলাতে লুটায় !
 কি কুলগ্নে না জানি রে ধরিলাম বাণ,
 কি মহাপাতকে কার বধিলাম প্রাণ !
 দেবতা, অমৃতনীরে হারা-প্রাণ দাও ফিরে,
 নিয়ে যাও মায়ের কোলে মায়ের বাছায় !

Transliteration

Ki korinu haay !
E to noy re kori-shishu. Rishir tanoy !
Nitthur prokhar baane rudhire aaplutokaay,
Kaar re praaner baachha dhulate lutay.
Ki kulagne na jaani re dhorilam baan,
Ki mahapaatke kaar bodhilam praan.
Debota, amritonire haara-praan daao phire,
Niye jaao maayer kole maayer baachhay !

মুখে জলসিঞ্চন

কি দোষ করেছি তোমার, Ki dos korechhi tomar View song
ঋষিকুমার
কি দোষ করেছি তোমার,
কেন গো হানিলে বাণ !
একই বাণে বধিলে যে
দুটি অভাগার প্রাণ !
শিশু বনচারী আমি
কিছুই নাহিক জানি—
ফল মূল তুলে আনি,
করি সামবেদ গান !
জন্মান্ধ জনক মম
তৃষায় কাতর হয়ে
রয়েছেন পথ চেয়ে—
কখন যাব বারি লয়ে ।
মরণান্তে নিয়ে যেও,
এ দেহ তাঁর কোলে দিও—
দেখো, দেখো ভুলোনাকো,
কোরো তাঁরে বারিদান !
মার্জ্জনা করিবেন পিতা,
তাঁর যে দয়ার প্রাণ !

Transliteration

Ki dosh korechhi tomar,
Keno go haanile baan.
Eki baane bodhile je
Duti abhaagar praan.
Shishu banochari aami,
Kichhui naahiko jaani,
Phal mul tule aani,
Kori saambed gaan !
Janmaandho janako mamo
Trishay kaator hoye
Royechen patho cheye
Kakhon jaabo baari loye.
Maronante niye jeyo,
E deho tnaar kole diyo,
Dekho dekho, bhulo naako,
Koro taare baari daan !
Marjona koriben pita -
Tnaar je doyaar praan !

মৃত্যু

Scene 6

কুটীর

অন্ধ ঋষি

আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে Amar pran je byakul View song
অন্ধঋষি
আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে—
হা তাত, একবার আয় রে !
ঘোরা রজনী, একাকী
কোথা রহিলে এ সময়ে !
প্রাণ যে চমকে মেঘগরজনে—
কী হবে কে জানে !

Transliteration

Aamar praan je byakulo hoyechhe,
Haa taato, ekbar aay re !
Ghora rajoni, ekaaki,
Kotha rohile e samaye !
Praan je chamoke meghogarojane,
Ki hobe ke jaane !

লীলার প্রবেশ

বল বল পিতা, কোথা সে গিয়েছে ! Bolo bolo pita View song
বল বল পিতা, কোথা সে গিয়েছে !
কোথা সে ভাইটি মম, কোন্ কাননে !
কেন তাহারে নাহি হেরি !
খেলিবে সকালে আজ বলেছিল সে,
তবু কেন এখন না এল?
বনে বনে ফিরি "ভাই' "ভাই' করিয়ে,
কেন গো সাড়া পাই নে !

Transliteration

Balo balo pita, kotha se giyechhe !
Kotha se bhaaiti mamo, kon kaanone,
Keno taahare naahi heri !
Khelibe sakale aaj bolechhilo se,
Tobu keno ekhano na elo.
Bone bone phiri 'Bhaai' 'Bhaai' koriye,
Keno go saara paai ne !
কে জানে কোথা সে ! Ke jane kotha se View song
অন্ধ
কে জানে কোথা সে !
প্রহর গণিয়া গণিয়া বিরলে
তারি লাগি ব'সে আছি !
একা হেথা, কুটীরদুয়ারে—
বাছা রে এলি নে !
ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে—
জল আনিয়ে কাজ নাই,
তুই যে আমার পিপাসার জল !
কেন রে জাগিছে মনে ভয় !
কেন আজি তোরে,
হারাই হারাই মনে হয় !
কে জানে !

Transliteration

Ke jaane kotha se !
Proharo goniya goniya birale
Taari laagi bose aachhi.
Eka hetha, kutiroduwaare -
Baachha re, eli ne !
Twara aay, twara aay, aay re,
Jal aaniye kaaj naai -
Tui je aamar pipasar jal !
Keno re jaagiche mone bhoy !
Keno aaji tore, haarai-haarai
Mone hoy ke jaane.

লীলার প্রস্থান

মৃতদেহ লইয়া দশরথের প্রবেশ

এতক্ষণে বুঝি এলি রে ! Etokhone bujhi eli re View song
অন্ধ
এতক্ষণে বুঝি এলি রে !
হৃদিমাঝে আয় রে, বাছা রে !
কোথা ছিলি বনে, এ ঘোর রাতে,
এ দুর্য্যোগে, অন্ধ পিতারে ভুলি !
আছি সারানিশি হায় রে
পথ চাহিয়ে, আছি তৃষায় কাতর—
দে মুখে বারি, কাছে আয় রে !

Transliteration

Etokhone bujhi eli re !
Hridi-maajhe aay re, baachha re !
Kotha chhili bone, E ghor raate,
E durjoge, andho pitare bhuli !
Aachhi saaranishi haay re
Poth chaahiye, aachhi trishay kaator,
De mukhe baari, kaachhe aay re !
অজ্ঞানে কর হে ক্ষমা, তাত, ধরি চরণে— Agyane karo he khama View song
দশরথ
অজ্ঞানে কর হে ক্ষমা, তাত, ধরি চরণে—
কেমনে কহিব, শিহরি আতঙ্কে !
আঁধারে সন্ধানি শর খরতর
করী-ভ্রমে বধি তব পুত্রবর,
গ্রহদোষে পড়েছি পাপপঙ্কে !

Transliteration

Agyane karo hey khama taato, dhori charone -
Kemone kohibo, shihori aatonke !
Andhare sandhani sharo kharotaro,
Koree-bhrame bodhi tabo putrobaro,
Grohodoshe porechhi paapopanke !

দশরথ-কর্ত্তৃক ঋষির নিকটে ঋষিকুমারের মৃতদেহ-স্থাপন

কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয় ! Ki bolile ki shunilam View song
অন্ধ
কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয় !
এই যে জল আনিবারে গেল সে সরযূতীরে—
কার সাধ্য বধে, সে যে ঋষির তনয় !
সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে,
আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে !
না না না, কোথা সে আছে— এনে দে আমার কাছে,
সারা নিশি জেগে আছি বিলম্ব না সয় !
এখনো যে নিরুত্তর— নাহি প্রাণে ভয় !
রে দুরাত্মা— কী করিলি—

Transliteration

Ki bollile, ki sunilam, e ki kobhu hoy!
Ei je jal aanibaare, gelo se sarajutire,
Kaar saadhya badhe, se je rishiro tanay!
Sukumaar shishu se je, sneher baachhare,
Aachhe ki nisthur keho, bodhibe je taare.
Na na na, kotha se aachhe, ene de aamar kaachhe,
Saara nishi jege aachhi bilambo na soy!
Ekhono je niruttar -   naahi praane bhoy.
Re duratma, ki korili -

অভিশাপ

পুত্রব্যসনজং দুঃখং যদেতন্মম সাংপ্রতম্ । এবং ত্বং পুত্রশোকেন রাজন্ কালং করিষ্যসি ॥

ক্ষমা কর মোরে তাত, Khoma karo more tato View song
দশরথ
ক্ষমা কর মোরে তাত,
আমি যে পাতকী ঘোর,
না জেনে হয়েছি দোষী,
মার্জ্জনা নাহি কি মোর !
ও ! সহে না যাতনা আর,
শান্তি পাইব কোথায়—
তুমি কৃপা না করিলে
নাহি যে কোন উপায় !
আমি দীন হীন অতি—
ক্ষম ক্ষম কাতরে,
প্রভু হে, করহ ত্রাণ
এ পাপের পাথারে ।

Transliteration

Khama karo more tato,
Aami je paatoki ghor,
Na jene hoyechhi doshi,
Maarjona naahi ki mor!
O! Sahe na jatona aar,
Shaanti paaibo kothay -
Tumi kripa na korile
Naahi je kono upaay!
Aami deen heen oti -
Khamo khamo kaatore,
Probhu hey, karoho traan
E paaper paathare.

অন্ধআহা, কেমনে বধিল তোরে ! তুই যে স্নেহের পুতলি, সুকুমার শিশু ওরে ! বড় কি বেজেছে বুকে, বাছা রে, কোলে আয়, কোলে আয় একবার— ধূলোতে কেন লুটায়ে, রাখিব বুকে ক’রে !

কিয়ৎক্ষণ স্তব্ধভাবে অবস্থান ও অবশেষে উঠিয়া দাঁড়াইয়া দশরথের প্রতি

শোক তাপ গেল দূরে, Aha kemone bodhilo tore View song
শোক তাপ গেল দূরে,
মার্জ্জনা করিনু তোরে !

Transliteration

Aaha, kemone bodhilo tore !
Tui je sneher putali, sukumar shishu ore !
Baro ki bejechhe buke, baachha re,
Kole aay, kole aay ekbar,
Dhulate keno lutaye, raakhibo buke kore.

পুত্রের প্রতি

যাও রে অনন্তধামে Jao re anantadhame View song
যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি ।
জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে,
কেবলি আনন্দস্রোত চলিছে প্রবাহি !
যাও রে অনন্তধামে, অমৃতনিকেতনে,
অমরগণ লইবে তোমা উদারপ্রাণে !
দেব-ঋষি, রাজ-ঋষি, ব্রহ্ম-ঋষি যে লোকে
ধ্যানভরে গান করে এক তানে !
যাও রে অনন্তধামে জ্যোতিময় আলয়ে,
শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে—
যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান,
যাও বৎস, যাও সেই দেবসদনে !

Transliteration

Jaao re anontodhaame moho maaya paashori
Dukkho aandharo jetha kichhui naahi.
Jara naahi, maron naahi, shok naahi je loke,
Kebali aanondosroto cholichhe probaahi !
Jaao re anontodhaame, amrito-niketane,
Amarogano loibe toma udaar-praane.
Deb rishi, raaj rishi, bromho rishi je loke
Dhyaanbhare gaan kore ek taane !
Jaao re anontodhaame, jyotirmayo aaloye,
Shubhro sei chiro-bimal punyo kirane -
Jaay jetha daanobroto, sotyobroto, punyobaan,
Jaao batso, jaao sei debo-sadane !

যবনিকাপতন

পুনরুত্থান

ঋষিকুমারের মৃতদেহ ঘেরিয়া বনদেবীদের গান

সকলি ফুরাল, স্বপনপ্রায়, Sakali phuralo swapanopray View song
সকলি ফুরাল, স্বপনপ্রায়,
কোথা সে লুকাল, কোথা সে হায় !
কুসুমকানন হয়েছে ম্লান,
পাখীরা কেন রে গাহে না গান,
ও !সব হেরি শূন্যময়,
কোথা সে হায় !
কাহার তরে আর ফুটিবে ফুল,
মাধবী মালতী কেঁদে আকুল,
সেই যে আসিত তুলিতে জল,
সেই যে আসিত পাড়িতে ফল,
ও !সে আর আসিবে না,
কোথা সে হায় !

Transliteration

Sakoli phuralo, swapan-praay,
Kotha se lukalo, kotha se haay.
Kusumokanon hoyechhe mlaan,
Paakhira keno re gaahe na gaan,
O sab heri shunnomoy -
Kotha se haay!
Kahaar tare aar phutibe phul,
Maadhobi maaloti knede aakul!
Sei je aasito tulite jol,
Sei je aasito paarite phal,
O se aar aasibe na -
Kotha se haay!

Sources: Geetabitan.com · Rabindra Rachanabali (NLTR)